Showing posts with label চাঁদপুর-জেলা. Show all posts
Showing posts with label চাঁদপুর-জেলা. Show all posts

Monday, August 2, 2021

চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী আটক।

চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী আটক।

 চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী আটক।

চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী আটক


চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড থেকে এক যুবককে আটক করেন চাঁদপুর মডেল থানার পুলিশের এক টহল টিম।

শ্যামল (৪০) নামের এক যুবক ৫ নং ওয়ার্ডের রাস্তায় একটি ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিল। এতে করে এলাকাবাসী ঐ যুবককে সন্দেহ করে তার পরিচয় জানতে চায় যুবকটি পরিচয় না দিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতে থাকে। এক পর্যায়ে ওই এলাকার সাইফ মাল নামের এক যুবক সন্দেহজনক ব্যক্তি শ্যামলের অটো রিকশাটি চেক করে একটি গাঁজার প্যাকেট পায়।


তৎক্ষণাৎ এলাকাবাসী চাঁদপুর মডেল থানা কে ঘটনাটি বিস্তারিত জানান, এলাকাবাসীর খবর শুনে চাঁদপুর মডেল থানার পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা ব্যবসায়ী শ্যামল জানায় বিষ্ণুপুরের মাদক ব্যবসায়ী সাদ্দামের কাছ থেকে গাঁজা পাইকারি দরে কিনে মতলব নিয়ে বিক্রি করে।


গত ১৫ দিন আগে বিষ্ণুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে নাসির পাটোয়ারী নামের এক যুবককে পুলিশ গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে আদালতে চালান করে। এছাড়াও বিষ্ণুপুর ৪ নং ওয়ার্ডে শাহাদাত প্রধানিয়া নামের এক যুবক দাপিয়ে গাঁজার ব্যবসা করে যাচ্ছে। এতে করে সমাজের ১৬ থেকে ৫০ বছর বয়সের পুরুষেরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং সমাজকে বিপর্যয় ফেলে দিচ্ছে। প্রশাসন বারবার এই সমস্ত মাদক ব্যবসায়ীদের কে শাস্তি দিও কোন প্রকার বৈধ পথে তাদেরকে আনতে পারছে না।


বিষ্ণুপুর ইউনিয়নের জনগণ জানান….


এই সমস্ত মাদক ব্যবসায়ীদের কে নির্মূল না করলে সমাজ ও পরিবেশ মাদকের আড্ডাখানা হয়ে যাবে। এবং যুবসমাজ নষ্ট হয়ে যাবে বিষ্ণুপুরের জনগণ আরো জানায় যে, প্রশাসনকে আরও কঠোর হয়ে এই সমস্ত মাদক ব্যবসায়ীদের কি নির্মূল করতে হবে

Source: voiceofchandpur

Friday, July 30, 2021

চাঁদপুরে ট্রাকের নিচে মোটরসাইকেলচালক, লাশ টেনে নিয়ে গেল ৫ কিলোমিটার

চাঁদপুরে ট্রাকের নিচে মোটরসাইকেলচালক, লাশ টেনে নিয়ে গেল ৫ কিলোমিটার

চাঁদপুরে ট্রাকের নিচে মোটরসাইকেলচালক, লাশ টেনে নিয়ে গেল ৫ কিলোমিটার

road accident

চাঁদপুরে বৃহস্পতিবার ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেলচালক। তাঁর লাশ প্রায় পাঁচ কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রাক। বিষয়টি খেয়াল করে এলাকাবাসী ট্রাকটির গতি রোধ করেন। আটক করেন ট্রাকচালককে।

নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন মিজি (৫০)। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে গাছের গুঁড়িবোঝাই ট্রাকটি (যশোর-ট ১১-৪৩৮০) চাঁদপুর হয়ে কুমিল্লার নাঙ্গলকোটের দিকে যাচ্ছিল। বিশালাকৃতির ট্রাকটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ধরে এগোচ্ছিল। বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে সেটি চাঁদপুরের চানখার বাজার এলাকায় পৌঁছায়। ফাঁকা সড়কে ট্রাকটি চাঁদপুরগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। মোটরসাইকেল ও এর চালক নাসির উদ্দিন ট্রাকের নিচে আটকা পড়েন। 

এ অবস্থায় কিছু দূর যাওয়ার পর ট্রাকের নিচ থেকে মোটরসাইকেলটি পড়ে যায়। কিন্তু চালক নাসির উদ্দিনের মৃতদেহ ট্রাকের নিচেই আটকা ছিল। বিষয়টি খেয়াল করেন ঘোষেরহাট এলাকার সিএনজিচালিত অটোরিকশার কয়েকজন চালক। তাঁরা বিষয়টি মহামায়া বাজারের একজনকে ফোনে জানান। সড়ক দুর্ঘটনার স্থান থেকে পাঁচ কিলোমিটার দূরের ওই বাজারের লোকজন ট্রাকটির গতি রোধ করেন। তাঁরা ট্রাকচালককে আটক করতে পারলেও তাঁর সহযোগী পালিয়ে যান। ট্রাকচালকের নাম গোলাম মোস্তফা ডাবলু। তিনি যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা।


চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ট্রাক জব্দ করে থানায় এনেছে। ট্রাকচালককে আটক করে আপাতত থানায় রাখা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Sunday, July 25, 2021

হাজীগঞ্জে মাস্ক না পরায় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা - সাপ্তাহিক চাঁদপুর

হাজীগঞ্জে মাস্ক না পরায় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা - সাপ্তাহিক চাঁদপুর

মাস্ক না পরায় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা - সাপ্তাহিক চাঁদপুর 




হাজীগঞ্জে মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। উপজেলা প্রশাসনের পক্ষে শনিবার ও শুক্রবার দিনব্যাপী হাজীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি ২৬ জনকে মোট ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জনস্বার্থে হাজীগঞ্জ বাজারসহ আশ-পাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মাস্ক না পরায় ২৬ মামলায় ২৬ জনকে পৃথক পৃথকভাবে মোট ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন। এর মধ্যে শনিবার ১৬ মামলায় ১৬ জনকে মোট ২ হাজার ২৫০ টাকা ও শুক্রবার ১০ মামলায় ১০ জনকে মোট ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কহীন লোকদের বিনামূল্যে মাস্ক দেয়া হয়। এসময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইলশেপাড়
চাঁদপুরে বিধি-নিষেধ না মানায় ১শ’ ৩০ মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। - সাপ্তাহিক চাঁদপুর

চাঁদপুরে বিধি-নিষেধ না মানায় ১শ’ ৩০ মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। - সাপ্তাহিক চাঁদপুর

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে চাঁদপুর জেলা সদরে জেলা প্রশাসনের ৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় বিনা প্রয়োজনে ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ১শ’ ৩০ মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টা চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশগ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

সরেজমিনে দেখা যায়, এদিন সকাল ৬টা থেকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন পুলিশ সদস্যদের নিয়ে ওয়ারলেস বাজার, বাবুরহাট এলাকার মতলব রোডে ও মহামায়া বাজার এলাকায় লকডাউন প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এসময় বহু মানুষকে করোনারোধকল্পে সচেতন ও সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত মনিটরিং করার জন্য বাবুরহাটের মতলব রোডে আসেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।

এদিকে চাঁদপুর জেলার প্রবেশদ্বারসহ সব গুরুত্বপূর্ণ স্থানে জনসমাগম ও আইন বহির্ভূত যান চলাচল নিয়ন্ত্রণে জেলা পুলিশ, কুমিল্লা সেনানিবাস থেকে আসা বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ব্যাটেলিয়ান আনসার সদস্যরা সকাল থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে।

করোনা মহামারির প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় সারাদেশের মতো চাঁদপুরেও গত ২৩ জুলাই থেকে চলছে কঠোর বিধি-নিষেধ। শুরু থেকে জনসাধারণকে বিধি-নিষেধ মানাতে মাঠে তৎপর রয়েছে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

ইলশেপাড়

Friday, July 23, 2021

মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেদের মুখে হাঁসি || সাপ্তাহিক চাঁদপুর

মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেদের মুখে হাঁসি || সাপ্তাহিক চাঁদপুর

 মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেদের মুখে হাঁসি || সাপ্তাহিক চাঁদপুর

 
ইলিশ মাছ
ইলিশ মাছ


৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নেমেছে নোয়াখালীর হাতিয়া উপকূলের জেলেরা। শুক্রবার (২৩ জুলাই) মধ্যরাত থেকে মেঘনার বিভিন্ন পয়েন্টে মাছ শিকার করছে অনেক জেলে। বাকিরা জাল প্রস্তুত করে শনিবার (২৪ জুলাই) রাতে নদীতে নামবে।

জেলেরা জানায়, মাছের প্রজননের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত উপকূলীয় এলাকায় মাছ ধরাতে নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর শুক্রবার মধ্যরাত থেকে আমরা মাছ শিকারে নামছি।

তারা আরও জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আমাদের জালে প্রচুর পরিমাণে রূপালি ইলিশ ধরা পড়েছে। তবে এইবার মাছের সাইজ তুলনামূলকভাবে ছোট। তারপরও আমাদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ায় আমরা খুঁশি।

এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদীতে মাছ শিকারে নামতে পারায় উপজেলার জেলে পল্লীগুলোতে আনন্দের জোয়ার বইছে, হাসি ফুটেছে জেলেদের মুখে। তবে শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত বৃষ্টি হওয়ায় নদী কিছুটা উত্তাল। সবকিছু চাপিয়ে মাছ ধরতে পারায় খুঁশি জেলেরা।

Saturday, July 10, 2021

কখনো সেনাবাহিনীর অফিসার, কখনো পুলিশ পরিচয়ে প্রতারণা || সাপ্তাহিক চাঁদপুর

কখনো সেনাবাহিনীর অফিসার, কখনো পুলিশ পরিচয়ে প্রতারণা || সাপ্তাহিক চাঁদপুর

 কখনো সেনাবাহিনীর অফিসার, কখনো পুলিশ পরিচয়ে প্রতারণা || সাপ্তাহিক চাঁদপুর  


পেশাদার প্রতারক মোঃ মনসুর আলী (সবুজ) ওরফে মাহবুব (৩০) কে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ। সে কখনো সেনাবাহিনীর অফিসার, কখনো পুলিশ পরিচয়ে বিভিন্ন নারী এবং ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে বলে জানায় পুলিশ।

মোঃ মনসুর আলী (সবুজ) ওরফে মাহবুব সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মিজি বাড়ির সুলতান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত বছর সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে এক বিবাহিত মহিলার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এই প্রতারক মনসুর। বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ মহিলার স্বর্ণ, গহনা, টাকা পয়সা আত্মসাৎ করে প্রতারণা করে।

পরবর্তীতে ভিকটিম থানায় প্রতারণার অভিযোগে মামলা রুজু করার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

জেল থেকে বেরিয়ে এসে পুনরায় সে পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে বিভিন্ন কৌশলে টাকা পয়সা, মালামাল আত্মসাৎ করে। চাঁদপুর সদর থানা এবং ডিবির কাছে এই ধরনের একটি অভিযোগ আসার পর চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম-বার) এর নির্দেশে পেশাদার এই প্রতারককে গ্রেফতার করার জন্য মাঠে নামে পুলিশ।

অবশেষে ডিবি পুলিশের জালে ধরা পড়ে এই পেশাদার প্রতারক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এ ধরনের আরো কিছু প্রতারণার কথা স্বীকার করে। সে আরো জানায় মানুষের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পন্থায় বোকা বানিয়ে সে পূর্ব থেকে এ ধরনের প্রতারণা করে আসছিল।

এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় দুইটি প্রতারণার মামলা প্রক্রিয়াধীন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন চাঁদপুর টাইমসকে বলেন, মোঃ মনসুর আলী (সবুজ) ওরফে মাহবুব প্রতারণামূলকভাবে মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা পয়সা, মালামাল আত্মসাৎ করে থাকে। চাঁদপুরে এরকম প্রতারনার আর কোনো ভুক্তভোগী যদি থাকে। তাহলে (০১৩২০১১৫৯৪৬) ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।


সুত্রঃ চাঁদপুর টাইমস  

প্রেমের টানে ঘরছাড়া চাঁদপুরের কিশোরী কুড়িগ্রামে উদ্ধার

প্রেমের টানে ঘরছাড়া চাঁদপুরের কিশোরী কুড়িগ্রামে উদ্ধার

 

প্রেমের টানে চাঁদপুর থেকে এক যুবকের হাত ধরে নিখোঁজ হওয়া ১৭ বছর বয়সী কিশোরীকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়া ওই কিশোরীর বাড়ি চাঁদপুর সদরের ফরিদগঞ্জ থানায়।


পুলিশ জানায়, গত ১৭ জুন প্রেমের টানে চাঁদপুর সদরের ফরিদগঞ্জ থানার এক কিশোরী একই এলাকার সাহিদুর রহমান শান্তর (২২) সঙ্গে নিখোঁজ হয়। এ ঘটানয় ওই কিশোরীর পরিবার ১ জুলাই চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।


পরবর্তীতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন নিখোঁজ কিশোরী কুড়িগ্রামে অবস্থান করছে মর্মে কুড়িগ্রাম সদর থানায় একটি অনুসন্ধান স্লিপ প্রেরণ করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে যে স্লিপের নিখোঁজ হওয়া কিশোরী নাগেশ্বরী উপজেলার ৩ নম্বর রামনডাঙ্গা ইউনিয়নের বড়মনি পানাতিটারি চর এলাকায় অবস্থান করছে। পরে বিষয়টির সত্যতা যাচাই ও কিশোরীকে উদ্ধারের জন্য ৭ জুলাই দুপুরে পুলিশের একটি দল নাগেশ্বরী উপজেলায় রওনা হয়। তারপর সোর্সের মাধ্যমে নিখোঁজ কিশোরীর অবস্থান নির্ণয় করে ওই যুবকের আত্মীয়ের বাড়ি থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) ভোরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া ওই যুবককে আটক করে কুড়িগ্রাম সদর থানা হেফাজতে রাখা হয়।


পরে ওই দিনই চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেনের মাধ্যমে নিখোঁজ কিশোরীকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয় এবং আটক যুবককে চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, চাঁদপুর সদর থানা পুলিশের দেয়া স্লিপ অনুযায়ী ও তথ্য প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ কিশোরীর অবস্থান জানতে পেরে প্রায় ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে নাগেশ্বরী উপজেলার একটি চর এলাকা থেকে তাকে উদ্ধার ও এক যুবককে আটক করতে সক্ষম হয় কুড়িগ্রাম সদর থানা পুলিশের একটি দল। পরে তাদেরকে থানায় এনে কিশোরীকে চাঁদপুর সদর থানা পুলিশের মাধ্যমে তার অভিভাবকের কাছে হস্তান্তর ও যুবককে চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জাগো নিউজ 


Friday, June 25, 2021

কঠোর লকডাউন সব অফিস বন্ধ, চলবে না গাড়িও

কঠোর লকডাউন সব অফিস বন্ধ, চলবে না গাড়িও

লকডাউনের ছবি, চাঁদপুর


করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে দেশে ‘কঠোর লকডাউন’ পালন করা হবে।

এ সময় সব ধরনের সরকারি–বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের গাড়ি চলাচলও বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।

২৫ জুন শুক্রবার রাতে সরকারের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৮ জুন সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। তবে গণমাধ্যম এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

এ বিষয়ে আরও বিস্তারিত তুলে ধরে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

Wednesday, June 23, 2021

চাঁদপুরে লকডাউন না চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলুন : ডিসি

চাঁদপুরে লকডাউন না চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলুন : ডিসি

লকডাউন না চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলুন বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ২৩ জুন বুধবার সন্ধ্যায় ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ

ভিডিও বার্তায় জেলা প্রশাসক বলেন, 

সবাই জানেন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে ইতোমধ্যে কঠোর লকডাউন দেয়া হয়েছে। ঢাকার আশেপাশে সাতটি জেলাকে লকডাউন করা হয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। চাঁদপুরেও করোনার আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, 

চাঁদপুরের করোনা পরিস্থিতি আমরা ভালো করতে পারছি না। প্রতিদিনই সংক্রমণের হার ২০ শতাংশের ওপরে। পরিস্থিতি যদি এমন চলতে থাকে তাহলে চাঁদপুরকেও লকডাউনের আওতায় নিয়ে আসতে হবে।

এসময় জনগণকে অনুরোধ জানিয়ে চাঁদপুর জেলা প্রশাসক বলেন, 

আমরা লকডাউনের মতো পরিস্থিতিতে যেতে চাই না। লকডাউন সবার জন্য কষ্টকর পরিস্থিতির সৃষ্টি করে। তাই আপনারা সব ধরনের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় গণজমায়েত এড়িয়ে চলুন। খুব বেশি প্রয়োজনীয় কাজ না হলে ঘরে অবস্থান করুন। মাস্ক এবং সামাজিক দূরত্ব মেনে রাস্তায় চলাচল করুন।

এসময় চাঁদপুরবাসীর সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

Tuesday, June 22, 2021

হাজীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

হাজীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পুলিশের সাথে আসামী


হাজীগঞ্জে ৩৮৬ পিচ ইয়াবাসহ আল আমিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। গত ২১ জুন সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে মাদকসহ তাকে আটক হয়। সে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামের খালেক মেম্বারের বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত সোয়া ৪টার দিকে আল আমিনের ঘরে অভিযান চালানো হয়। এ সময় আল আমিনের কাছে ৩৮৬ পিচ ইয়াবা পাওয়া যায়। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৩ জুন মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করে।

[চাঁদপুর নিউজ]

 

চাঁদপুরে ৭ বছর ধরে নেই চক্ষু চিকিৎসক

চাঁদপুরে ৭ বছর ধরে নেই চক্ষু চিকিৎসক

চাঁদপুর জেনারেল হাসপাতাল

চাঁদপুরে ৭ বছর ধরে নেই চক্ষু চিকিৎসক, সেবা থেকে বঞ্চিত রোগীরা

আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দীর্ঘ ৭ বছর ধরে নেই কোন চক্ষু চিকিৎসক। যার কারনে গত ৭ বছর ধরে হাসপাতালটিতে চক্ষুচিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ রোগীরা। প্রতিদিনই চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ রোগীরা চোখের নানা সমস্যা নিয়ে সরকারি এ হাসপাতালটিতে ডাক্তার দেখাতে আসেন। কিন্তু চক্ষু চিকিৎসকের পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা না পেয়ে ব্যর্থ মনে ফিরে যাচ্ছেন রোগীরা।


জানা যায়, ২০১৫ সাল থেকে হাসপাতালের চোখের ডাক্তারের পদটি শূন্য হয়ে পড়ে। গত ৭ বছর আগে ওই পদে দায়িত্বে থাকা ডাঃ মনোজ কান্তি বড়ুয়া চাকরি থেকে অবসর নেয়ার পর থেকে সে পদটি আজো শূন্য পড়ে রয়েছে। আর স্বাস্থ্য সেবায় এই গুরুত্বপূর্ন পদটি শূন্য থাকায় চোখের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারন মানুষজন।
সরজমিনে দেখা গেছে প্রতিদিনই জেলার এই সরকারি হাসপাতালটিতে চোখের চিকিৎসাসেবা নেয়ার জন্য চাঁদপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে বহু রোগী হাসপাতালে যান। কিন্তু চোখের ডাক্তার না থাকায় তারা সেই সেবা থেকে বঞ্চিত হয়ে ব্যর্থ মনে ফিরে যেতে হচ্ছে।

ডাক্তার মনোজ কান্তি বড়ুয়া অবসর নেয়ার পর থেকেই এ পদে চিকিৎসক নিয়োগ দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও কোন কাজ হয়নি বলে জানা গেছে। যদিও ২/৩ বছর পূর্বে একজন নারী চক্ষু চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছিলো। কিন্তু তিনি ২/৩ মাস দায়িত্ব পালনের পর সেখান থেকে অনত্র বদলী হয়ে যান। সেই থেকে হাসপাতালে এই চক্ষু চিকিৎসক পদগুলো শূন্য পড়ে থাকে।
তাই সে চক্ষু চিকিৎসক শূন্য পদেই চলছে হাসপাতালের অন্যান্য চিকিৎসা সেবা। এছাড়াও আরো বেশ কিছু পদ শূন্য পড়ে আছে বলে জানা গেছে।

শুধু চক্ষু চিকিৎসকই নয়, এর পাশাপাশি গত ৬ বছর ধরে বন্ধ রয়েছে ডিজিটাল এক্সরে ও আল্টাসনোগ্রাম বিভাগটিও। হাসপাতাল সূত্রে জানা যায়, ওই বিভাগটিতে রেডিওলজিস্ট ও কনসালটেন্ট পদে দু,চিকিৎসক কর্মরত ছিলো। তাদের পদোন্নতি হওয়ার পর গত ৬ সেপ্টেম্বর থেকে হাসপাতালের নিচতলায় অবস্থিত আল্ট্রাসনোগ্রাম বিভাগটির কার্যক্রম সম্পর্ণ ভাবে বন্ধ হয়ে যায়।
যার ফলে জেলার বিভিন্ন স্থানও জেলার বাইরে থেকে আসা রোগীদের অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। সরকারি নিদিষ্ট খরছে হাসপাতালে আল্টাসনোগ্রাম করাতে না পেরে অধিক খরচ দিয়েই বাধ্যতামূলকভাবে বাহিরের ডায়াগনস্টিক গুলোতে আল্টাসনোগ্রাম ও ডিজিটাল এক্স-রে করাচ্ছেন রোগীরা।এর জন্যও রোগীদের ওই পরীক্ষাটি করাতে হাসপাতাল থেকে অন্য স্থানে আসা যাওয়ায় অনেক হয়রানির শিকার হচ্ছেন রোগীরা।


হাসপাতাল সূত্রে জানা যায়, গত দেড় বছর পূর্বে একজন চক্ষু চিকিৎসক নিয়োগ হলেও কয়েক মাস পর তিনিও পদোন্নতিলাভ করে অন্য স্থানে চলে যান। একারনে আজও শূন্য রয়েছে সরকারি এ হাসপাতালটির চক্ষু বিশেষজ্ঞ পদটি। এদিকে আল্ট্রাসনোগ্রাম বিভাগটিই নয়, চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের আরও বেশকিছু চিকিৎসাসেবা পাচ্ছেন না রোগীরা।
কনসালন্টেট ও রেডিওলজিস্টের পাশাপাশি দীর্ঘ ৭ বছর ধরে চক্ষুচিকিৎসকের পদটিও শূন্য পড়ে আছে।


এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হাবিব উল করিম চাঁদপুর টাইমসকে জানান, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক পদটির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা একাধিক বার লিখিত ভাবে আবেদন করেছি। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। এ পদে বিশেষজ্ঞ না পাওয়ার কারণে উর্ধ্বতন কৃর্তপক্ষও এই পদে কোন চিকিৎসক নিয়োগ দিতে পারছেন না। আমরা আবারো নতুন করে এই পদে লোক নিয়োগ দেয়ার জন্য লিখিত আবেদন করবো।

[source: chandpur times]

Monday, June 21, 2021

ঢাকার সঙ্গে চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ

 

লঞ্চঘাট

ঢাকার সঙ্গে চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় কঠোর লকডাউন দেয়া ৭টি জেলার মধ্যে ছাড়াও ঢাকার সঙ্গে চাঁদপুরসহ সারাদেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান ২১ জুন সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধে জরুরি বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিএ জানায়, মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন দেয়া জেলাগুলোর মধ্যে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ থাকবে। একইসঙ্গে দেশের যেকোনো স্থান হতে ছেড়ে যাওয়া যাত্রীবাহী নৌযান পথিমধ্যে এসব জেলার লঞ্চঘাটে ভিড়তেও পারবে না।

পরে রাতে বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা বলেন, লকডাউনের মধ্যে লঞ্চ চলাচল সংক্রান্ত নির্দেশনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ৭টি জেলার লঞ্চ যোগাযোগসহ ঢাকা থেকে সারাদেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল আগামীকাল সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে বিধিনিষেধ (লকডাউন) আরোপ করা হয়েছে।

[সুত্রঃ চাঁদপুর টাইমস]

Saturday, June 19, 2021

ইলিশের বাড়ি চাঁদপুরে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে

ইলিশের বাড়ি চাঁদপুরে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে

 

মতবিনিময় সভা চাঁদপুর

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা বিষয়ে সাংবাদিকদের সাথে টোয়াব নেতৃবৃন্দের মতবিনিময় ইলিশের বাড়ি চাঁদপুরে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে দেশের শীর্ষ ট্যুর অপারেটরদের সংগঠন-টোয়াব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন সন্ধ্যা ৭টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারির সভাপতিত্বে ও সাবেক সভাপতি বিএম হান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মোয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) সভাপতি রাফিউজ্জামান রাফি ও সহ-সভাপতি শিবলুল আজিম কোরেশী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ডিআই-১ তোতা মিয়া, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক বানিজ্য প্রতিদিনের সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, আইরুমন্স বিডির ম্যানেজিং ডিরেক্টর মো. ইউনুস উল্লাহ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, ইন্ডিপেন্ডেড টিভির চাঁদপুর প্রতিনিধি আব্দুল আউয়াল রুবেল, সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ প্রমুখ।

চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, আমরা মানুষ হিসেবে অনেকেই মনে মনে ভ্রমণ করি। অনেক লেখক ঘরে বসেই মনের চোখ দিয়ে স্বপ্নের জায়গা ভ্রমণ করে বই লিখেছেন। কিন্তু আপনারা যারা ট্যুরিজম নিয়ে কাজ করেন, তারা অনেক জায়গা ঘুরে দেখার সৌভাগ্য অর্জন করেছেন। আপনাদের দেখে দেখে আমরা ভ্রমণপিপাসু হয়ে উঠি। সেই আপনারাও সমাজ বিবর্তনের পথপ্রদর্শক।

তিনি বলেন, নদীমাতৃক জেলা হওয়ায় একটা সময় দেশের বাইরেও চাঁদপুরের গুরুত্ব ছিলো। মাঝে কালের পরিক্রমায় তার কিছুটা জৌলুশ হারিয়েছে। কিন্তু গত কয়েক বছরে চাঁদপুরের সেই হারানো গৌরব ফিরে আসতে শুরু করেছে। চাঁদপুরে পর্যটনের সম্ভাবনার দেখা দিয়েছে। সরকারির পাশাপাশি প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে হবে। ভালো মানের হোটেল করতে হবে। নিরাপত্তা বাড়াতে হবে। আবকাঠামিগত উন্নয়ন করতে হবে। পাশাপাশি আমাদের যা সম্পদ রয়েছে আছে তা সঠিকভাবে তুলে ধরতে হবে।

পৌর মেয়র আরে বলেন, পদ্মসেতুর পর বাংলাদেশের মেঘা প্রকল্প হবে চাঁদপুর-শরিয়তপুর মেঘনা সেতু। সরকার এখানে একটি ট্রানেল করার পরিকল্পনা করছেন। আমরা একটি পরিকল্পনার মধ্যদিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এ ক্ষেত্রে আপনাদের সহযোগীতা প্রয়োজন। আমরা এখন পর্যটনের সম্ভাবনার কথা বলছি। আগামী দুই বছরের মধ্যে পর্যটন শিল্পের অগ্রগতির কাজ দৃশ্যমান করতে চাই।

টোয়াব সভাপতি রাফিউজ্জামান রাফি তার বক্তব্যে বলেন, আমরা পর্যটনকর্মী, দেশ আমাদের মা। আমরা মায়ের সেবা করি। চাঁদপুরে পর্যটন বাড়াতে মানসম্মান সেবা দিতে হবে। চাঁদপুরে কৃতি ব্যক্তিরা এই জেলার অলংকার। কিন্তু একটি বিষয়কে নির্ধারণ করতে হবে, আমরা পর্যটকদের কি দেখাবো। ইলিশ ফ্যাস্টিবল কন্টিউ করতে হবে। আমরা প্যাকেজ দিবো, কম খরচে ভ্রামণ করার সুযোগ দিবো। সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করুন। প্রাচ্যের সিঙ্গাপুর হিসেবেও পরিচিত করতে পারেন। একজন টুরিস্ট আসা মানে ১৯টি সেক্টরে টার্চ করা। এই খ্যাতকে এগিয়ে নিতে আমরা কাজ করি।

টোয়াব সহ-সভাপতি শিবলুল আজিম কোরেশী তার বক্তব্যে বলেন, চাঁদপুরে এসে আমরা যা দেখলাম, এখানে পর্যটনের অনেক উপাদান রয়েছে। এখানের ইলিশ গোটা বিশ্বে পরিচিত। এখানকার নদী, সূর্যাস্ত পর্যটকদের আকর্ষণ করবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইলিশের বাড়ি চাঁদপুরে পর্যটন শিল্পেরর অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে যেভাবে এগোনোর কথা ছিলো, সেখাবে এগোয়নি। চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক অব্দুস সবুর মন্ডল অনেক কাজ করেছেন, বর্তমান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল কাজ করে যাচ্ছেন। এছাড়াও সাংবাদিক-লেখকরা এখানকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে অনেক কাজ করেছেন। দেশের উল্লেখযোগ্য পর্যটন এলাকার চেয়ে চাঁদপুরের সম্ভাবনা অনেক। এখানে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। ঢাকাসহ সকল জেলা থেকে চাঁদপুরে যোগাযোগ ব্যবস্থা ভালো। সড়ক পথ, নৌ-পথ, রেল-পথে সহজ যোগা একদিনের সফরে কম খরচে চাঁদপুর ভ্রমণ করা সম্ভব। চাঁদপুর অন্যান্য জেলার চেয়ে নিরাপদ। পর্যটন শিল্পের বাড়ি চাঁদপুর হবে, পর্যটন নগরী হবে, সেই প্রত্যাশা করছি।

এর আগে ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা প্রত্যক্ষ করতে একদিনের সফরে শনিবার চাঁদপুরে আসেন দেশের শীর্ষ ট্যুর অপারেটরদের সংগঠন-টোয়াব নেতৃবৃন্দ। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) সভাপতি রাফিউজ্জামান রাফি ও সহ-সভাপতি শিবলুল আজিম কোরেশীর নেতৃত্বে ৬০ সদস্যের প্রতিনিধি দল দিনব্যাপী চাঁদপুর সফর করবেন।

আইরুমন্স বিডির ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইউনুস উল্লাহর ব্যবস্থাপনায় এবং চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে টোয়াব নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী চাঁদপুর বড়স্টেশন মাছঘাট, পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড, মেঘনার চরে জেগে ওঠা ‘মিনি কক্সবাজার’ এবং ডাকাতিয়া নদী পরিভ্রমণ করেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম,১৯ জুন ২০২১

[Chandpur times] 

চাঁদপুরে কাল প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১০৯ পরিবার

চাঁদপুরে কাল প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১০৯ পরিবার

 

শেখ হাসিনা

চাঁদপুরে কাল প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১০৯ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়) প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আগামিকাল সকালে সারাদেশ ব্যাপি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উদ্বোধনের পর পরই চাঁদপুর জেলার ৮ উপজেলার মধ্যে ৬ টি উপজেলার ১০৯ পরিবারকে ঘর প্রদান করা হবে।

এ ব্যাপারে ২০ জুন সকালের অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে । শুক্রবার ১৮ জুন সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

রোববার ২০ জুন সারাদেশ ব্যাপি মাননীয় প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেরেন্স উদ্বোধনী কার্যক্রম উপভোগ করার জন্যে চাঁদপুর সদর উপজেলা কমপ্লেস্ক ভবনে আয়োজন থাকবে। এতে জেলা প্রশাসনের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী,পুলিশ সুপার মো.মিলন মাহমুদ,জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ।

চাঁদপুরের ডিসি

আরো থাকবেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান,সদরের নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ,পৌরসভার মেয়র এ্যাড.জিল্লুর রহমান জুয়েলসহ সংশ্লিষ্ঠ জেলা আওয়ামী লীগ,সদর,পৌর ও সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান,সচিবদ্বয় ও প্রাপ্ত সুবিধাভোগীগণ উপস্থিত থাকবেন ।

এদিকে চাঁদপুরের অণ্যান্য উপজেলায় স্ব-স্ব উপজেলা চেয়ারম্যান ও অন্যান্য সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল অন্যান্য কর্মকর্তা া ও স্ব-স্ব ইউপি চেয়্যারম্যান ও সুবিধাভোগীগণ উপজেলা পরিষদ ভবনে উপস্থিত থাকবেন ।

জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, দ্বিতীয় পর্যায়ে সদর উপজেলায় ঘর পাবে ১৭টি,কচুয়া উপজেলায় ২টি,মতলব উত্তর উপজেলায় ৩০টি,হাজীগঞ্জ উপজেলায় ১০টি,শাহরাস্তি উপজেলায় ৩০টি ও হাইমচর উপজেলায় ২০টি।

জেলা প্রশাসকের কার্যালয়

ইতোপূর্বে চাঁদপুর জেলায় প্রথম পর্যায়ে গৃহ প্রদান করা হয় ১১৫টি পরিবারকে। এর মধ্যে সদর উপজেলায় ৪০টি, কচুয়া উপজেলায় ১৫টি, মতলব উত্তর উপজেলায় ৫টি,হাজীগঞ্জ উপজেলায় ৫টি, শাহরাস্তি উপজেলায় ৫টি, মতলব দক্ষিণ উপজেলায় ২৫টি,হাইমচর উপজেলায় ২০টি।

আবদুল গনি , ১৯ জুন ২০২১

[সুত্রঃ চাঁদপুর টাইমস]

Friday, June 18, 2021

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং

মাইকিং কার্যক্রম

মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদী তীর প্রতিরক্ষা কাজ সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পূর্বে মাইকিং করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ মাইকিং কার্যক্রম শুরু হয়। বেড়িবাঁধের উপর মাইকিং করতে দেখা যায।

মাইকিংয়ে বলা হয়, 'আগামী ২৪ জুন বৃহস্পতিবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষা কাজ সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। উক্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পূর্বে অবৈধ স্থাপনা ও ইটসহ অন্যান্য মালামাল নিজ দায়িত্বে অপসারণের জন্যে মালিকদের অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মালামাল ও স্থাপনা অপসারণসহ নিলামের ব্যবস্থা করা হবে। এ সময় কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। অনুরোধক্রমে মোঃ মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প, চাঁদপুর।'


মোঃ মামুন হাওলাদার জানান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষার জন্যে উচ্ছেদ অভিযান চালানো হবে। এ জন্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

 [চাঁদপুর কন্ঠ] 

চাঁদপুরের পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসছেন শীর্ষ ট্যুর অপারেটররা

চাঁদপুরের পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসছেন শীর্ষ ট্যুর অপারেটররা

তিন মোহনা চাঁদপুর


চাঁদপুরের পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসছেন শীর্ষ ট্যুর অপারেটররা

ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা প্রত্যক্ষ করতে একদিনের সফরে ১৯ জুন শনিবার চাঁদপুর আসছেন দেশের শীর্ষস্থানীয় ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াব-এর নেতৃবৃন্দ।


ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) সভাপতি রাফিউজ্জামান রাফি ও সহ-সভাপতি শিবলুল আজিম কোরেশীর নেতৃত্বে ৬০ সদস্যের প্রতিনিধি দল দিনব্যাপী চাঁদপুর সফর করবেন।
TOAB logo

আইরুমন্স বিডির ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইউনুস উল্লাহর ব্যবস্থাপনায় এবং চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে টোয়াব নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাট, পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড (তিন নদীর মোহন), 

 চরে জেগে ওঠা ‘মিনি কক্সবাজার’ এবং ডাকাতিয়া নদী পরিভ্রমণ করবেন ।

এরপর সন্ধ্যা ৭টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ইলিশের বাড়ি চাঁদপুরে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে অংশ নেবেন। পরে রাতে তারা ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।

টোয়াব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় চাঁদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।
[চাঁদপুর টাইমস]
হাজীগঞ্জে গৃহবধূর মৃত্যুতে হত্যা মামলা

হাজীগঞ্জে গৃহবধূর মৃত্যুতে হত্যা মামলা

হাজীগঞ্জে রুবি আক্তার (২৫) নামের ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুতে নিহতের মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় স্বামীসহ স্বামীর পরিবারের লোকজনের মারধরের কারণে রুবির মৃত্যু হয় বলে নিহতের বাবার পরিবার দাবি করেছে। তবে নিহতের স্বামীর পরিবার দাবি করেছে, রুবি বিষপান করেছে। তিনি উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামের বকাউল বাড়ির মানিক বকাউলের স্ত্রী ও মতলব দক্ষিণ উপজেলার বাঁকড়া গ্রামের সেলিম বকাউলের মেয়ে। রুবি ও মানিক বকাউল দম্পতির রবিন নামের ৬ বছর বয়সের একটি ছেলে রয়েছে।

রুবি আক্তার


রুবির ভাই শাহাদাত ও তার চাচা জসিম বকাউল জানান, ২০১৪ সালে তাদের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মধ্যে মানিক বকাউল প্রবাসে চলে যান। তারপর থেকেই তার শাশুড়িসহ অন্যরা পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে রুবিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো শুরু করে। এসব নিয়ে তাদের মধ্যে প্রায় মনোমালিন্য হতো। সমপ্রতি মানিক দেশে আসলে এসব বিষয় নিয়ে রুবি তার স্বামী মানিককে সব জানায়। এতে মানিক ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে মারধর করেন। এতে করে রুবি রাগ করে বাবার বাড়ি চলে যায়। পরে তার বাবা-মা বুঝিয়ে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয়ার কয়েকদিন পর গত বুধবার বিকেল ঘটে মর্মান্তিক ঘটনা।

 

রুবির ভাই আরও জানান, রুবির শ্বশুর বাড়ির লোকজন বুধবার সন্ধ্যা ৭টার দিকে আমাদের বাড়িতে মোবাইল ফোনে জানায়, রুবি বিষপান করেছে। এরপর আমরা ওই বাড়িতে গিয়ে বোনকে উদ্ধার করে প্রথমে আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, সে মারা গেছে।


রুবি ৩ মাসের অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ  জানান, এ বিষয়ে নিহতের মা ফরিদা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত শেষে নিহতের বাবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মানতে না চাইলে কঠোর হতে হবে || শিক্ষামন্ত্রী

স্বাস্থ্যবিধি মানতে না চাইলে কঠোর হতে হবে || শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাঃ দিপুর মণি


করোনা প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন,
 
করোনায় মৃত্যুর হার শূন্যের কোটায় নামাতে হবে। সেজন্যে চেষ্টা করতে হবে। বড় ধরনের কোনো সমাবেশ করা যাবে না। বেশিরভাগ অনুষ্ঠানাদি ভার্চুয়ালি করতে হবে। সরকারের গুরুত্বপূর্ণ কাজসহ বেশিরভাগ কাজই ভার্চুয়ালি হয়। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাস্থ্যবিধি কেউ যদি মানতে না চান, সেক্ষেত্রে আরেকটু কঠোর হয়ে যান। তিনি বলেন, আমরা (চাঁদপুর জেলা) এখন যে অবস্থায় আছি, তা জাতীয় পর্যায়ের করোনায় আক্রান্তের হারের কাছাকাছি। কিন্তু সীমান্তবর্তী কিছু জেলাতে করোনা পরিস্থিতির অবনতি হলেও এখনও অনেক জেলা খুব ভালো অবস্থানে আছে। আমাদের এই চাঁদপুর জেলাকেও আমরা ভালো অবস্থানে দেখতে চাই।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো মার্কেট, শপিংমল এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যদি স্বাস্থ্যবিধি না মানে, সেক্ষেত্রে ওই সকল প্রতিষ্ঠান জরিমানাসহ প্রয়োজনে সীলগালা করে দিন। দেখবেন এই খবরদারি থাকলে অন্যরাও ঠিক হয়ে যাবে।


গতকাল বৃহস্পতিবার বিকেলে করোনাবিষয়ক চাঁদপুর জেলা কমিটির এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এই কমিটির সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপ্রধানে শিক্ষামন্ত্রী জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনের কাছে চাঁদপুরে করোনার বর্তমান পরিস্থিতি জানতে চাইলে তারা মন্ত্রীকে সার্বিক পরিস্থিতি বর্ণনা করেন। 
এ সময় জেলা প্রশাসক বলেন, মানুষের মধ্যে মাস্ক বা স্বাস্থ্যবিধি মানতে শৈথিল্য চলে এসেছে। বিশেষ করে মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান যারা আমাদেরকে কথা দিয়েছিলো যে, তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে। কিন্তু তারা তাদের কথা রাখছে না।

তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা যদি একটু বেশি সক্রিয় হন, তাহলে আমাদের জন্যে সুবিধা হবে। আমাদের ভ্রাম্যমাণ আদালতগুলো এজন্যে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক বলেন, আমাদের প্রশাসনেরও অনেকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে আমাদের মতলব দক্ষিণের উপজেলা নির্বাহী কর্মকর্তা তার শিশু কন্যাসহ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, চাঁদপুুর এখন ইয়েলো জোনে আছে। 

শিক্ষামন্ত্রী এসব কথা শুনে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলাতে যা যা করণীয় সেটা করতে হবে। জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার ক্ষেত্রে আপনি একটি সভা আহ্বান করেন। তাতে আমিও থাকবো। এই অতিমারি থেকে পরিত্রাণ পেতে হলে সকলের একত্রে কাজ করতে হবে। শূন্যে নামিয়ে আনতে হবে মৃত্যুর হার। আক্রান্তের হারও আরও কমিয়ে আনতে হবে। যারা করোনার সম্মুখসারির যোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে নিয়েও ভার্চুয়ালি হোক আর স্বাস্থ্যবিধি মেনেই হোক সভা আহ্বান করে গণসচেতনতায় তাদেরকে সম্পৃক্ত করতে হবে। আর যারা কাজগুলো করবে, তারা যেনো আক্রান্ত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রাখতে হবে। ক্যাবল টিভির স্ক্রলে গণসচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আমি আবারও বলছি, আমরা আরও ভালো অবস্থানে যেতে চাই। পৃথিবী করোনামুক্ত হোক এটাই আমরা কামনা করছি।


পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) বলেন, পুলিশ বাহিনী চাঁদপুরে যথাযথ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের সদস্যদের মাঝেও কিছুটা আতঙ্ক কাজ করে। সকলে যদি আমরা সচেতন না হই, তাহলে জেলা করোনামুক্ত বা করোনার প্রভাব কমাতে হিমশিম খেতে হবে। তিনি বলেন, আমরা জানি লকডাউন হলে মানুষের কষ্ট হয়। কিন্তু যেভাবে মানুষ চলাফেরা করে বা করতে চায়, সেটা আসলেই ঠিক নয়। এ অবস্থায় রাজনৈতিক মহল, জনপ্রতিনিধির জনসচেতনায় সম্পৃক্ততা প্রয়োজন।

সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ বলেন,
 আমাদের চাঁদপুরে করোনা শনাক্তের হার ছিলো ১৪ ভাগ। জুনে এসে তা দাঁড়িয়েছে ১৬.৭৯ ভাগ। জাতীয় পর্যায়ে এটি ১৬.২৪ ভাগ। আক্রান্তের সংখ্যা এ মাসে একটু বেশি। তবে মৃত্যুর হার কম। এ পর্যন্ত গত ১৫ মাসে ৪৯৯০ জন আক্রান্ত হয়েছে, মৃত্য হয়েছে ১২৩ জনের। তিনি বলেন, ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে এ পর্যন্ত ২৪ হাজার পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, চাঁদপুরে ইতোমধ্যে সিনোভ্যাক্সের ৯ হাজার ছয়শ’ টিকা এসেছে। যা দিয়ে ৪ হাজার ৮শ’ জনকে দুইবারে টিকা দেয়া যাবে। আগামী শনিবার থেকে নতুন করে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে।



তিনি আরো বলেন, আগের ১৫ হাজারের মতো রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি টিকাই দেননি। তবে নতুন করে আসা সিনোভ্যাক্সের টিকা পাবেন ডাক্তার, নার্স ও নার্সিং স্টুডেন্ট, চীনা নাগরিক এবং মেডিকেল শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, যারা টিকা নেননি, তাদেরকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া সিনিয়র সিটিজেন অর্থাৎ ষাটোর্ধ্বদের টিকা নেয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে। মন্ত্রী তাঁর দীর্ঘ বক্তব্যে স্পষ্টভাবে বলেন, আমাদের জেলাকে কীভাবে ভালো রাখা যায়, সে প্রচেষ্টা চালাতে হবে। সকলকে এজন্যে সহযোগিতা করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী ও জেলা তথ্য অফিসার মোঃ মনির হোসেন।

ভার্চুয়াল এ সভায় অংশ নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআইয়ের উপ-পরিচালক শেখ আরমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক খলিলুর রহমান, সমাজসেবার উপ-পরিচালক রজত শুভ্র সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাগণ। শিক্ষামন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী রোববার বিকেল পাঁচটায় জেলার জনপ্রতিনিধিদের নিয়ে এক সভা আহ্বান করা হয়েছে। সেই সভায় শিক্ষামন্ত্রী সংযুক্ত থাকবেন।

[সুত্রঃ  chandpur news]