Showing posts with label পরিমণি. Show all posts
Showing posts with label পরিমণি. Show all posts

Wednesday, August 4, 2021

পরীমনি আটক, বাসায় মদ-মাদক পেয়েছে র‍্যাব  চিত্রনায়িকা পরীমনি |

পরীমনি আটক, বাসায় মদ-মাদক পেয়েছে র‍্যাব চিত্রনায়িকা পরীমনি |

চিত্রনায়িকা পরীমনিফেসবুক লাইভ থেকে
চিত্রনায়িকা পরীমনি ফেসবুক লাইভ থেকে নেয়া 




রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে আজ বুধবার বিকেলে চিত্র নায়িকা পরীমনিকে আটক করেছে র‍্যাব। এখন র‌্যাব পরীমনিকে তাঁর বাসাতেই জিজ্ঞাসাবাদ করছে।



র‌্যাব জানিয়েছেন, পরীমনির বাসায় তল্লাশি চালিয়ে কিছু মাদক দ্রব্য ও মদ পাওয়া গেছে।


আজ সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পরীমনিকে আটকের সত্যতা নিশ্চিত করেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ। তিনি প্রথম আলোকে বলেন, র‍্যাব সদস্যরা বাসার ভেতরে অবস্থান করে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করছে। বাসায় এখনো তল্লাশি চলছে।


আজ বিকেলে র‍্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান চালায়। এর সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে এসে পরীমনি থানা-পুলিশ ও ডিবির কর্মকর্তা এবং তাঁর পরিচিতজনদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বারবার র‍্যাব তাদের পরিচয় দিলে ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। বিকেল ৪ টা ৩৫ মিনিটে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলে র‍্যাব সদস্যরা বাসার ভেতরে ঢোকেন।

Wednesday, June 30, 2021

পরীমণি জানালেন ব্যাংক লোনে কেনা গাড়ি, থাকেন ভাড়া বাসায়!

পরীমণি জানালেন ব্যাংক লোনে কেনা গাড়ি, থাকেন ভাড়া বাসায়!

পরীমণি জানালেন ব্যাংক লোনে কেনা গাড়ি, থাকেন ভাড়া বাসায়!

বোট ক্লাব কাণ্ডে এখন সমালোচনা চলছে পরীমণিকে নিয়ে। নিয়মিত ক্লাবে যাওয়া ছাড়াও কথা উঠছে তার বিলাসী জীবনযাত্রা নিয়ে। বিশেষ করে ঘনঘন তার বিদেশ সফর ও নানা মডেলের গাড়ি কেনার উৎস জানতে চেয়েছেন অনেকে।


ফেসবুকে হরহামেশা চলা এই সমালোচনায় সামিল হয়েছেন কিছু তারকাও। সম্প্রতি একটি রেডিও অনুষ্ঠানে এগুলো নিয়েই পরীমণির সমালোচনা করেন জ্যেষ্ঠ অভিনেত্রী অরুণা বিশ্বাস।


প্রশ্ন রাখেন, এত টাকার উৎস সম্পর্কে দুদক ও সাংবাদিকরা কেন প্রশ্ন করেন না?


বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন পরী। বললেন, ‘বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতে ছাড়লেন না আজকাল! চাইলে আমার কাছেই জেনে নিতে পারতেন।


নিজের গাড়ি ও বাড়ি প্রসঙ্গে এ তারকা বলেন, ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটির ব্যাংক লোন চলছে। এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি। আমি আমার আয়ের হিসাব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা। আমার ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চাশা পূরণ করবো ইনশাআল্লাহ।


উল্লেখ্য, গত ১৩ জুন পরীমণি তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছেন। সেদিন রাতেই সংবাদ সম্মেলন করে জানান অভিযুক্ত ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও অমির নাম।


তাদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর সহযোগিতাও চান তিনি। সে অনুযায়ী নাসির ইউ মাহমুদ, অমিসহ আরও চারজনের বিরুদ্ধে মামলা হয়। গ্রেফতার হয়ে এরমধ্যে জামিনও পান তারা। তবে এরপর থেকে গুলশান ও বনানীর আরও দুটি ক্লাবেও পরীমণির যাতায়াত এবং তার বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তোপের মুখে পড়েন তিনি। পাশাপাশি তার ব্যয়বহুল গাড়ি ও বিদেশ ট্যুর নিয়ে সমালোচনা করতে ছাড়েননি নেটিজেনরা।

Sunday, June 20, 2021

সমালোচনা আমাকে দৃঢ় করে: পরীমনি

সমালোচনা আমাকে দৃঢ় করে: পরীমনি

পরিমণি porimoni

সমালোচনাকে সঙ্গী করেই এগিয়ে চলার বার্তা দিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি।



শনিবার এক ফেইসবুক পোস্টে এ চিত্রনায়িকা লিখেছেন, 
“আমি সমালোচনা পছন্দ করি, এটি আমাকে সবসময় শক্তিশালী করে।”


ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ঘটনার দিক বুধবার বনানী থানায় অভিযোগ দায়ের করতে গিয়েও কোনো সহায়তা পাননি বলে জানিয়েছিলেন পরীমনি। চার দিনে যারা ঘটনাটি জেনেছেন, তাদের অনেকেও উল্টো ‘দমিয়ে রাখার’ চেষ্টা করা হয় বলে জানান পরীমনি।

পরে প্রথমে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলার পর মামলা নিয়ে আসামীদের গ্রেপ্তার করেছে পুলিশ।


নিজের সাহসী অবস্থানের কারণে অনেকের সমর্থন পেলেও কেউ কেউ তার ব্যক্তিগত জীবন নিয়ে নিন্দায় মুখর হয়েছেন।

তাদের উদ্দেশ্যে দেওয়া এ স্ট্যাটাসে পরীমনির প্রতি সমর্থন জানিয়ে এক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, “সমালোচনা করতে যোগ্যতা লাগে না, বরং সমালোচিত হতে যোগ্যতা লাগে। নিন্দুকেরা যতই নিন্দা করুক না কেন তোমার স্থান থাকবে প্রকৃত প্রেমীদের অন্তরে।”

কলকাতা থেকে একজন লিখেছেন, “কলকাতা থেকে আমরা তোমাকে ভীষণ পছন্দ করি। চিন্তা করো না, তুমি একদিন বিচার পাবে।”

এর আগে কয়েকটি গণমাধ্যমে তার বাসার ঠিকানা প্রকাশ করায় পরীমনি ফেইসবুকে লিখেছেন, “যেসব পত্রিকা আমার বাসার ঠিকানা ছেপেছেন বা প্রকাশ করেছেন, তারা আমার জীবনের নিরাপত্তার যে কোনো সমস্যায় দায়ী থাকবেন।”

পরীমনি দুই-তিন ধরে জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের। তবে বেশ কয়েকটি গণমাধ্যমে সেটিকে করোনাভাইরাসের উপসর্গ বলে প্রচারের পর এক ফেইসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “তার শুধুই জ্বর রয়েছে। শ্বাসকষ্ট কিংবা গলাব্যথা নেই।”
সুত্রঃ বিডি নিউজ ২৪ 

Friday, June 18, 2021

পরিমণির জন্য গান গাইলেন হিরো আলম

পরিমণির জন্য গান গাইলেন হিরো আলম

পরিমণী ও হিরো আলম

এবার চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে গান গাইলেন হিরো আলম। সম্প্রতি বোট ক্লাবে পরীমণি’র সংগে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ এবং বিচারপ্রার্থনা করা হয় গানটিতে। ‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমণি’ শিরোনামের গানটির কথা, সংগীত ও সূর করেছেন মোমো রহমান।


গানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে ন্যায় বিচার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার (১৭ জুন) নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন হিরো আলম। এ বিষয়ে তিনি বলেন,

আমরা একটা স্বাধীন দেশে বাস করি। এই দেশে একজন নারীর সংগে এই ধরণের ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, পরীমণি এই দেশের একজন স্বনামধন্য শিল্পী।

আমি একজন শিল্পী হিসেবে তাঁর সংগে ঘটে যাওয়া অন্যায় মেনে নিতে পারি না। এই দুঃসময়ে তাঁর পাশে থাকার অংশ হিসেবেই গানটি গেয়েছি।

ভিডিও এখানে


মদের বারের আদলে সাজানো পরিমণির বাসা

মদের বারের আদলে সাজানো পরিমণির বাসা

মদের বারের আদলে সাজানো পরিমণির বাসা 

বনানী ১৯/এ সড়কের ১২ নম্বর বাড়ির পাঁচতলাতে ঢুকলে যে কেউ প্রথম দফায় চমকে উঠবেন। সারি সারি বিশ্বের নামিদামি ব্র্যান্ডের মদের বোতল সাজানো দেখে মনে হবে পশ্চিমা দেশগুলোর কোনো বিলাসবহুল বারে ঢুকে পড়েছেন আপনি। তবে পাঁচতলার এ ফ্ল্যাটে ঢুকে আপনি বার বা যাই মনে করেন না কেন আসলে এটাতে থাকেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। নামিদামি মদের বোতলে ঘেরা ও বারের আদলে সাজানো এটি পরীমনিরই বাসা। এই বাসাতেই নিয়মিত মদের আসর বসান পরীমনি। রাতভর চালান পার্টি ও গান-বাজনা। পরীমনির বাসার এমনই চিত্র উঠে এসেছে এ প্রতিবেদকের অনুসন্ধানে।

পরিমণির বাসা
মদের বারের আদলে সাজানো পরিমণির বাসা 


গত ১৩ জুন রাতে ধর্ষণচচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন হালের জনপ্রিয় এ নায়িকা। পরীমনির নিজ বাসাতেই আয়োজিত এ সংবাদ সম্মেলন কাভার করতে যান বিভিন্ন গণমাধ্যমের একাধিক সাংবাদিক। এদের মধ্যে অনেকেই আবার বিনোদন বিটের বাইরের লোক। এমনই কয়েকজন সংবাদিক পরীমনির বাসাতে ঢুকে শুরুতেই ধন্দে পড়ে যান। পরীমনির বাসার ঠিকানা ভুল করে কি কোনো বারে ঢুকে পড়েছেন কি-না এই চিন্তা পেয়ে বসে তাদের। কারণ, ড্রইংরুমে ঢুকতেই হাতের বাম পাশে দেখা যাবে কাচঘেরা বিশাল একটি ঘর। স্বচ্ছ কাচেঘেরা এ রুমে সাজানো সারি সারি বিদেশি ব্রান্ডের মদের বোতল। সুন্দর ডেকোরেশনের নানা সাইজের র‌্যাকে সারি সারি বোতল দাঁড়িয়ে আছে।


আবার কিছু বোতল কাত করে শুইয়ে রাখা হয়েছে। ছোট ছোট টেবিলের ওপরও রাখা আছে বোতল। চকচকে-ঝকঝকে এসব মদের বোতল গুনে শেষ করার মতো নয়।


কাচঘেরা এ বিশাল ঘরজুড়ে মদের বোতল আর মদ খাওয়ার প্রয়োজনীয় উপকরণ স্থানে স্থানে গোছানো আছে। বিভিন্ন সাইজের আর ডিজাইনের গ্লাস দেখলে যে কেউ বিমোহিত হয়ে যাবেন। তৃষ্ণা বাড়বে পানীয়প্রিয়দের। পরীমনির বাসায় গেলে যারা কখনোই মদ খাননি তারাও চাকচিক্য, আভিজাত্য আর নামিদামি ব্রান্ডে বিমোহিত হয়ে এক চুমুক খেতে চাইবেন।


এদিকে, ঢাকা বোট ক্লাবে পরীমনি-কাণ্ডের পর বেশ কিছু বিষয় খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। নিয়ম ভেঙে কয়েকটি সোশাল ক্লাবে মধ্যরাতে পরীমনির যাতায়াত এবং মদ্যপানের খোঁজখবর করছে পুলিশ। এরই মধ্যে বনানী থানা পুলিশ গুলশানের একটি অভিজাত ক্লাবের বার বয়ের বক্তব্য জানতে যোগাযোগ করেছে।


এ ছাড়া আরও কয়েকটি অভিজাত ক্লাবের কর্মকর্তারা পুলিশকে জানিয়েছেন, মধ্যরাতে নিয়ম ভেঙে পরীমনির জন্য বার খোলা রাখতে হয়। তারা পুলিশকে বলছেন, মদের আসর বসানোর গল্পও। বোট ক্লাব-কাণ্ডের আগের রাতে গুলশান অল কমিউনিটি ক্লাবে ঢোকেন পরীমনি। মধ্যরাতে সেখানে তিনি ভাঙচুরও করেন। এটি তদন্তে গতকাল বুধবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


পুলিশের একাধিক কর্মকর্তা জানান, ৮ জুন বুধবার রাতে বোট ক্লাবে পরীমনি-কাণ্ডের তদন্তে নেমে কেঁচো খুঁড়তে সাপ বের হচ্ছে। তার ব্যাপারে জানাতে ঢাকার একাধিক সোশাল ক্লাবের কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।


তারা পুলিশ ও গোয়েন্দাদের জানিয়েছেন, পরীমনি তার কস্টিউম ডিজাইনার জিমিসহ কয়েকজন তরুণ-তরুণী নিয়ে প্রায়রাতেই অভিজাত ক্লাব ও তারকা হোটেলে ঘুরে বেড়াতেন। তাদের সঙ্গে নিয়ে মদ পান করতেন মধ্যরাত পর্যন্ত। এক্ষেত্রে প্রায় রাতেই তার কারণে ক্লাবের আইন ভাঙা হতো। বিশেষ করে হাফপ্যান্ট পরে তার সঙ্গী হওয়া জিমি ড্রেসকোডের তোয়াক্কা করতেন না কখনোই। এক ক্লাবে সময় কাটিয়ে তিনি যেতেন আরেক ক্লাবে।


গুলশান পুলিশের একাধিক কর্মকর্তা জানান, গত ৩ জুন রাত ১২টার পর পরীমনি তার সাবেক স্বামী তামিম হাসান ও দুটি বেসরকারি টেলিভিশনের দুজন কর্মকর্তা পরিচয়ধারীকে নিয়ে গুলশানের একটি অভিজাত ক্লাবে যান। তখন তারা মদ্যপ ছিলেন। ক্লাবে ঢুকে পরীমনি ও অন্যরা বার ব্যবহার করতে চান। বার বয় জালাল এতে অসম্মতি জানালে পরীমনি তার গালে চড় মারেন। ক্লাব কর্মকর্তারা বেসামাল আচরণের প্রতিবাদ করলে তিনি নিজেই পুলিশে কল করেন। গুলশান থানা পুলিশের দুটি পিকআপ ভ্যান সেখানে যায়। পরে তারা বুঝিয়ে পরীমনিকে বাসায় পাঠান। এ খবর পুলিশের সর্বত্র ছড়িয়ে পড়ে। সীমানাঘেঁষা এলাকা হওয়ায় গতকাল বুধবার বনানী থানা পুলিশ ওই ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বার বয় জালালের কাছ থেকে সেই রাতের ঘটনা জানতে চায়। ক্লাবটির সদস্য (প্রশাসন) এ জন্য পুলিশের কাছে সময় চেয়েছেন বলে জানা গেছে।


এদিকে একাধিক ক্লাব কর্মকর্তা জানিয়েছেন, সব ক্লাবের ড্রেসকোড এবং নিয়ম রয়েছে। রাত ১১টার পর ক্লাব ও বারে সার্ভিস বন্ধ রাখার নিয়ম। পরীমনি যতবার যে ক্লাবে অতিথি হয়ে গেছেন সেখানেই এর ব্যত্যয় ঘটেছে। বনানীর একজন ব্যবসায়ী জানান, পরীমনি কথায় কথায় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার নাম ব্যবহার করেন। সেলিব্রেটি হওয়ায় পুলিশও তার সঙ্গে তাল মিলিয়ে চলে মজা পায়। গায়ে দামি পারফিউম মেখে বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়ানো পরীর মুখে মদের গন্ধ থাকলেও কেউ তাকে আটকাতে সাহস করেন না। গাড়ির বহর নিয়ে ছুটে চলা পরীমনি দলবল নিয়ে ক্লাবের বারে ঢুকে দামি ব্রান্ডের বিদেশি মদের বোতল হাতিয়ে নেন বলে অভিযোগ পাচ্ছে পুলিশ। তার সঙ্গের লোকজন বারের বিল পরিশোধ করেন বলে জানা গেছে।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, দেশের সব অভিজাত ক্লাবের সদস্যদের সঙ্গে পরীর ঘনিষ্ঠতা রয়েছে। তাদের রেফারেন্সে তিনি সেখানে যাতায়াত করেন। তারকা হোটেলের বারেও তার যাতায়াতের তথ্য পেয়েছে পুলিশ।

[সুত্রঃ সাপ্তাহিক হাজীগঞ্জ]  

Tuesday, June 15, 2021

ক্লাবে আসামির সাথেই গিয়েছিলেন পরিমনি

ক্লাবে আসামির সাথেই গিয়েছিলেন পরিমনি

পরীমনিকে ধর্ষণ চেষ্টার প্রমাণমিলল  সিসিটিভির ফুটেজেঃ

যাকে আসামি করেছেন পরীমনি তার সাথেই গিয়েছিলেন বোট ক্লাবে। পুলিশ বলছে, পরীমনিকে নাসিরের হাতে তুলে দিয়েছিলেন অমি। পানীয়র সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে পরীমনিকে ধর্ষণচেষ্টা হয় সেখানে। বোট ক্লাবের সিসিটিভি ফুটেজে ঘটনার প্রমাণও মিলেছে। পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন অমি ও নাসির।

৯ জুন রাত ১২ টা ২২ মিনিট। সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, ঢাকা বোট ক্লাবের সামনে দাঁড়াল একটি কালো গাড়ি। নামতে দেখা যায় পরীমনি, জিমি ও অমিকে। কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হন বনিও। ক্লাবের রিসিপশনেও অমির সঙ্গে পরীমনিসহ অন্যদের ঢুকেতে দেখা যায়। সেখানে আগে থেকেই ছিলেন নাসির ইউ আহমেদ।

দেড় ঘণ্টা পর পরীমনীকে অচেতন অবস্থায় কোলে করে দৌড়ে বের হতে দেখা যায় জিমি ও একজন নিরাপত্তা প্রহরীকে। পেছন আসেন অমিও। ক্লাবে অমির কালো গাড়িতে গেলেও পরীমনি ফিরেছেন সাদা রঙের একটি গাড়িতে। এসময় অমি সাহায্যতো করেই নি উল্টো শাসিয়েছেন সবাইকে।

সেখান থেকে রাত তিনটা ৫২ মিনিটে বনানী থানায় আসেন পরীমনি। ডিউটি অফিসারের রুমেও তাকে অসুস্থ দেখা যায়। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়ে দেয় পরীমনিকে।

ক্লাবের ভেতরে সিসিটিভি ক্যামেরা না থাকলেও ১৫ সেকেণ্ডের ফুটেজে ভাংচুর ও পরীমনিকে অশ্লীল ভাষায় গালাগাল করতে শোনা যায় নাসিরকে। পরীমনির দাবি, জোর করে তাকে মদ পান করানো হয়েছিলো।
পরীমনির অভিযোগের প্রেক্ষিতে নাসির ও অমিকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে ডিবি। ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ জানান, পরীমনিকে পরিকল্পিতভাবেই সেখানে ঢাকা বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন অমি। জিজ্ঞাসাবাদে পরিমনীকে নির্যাতনের কথা শিকার করেছেন নাসির।

গোয়েন্দারা বলছে, নাসির-অমির নারী ও মাদক কারবারে জড়িত টঙ্গীর নাজিম ও তুহিন। এ দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

[independent24]

Monday, June 14, 2021

পরীমনি তাঁর এজাহারে যা লিখেছিলেন

পরীমনি তাঁর এজাহারে যা লিখেছিলেন

পরিমণী
চিত্র নায়িকা পরিমণী

ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন চিত্রনায়িকা পরীমনি। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম গতকাল গণমাধ্যমকে তা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ, অমিসহ ছয়জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলেও জানা গেছে।



 

পরীমনি তাঁর এজাহারে লিখেছেন,

‘নাসির উদ্দিন মাহমুদ (৫০), অমিসহ (৪১) অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে এ মর্মে এজাহার দায়ের করছি যে ৮ জুন রাত আনুমানিক সাড়ে ১১টায় আমার বর্তমান ঠিকানার বাসা থেকে আমার কস্টিউম ডিজাইনার জিমি, অমি, বনিসহ দুটি গাড়িযোগে উত্তরার উদ্দেশে রওনা হই। পথিমধ্যে অমি বলে, বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাব লিমিটেডে তার দুই মিনিটের কাজ আছে। অমির কথামতো আমরা ঢাকা বোট ক্লাবের সামনে গাড়ি দাঁড় করাই। কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেয়। তখন অমি অনুরোধ করে, এখানে পরিবেশ সুন্দর, তোমরা নামলে নামতে পারো। আমরা ঢাকা বোট ক্লাবে ঢুকে টয়লেট ব্যবহার করি। টয়লেট থেকে বের হওয়ার পর ১ নম্বর বিবাদী নাসির উদ্দিন মাহমুদ আমাদের ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার প্রস্তাব দেন। আমরা বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমিসহ ১ নম্বর আসামি মদ্যপান করার জন্য জোর করেন।’

পরীমনি এজাহারে আরও লিখেছেন, ‘মদ্যপান করতে না চাইলে ১ নম্বর আসামি জোর করে আমার মুখের মধ্যে মদের বোতল ঢুকিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করে। এতে আমি সামনের দাঁত ও ঠোঁটে আঘাত পাই। ১ নম্বর আসামি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে এবং আমাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। ১ নম্বর আসামি উত্তেজিত হয়ে টেবিলে রাখা গ্লাস ও মদের বোতল ভাঙচুর করে আমার গায়ে ছুড়ে মারে। তখন আমার কস্টিউম ডিজাইনার জিমি ১ নম্বর আসামিকে বাধা দিতে চাইলে তাঁকেও মারধর করে। এ সময় আমি ৯৯৯–এ কল করতে গেলে আমার ব্যবহৃত মোবাইল ফোনটি টান মেরে ফেলে দেওয়া হয়। ২ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা চারজন ১ নম্বর আসামিকে ঘটনা ঘটাতে সহায়তা করে।’
চিত্র নায়িকা পরিমণী

এজাহারে পরীমনি এও লিখেছেন, ‘আমি অজ্ঞাতনামা আসামিদের দেখলে শনাক্ত করতে পারব। প্রকাশ থাকে যে ২ নম্বর আসামি অমি পূর্বপরিকল্পিতভাবে আমাকে আমার বর্তমান বাসা থেকে ঢাকা বোট ক্লাবে নিয়ে যায় এবং ২ নম্বর আসামি অমিসহ অজ্ঞাতনামা চারজন আসামির সহায়তায় ১ নম্বর আসামি নাসির উদ্দিন মাহমুদ আমার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে এবং জোরপূর্বক আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমার সঙ্গীদের সহায়তায় ধর্ষকের হাত থেকে রক্ষা পাই। আনুমানিক রাত তিনটার সময় আমি আমার গাড়িযোগে প্রায় অচেতন অবস্থায় আমার সঙ্গীদের সঙ্গে ফিরে আসি। আসামিরা বিভিন্ন মাধ্যমে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। ওই বিষয়ে আমি আমার পরিবার, শিল্পী সমিতি ও অন্যদের সঙ্গে আলোচনা করায় এজাহার দায়ের করতে বিলম্ব হলো।’

পরীমনি গত রোববার রাতে সংবাদ সম্মেলনে বারবারই বলছিলেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তাঁর আশঙ্কা, তাঁকে মেরে ফেলা হতে পারে। এসব বলেই হাউমাউ করে কাঁদতে থাকেন এসময়ের আলোচিত নায়িকা পরীমনি।

গতকাল সরেজমিনে পরীমনির বাসায় দেখা যায়, এক ভ্যান পুলিশ মোতায়েন করা হয়েছে।


ধর্ষণ-হত্যার চেষ্টার অভিযোগ, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি নায়িকা পরীমণির

ধর্ষণ-হত্যার চেষ্টার অভিযোগ, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি নায়িকা পরীমণির

Pori Moni: ধর্ষণ-হত্যার চেষ্টার অভিযোগ, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে খোলা চিঠি নায়িকা পরীমণির
পরিমণি


বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী পরীমণি অভিযোগ জানিয়েছেন, তাঁকে শারীরিক নির্যাতন করা হয়েছে। একই সঙ্গে তাঁর দাবি, তাঁকে ধর্ষণ ও হত্যার চেষ্টাও হয়েছে। এমনকি ঘটনার ৫ দিন পরেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।রবিবার সন্ধেবেলা নেটমাধ্যমে পোস্ট করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়েছেন পরীমণি। শৈশবে মাতৃহারা নায়িকা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন করে লিখেছেন, ‘আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’
বরাবর, 
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
আমি পরীমণি।এই দেশের একজন বাধ্যগত নাগরিক।আমার পেশা চলচ্চিত্র। 
আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।
আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। 
আমি এর বিচার চাই।
এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার ? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি
স্যার! আমি কাউকে পাইনা মা। 
যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়! 
আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারিনা। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।
আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন! 
আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? 
আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোন অন্যায় মেনে নিতে!
আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহুর্ত মাকে খুব দরকার এখন,
মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে , ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার ,একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। 

আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। 
মা আমি বাচঁতে চাই। 
আমাকে বাঁচিয়ে নাও মা 🙏

রবিবার মধ্যরাতেই তিনি সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। সাংবাদিকদের সামনে বিচার পাওয়ার আবেদন জানিয়েছেন বার বার। গণমাধ্যমের সামনে তিনি বার বার চিৎকার করে বলেন, ‘‘আমি মরতে চাই না। আমি আত্মহত্যা করব না। কিন্তু যদি আমি মরে যাই, জেনে রাখবেন, আমাকে মেরে ফেলা হয়েছে। আমার বাসায় আমি সুরক্ষিত নই।’’


পরীমণি জানালেন, ঘটনাটি ঘটেছে ৫ দিন আগে। সঙ্গে সঙ্গেই থানায় গিয়েছিলেন তিনি। কিন্তু কোনও রকম সাহায্য মেলেনি সেখান থেকে। ভারপ্রাপ্ত আধিকারিক থানায় নেই বলে পরীমণি এবং তাঁর সঙ্গীদের ফিরে আসতে হয়। তাঁকে ফোন করা হবে বলে থানা থেকে আশ্বস্ত করা হয়। কিন্তু ৪ দিন বাদেও কোনও ফোন না আসায় তিনি নেটমাধ্যম ও বাংলাদেশের গণমাধ্যমে ঘটনা প্রকাশ করতে বাধ্য হন।