Showing posts with label ব্রাহ্মণবাড়িয়া. Show all posts
Showing posts with label ব্রাহ্মণবাড়িয়া. Show all posts

Friday, July 9, 2021

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল নিয়ে মারামারির খবর আর্জেন্টিনার পত্রিকায়

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল নিয়ে মারামারির খবর আর্জেন্টিনার পত্রিকায়

 


ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল নিয়ে মারামারির খবর আর্জেন্টিনার পত্রিকায়!



আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'বুয়েন্স এইরেস টাইমস'-এ প্রকাশিত সেই সংবাদের স্ক্রিনশট।


গত দুই বছর ধরেই দেশের অন্যতম আলোচিত বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা। এর পেছনে মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার অবদান বেশি। সামান্য বিষয় নিয়ে নিয়মিতই জেলাটিতে বহু মানুষ মারামারিতে জড়িয়ে পড়ছে। গত মঙ্গলবার ৬ জুলাই কোপা আমেরিকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। যাতে ৪ জন আহত হয়।



আশ্চর্যজনক হলেও সত্য, ওই সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'বুয়েন্স এইরেস টাইমস'-এ। সেই সংবাদের শিরোনাম দেওয়া হয়েছে, 'বাংলাদেশে কোপা আমেরিকা ঘিরে সংঘর্ষের ঘটনায় সতর্কতা জারি'। উল্লেখ্য, রবিবারের ফাইনাল ঘিরে সংঘর্ষের আশংকায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশ। জনগণকে বাইরে বের না হয়ে নিজের বাসায় বসে খেলা দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে 'বুয়েন্স এইরেস টাইমস'-এ পুলিশের এই সতর্ক অবস্থানটির কথাই তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়, 'কোপা আমেরিকা আর বিশ্বকাপের সময় বাংলাদেশের ১৬ কোটি জনগনের মাঝে ফুটবল উন্মাদনার সৃষ্টি হয়। লাখ লাখ ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক তাদের প্রিয় দলের পতাকা নিজেদের বাড়িতে এবং রাস্তায় স্থাপন করে। মাঝেমধ্যে দুই পক্ষে সংঘর্ষও হয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময় দেশটিতে ১২ বছর বয়সী এক ব্রাজিল সমর্থক রাস্তায় পতাকা ওড়াতে গিয়ে মারা যায়। তাছাড়া অন্য একটি ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে এক পিতা ও তার পুত্র মারাত্মক আহত হন।'


কালের কন্ঠ

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালে ব্রাহ্মণবাড়িয়ায় ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশ

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালে ব্রাহ্মণবাড়িয়ায় ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশ

 

প্রতীকী ছবি

কোপা আমেরিকা খেলা হচ্ছে সুদূর দক্ষিণ আমেরিকায়। কিন্তু এর উত্তেজনা ছড়িয়ে সারা বিশ্বে। আর ব্রাহ্মণবাড়িয়ায় এই খেলা নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ পর্যন্ত হয়েছে। আগামী ১১জুলাই ভোর ৬টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল খেলা। এই খেলা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। এনিয়ে গত কয়েকদিন যাবত দুইদলের সমর্থকদের মাঝে চলছে বাকযুদ্ধ। এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ হাতে নিয়েছে অতিরিক্ত নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জাগোনিউজকে বলেন, ১১তারিখ ভোর ৬টা থেকে কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই কোপা আমেরিকার খেলা নিয়ে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই জেলা পুলিশ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ফাইনাল খেলা যেন খোলা জায়গায় বড় স্ক্রিনে, কোন ক্লাবে বা চায়ের দোকানে দেখার আয়োজন না করা হয় তা আমরা মাইকিং করে জানিয়ে দিব। ফাইনাল খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। এছাড়াও জেলার ১১৬টি বিটে ৪জনে দল করে কাজ করবে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবো। খেলা শেষ হওয়ার পর কোন অবস্থাতেই বিজয় মিছিল করা যাবে না। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চাইবো।

উল্লেখ্য, খেলা নিয়ে তর্কবিতর্কের জেরে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে রেজাউল নামের এক ব্রাজিল সমর্থকের চাচা নোয়াব মিয়া (৬০)কে মারধর করেন আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার লোকজনেরা। এই মারধরের জেরে একই দিন রাতেই আর্জেন্টিনা সমর্থক জীবনের তিন সহযোগিকে বেদরক মারধর করেন ব্রাজিল সমর্থক রেজাউলের লোকজনেরা। বিষয়টি নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে।