Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Friday, February 4, 2022

এই মাস্ক পড়ে খাওয়া-দাওয়াও করা যাবে! || সাপ্তাহিক চাঁদপুর

এই মাস্ক পড়ে খাওয়া-দাওয়াও করা যাবে! || সাপ্তাহিক চাঁদপুর

 



করোনা থেকে নিজেদের সুরক্ষিত করতে বিশ্ববাসী এখন সবচেয়ে বেশি জোর দিচ্ছে মাস্কের ওপর। তবে দক্ষিণ কোরিয়া এই মাস্ককে পৌঁছে দিয়েছে ভিন্ন মাত্রায়। সেখানে বিশেষ এক ধরনের মাস্কের প্রচলন শুরু হয়েছে, যা কেবলমাত্র নাককে ঢাকতে সক্ষম। মুখ অনাবৃত থাকায় খাওয়া বা পান করায় বার বার মাস্ক মুখ থেকে নামানোর প্রয়োজন পড়ে না। খবর দ্য গার্ডিয়ানের।


নতুন ধরনের এই মাস্কের নাম দেয়া হয়েছে ‘কোস্ক’। ‘কো’ শব্দটি এসেছে নাকের কোরিয়ান প্রতিশব্দ থেকে, অন্যদিকে মাস্কের শেষের অংশ ‘স্ক’ দিয়ে তৈরি হয়েছে কোস্ক শব্দটি। আতমান নামের একটি কোম্পানির উৎপাদিত এই মাস্ক বক্সপ্রতি বিক্রি করা হচ্ছে ৮.১৩ ডলারে। এটি পাওয়া যাচ্ছে কোরিয়ান অনলাইন বেচা-কেনা সংক্রান্ত প্ল্যাটফর্ম কোপাংয়ে।


---সাপ্তাহিক চাঁদপুর ---



মূলত এই মাস্কটি নকশা করা হয়েছে মূল মাস্কের নিচে পরার জন্য। অর্থাৎ নাক ও মুখ আবৃত করে রাখে এমন মাস্কের নিচে পরা যেতে পারে ‘কোস্ক’। ফলে খাওয়া বা কিছু পান করার সময় বড় মাস্কটি খুলে রাখলেও নাককে সুরক্ষা দিয়ে থাকে কোস্ক। এর রয়েছে দুটি অংশ। মুখের অংশটি ওপরে উঠিয়েও খাওয়া দাওয়া চালানো যেতে পারে।


যদিও এই ধরনের মাস্ক নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এর পক্ষে কথা বলছেন। আবার অনেকেরই মত এই মাস্ক আদতে কোনা উপকার দেবে না।


কোভিড ১৯ শুরু হওয়া থেকে আজ অবধি নানান রকমের মাস্ক আবিস্কার করে চলেছেন, বিভিন্ন দেশের লোকজন এর মধ্যে কিছু কিছু মাস্ক পৌছেছে চরম হাসি নিয়ে! 


---সাপ্তাহিক চাঁদপুর ---

Thursday, July 22, 2021

আর্জেন্টাইন ফুটবলারদের উপর মরিচের গুঁড়া ছিটালো ব্রাজিল পুলিশ, গ্রেফতার ৩

আর্জেন্টাইন ফুটবলারদের উপর মরিচের গুঁড়া ছিটালো ব্রাজিল পুলিশ, গ্রেফতার ৩

 আর্জেন্টাইন ফুটবলারদের উপর মরিচের গুঁড়া ছিটালো ব্রাজিল পুলিশ, গ্রেফতার ৩

আর্জেন্টাইন ফুটবলারদের উপর মরিচের গুঁড়া ছিটালো ব্রাজিল পুলিশ, গ্রেফতার ৩
অ্যাথলেটিকোর টানেলে সংঘর্ষ, আহত অ্যাথলেটিকো খেলোয়াড় স্যাভিও। ছবি: সংগৃহীত



আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের উপর মরিচের গুঁড়ার স্প্রে ছিটিয়েছে ব্রাজিল পুলিশ। এছাড়া বোকার ৩ খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যায়।


গত রাতে (২১ জুলাই) কোপা লিবার্তোদোরেসের রাউন্ড অব সিক্সটিনের খেলায় আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স ও ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো মিনেইরোর ম্যাচের পর রেফারির গোল বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে দু’দলের খেলোয়াড়রা সংঘর্ষে লিপ্ত হয়। তখন বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের উপর মরিচের গুঁড়া প্রয়োগ করে ব্রাজিলের পুলিশ।


জানা গেছে, বোকা জুনিয়র্সের খেলোয়াড়রা অ্যাথলেটিকো মিনেইরোর ড্রেসিংরুমে প্রবেশের চেষ্টা চালায়। অন্যদিকে মিনেইরোর খেলোয়াড়রাও বোকার খেলোয়াড়দের উপর পানির বোতল ছুঁড়ে মারতে থাকলে টানেলে ব্যাপক এক বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের উপর পেপার স্প্রে বা মরিচের গুঁড়া প্রয়োগ করে। সংঘর্ষে দু’ক্লাবেরই বেশ কিছু খেলোয়াড় আহত হয়েছেন। তবে আঘাতগুলো গুরুতর নয় বলে জানা গেছে।


অ্যাথলেটিকো মিনেইরোর অফিসিয়াল টুইট বার্তায় বলা হয়েছে, তাদের ফুটবল ডিরেক্টর রদ্রিগো কায়তানোর উপরেও হামলার চেষ্টা চালানো হয়। বোকার খেলোয়াড়রা তাদের সামনে যাকেই পাচ্ছিল তাকেই মারছিল। পরিস্থিতি সামাল দিতেই পুলিশ মরিচের গুঁড়া প্রয়োগ করতে বাধ্য হয়।


ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড়, বর্তমানে বোকায় খেলা মার্কোস রোহোকে একটি অগ্নি নির্বাপণযন্ত্র হাতে অ্যাথলেটিকোর ড্রেসিং রুমের দিকে তেড়ে যেতে দেখা যায়।


বোকা জুনিয়র্সের হেড অব ফুটবল ও ক্লাব লেজেন্ড হোয়ান রোমান রিকুয়েমে বলেছেন, মরিচের গুঁড়া স্প্রে করা হলে খেলোয়াড়রা নিজেদের বাঁচাতে চেষ্টা করবেই।


কোপা লিবার্তোদোরেসের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে বোকা জুনিয়র্স ও অ্যাথলেটিকো মিনেইরোর ম্যাচটি গোলশূন্য ড্র হয়। প্রথম লেগের ম্যাচও গোলশূন্য ড্র হবার পর এই ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ গোলে জয় পায় অ্যাথলেটিকো মিনেইরো।


প্রথম লেগের ম্যাচেও বোকার একটি গোল বাতিল হয়েছিল রেফারির সিদ্ধান্তে। দ্বিতীয় লেগেও ম্যাচ চলাকালীন বোকা জুনিয়র্সের গোল ভিএআরের মাধ্যমে বাতিল করেন রেফারি। সে ঘটনাকে কেন্দ্র করে শেষ বাঁশি বাজার পর মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা। ম্যাচের পর টানেলেও আবার ক্লাব দুটির খেলোয়াড়দের মধ্যে ঘটে সংঘর্ষ। বোকা জুনিয়র্সের মিডফিল্ডার ডিয়েগো গঞ্জালেস বলেছেন, আমরা একটা চমৎকার গোল করেছিলাম। কিন্তু রেফারি তা বাতিল করে দেয়। যে কেউ এটি দেখতে পারে। আমাদের জয় বঞ্চিত করা হয়েছে। জয় আমাদের প্রাপ্য ছিল।

 যমুনা টেলিভিশন 


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে আট শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে আট শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে।

 ছবি: রয়টার্স


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে আট শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে।

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট গতকাল বুধবার জানায়, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ ছাড়া তিউনিসিয়ার কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে ৩৮০ জনের বেশি অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে।


রেড ক্রিসেন্টের কর্মকর্তা মোঙ্গি স্লিম বলেন, ‘১৭ জন বাঙালি মারা গেছেন। ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এই অভিবাসীরা নৌকায় করে লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের উদ্দেশে যাচ্ছিলেন।’


রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রয়টার্স জানায়, জুয়ারা লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত। সেখান থেকে নৌকা অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার চেষ্টা করে। তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে।


নৌকায় থাকা অভিবাসীদের মধ্যে সিরিয়া, মিসর, সুদান, মালি ও বাংলাদেশের নাগরিকেরা ছিলেন বলে জানায় রেড ক্রিসেন্ট।


গত ২৪ জুন ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি, মিসরীয়সহ মোট ২৬৭ জনকে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। তাঁদের মধ্যে ২৬৪ জনই ছিলেন বাংলাদেশি। বাকি তিনজন মিসরের নাগরিক। তাঁরা লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালির পথে রওনা হয়েছিলেন। ভূমধ্যসাগরে তাঁদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাঁদের উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড।


২৪ জুনের আগে ১০ জুন ১৬৪ বাংলাদেশিকে তিউনিসিয়া উপকূল থেকে উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। তাঁরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন। তার আগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় গত ১৮ মে ৩৬ জন এবং ২৭ ও ২৮ মে উপকূল থেকে ২৪৩ বাংলাদেশিকে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। 


এ ছাড়া মে মাসে লিবিয়ার অবৈধ অভিবাসন দমন বিভাগের (ডিসিআইএম) কর্মকর্তারা আলজেরিয়ার সীমান্তবর্তী মরু এলাকা দারাসে অপহরণকারীদের কবল থেকে ৮৬ বাংলাদেশিকে উদ্ধার করেন। তাঁরা বেনগাজি হয়ে মরুভূমি পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে যাওয়ার পথে অপহরণকারীদের কবলে পড়েছিলেন। 


রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে চলতি বছরের জানুয়ারি থেকে এক হাজারের বেশি অভিবাসী তিউনেসিয়ায় আটক হয়েছেন। 


জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের প্রায় ২০ হাজার জন ইতালিতে পৌঁছেছেন। এ তালিকার শীর্ষে থাকা বাংলাদেশের আড়াই হাজারের বেশি ব্যক্তি ইউরোপে পৌঁছেছেন। 


আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যানুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে আট শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে।

প্রথম আলো

চীনে নির্মাণাধীন টানেলে বন্যার পানি ঢুকে ১৩ শ্রমিকের মৃত্যু

চীনে নির্মাণাধীন টানেলে বন্যার পানি ঢুকে ১৩ শ্রমিকের মৃত্যু

চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে নির্মাণাধীন টানেলে বন্যার পানি ঢুকে ১৩ জনের মৃত্যু হয়েছে। ছবি: রয়টার্স
চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে নির্মাণাধীন টানেলে বন্যার পানি ঢুকে ১৩ জনের মৃত্যু হয়েছে। ছবি: রয়টার্স

চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে নির্মাণাধীন টানেলে বন্যার পানি ঢুকে যাওয়ার পর সেখানে আটকে পড়া ১০ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এর আগে ওই টানেল থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে টানেলটি থেকে মোট ১৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। গতকাল বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


১৫ জুলাই টানেলটিতে হঠাৎ বন্যার পানি ঢুকে পড়ে। টানেলে প্রবেশমুখ থেকে এক কিলোমিটারেরও বেশি ভেতরে আটকে পড়েন ১৪ শ্রমিক। তাঁদের মধ্যে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ একজন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকর্মীরা বলছেন, নিখোঁজ ওই শ্রমিকের সঙ্গে এখনো কোনো ধরনের যোগাযোগ স্থাপন করতে পারেননি তাঁরা।


চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরে নির্মাণ করা হচ্ছে টানেলটি। এটি একটি এক্সপ্রেসওয়ে প্রকল্পের অংশ। এই মহাসড়ক প্রকল্পের আওতায় উপকূলবর্তী স্থানীয় শহরগুলোকে ম্যাকাও ও হংকংকে সংযোগকারী একটি সেতুর সঙ্গে যুক্ত করা হবে।


টানেলটিতে এর আগেও নির্মাণশ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মার্চে সেখানে প্রাচীরধসের ঘটনায় দুই শ্রমিক নিহত হন।

 এদিকে বন্যার জেরে চীনের হেনান প্রদেশে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ সাতজন। প্রদেশটি থেকে এক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার পানিতে ঢুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে রেল ও সড়ক যোগাযোগ। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রদেশের বাঁধগুলো পানির চাপে যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


হেনানে ২৫ জনের মধ্যে ১২ জনেরই মৃত্যু হয় প্রদেশটির ঝেংঝউ শহরে পাতালরেলের ভেতর বন্যার পানি ঢুকে। টানা ভারী বৃষ্টিপাতে শহরের পাতালরেল স্টেশন ডুবে গিয়ে এ ঘটনা ঘটে। স্টেশন থেকে আরও ৫০০ জনকে উদ্ধার করা হয়েছে।


মেট্রো স্টেশনে ট্রেনের ভেতরে পানি ঢুকে পড়ার কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ট্রেনের বগির ভেতরে পানি থেকে বের হতে চেষ্টা করছেন যাত্রীরা। একপর্যায়ে বগির ছাদ কেটে তাঁদের বের করতে হয় বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যম।


হেনানে মৃত ব্যক্তিদের মধ্যে গংই শহরে বন্যায় বাড়ি ধসে নিহত চারজন রয়েছে। ঝেংঝউয়ের মতো এই শহরও ইয়োলো নদীর তীরে অবস্থিত। বৃষ্টিপাতের পর নদী থেকে পানি উপচে শহরে ঢোকে।


গত শনি থেকে মঙ্গলবার পর্যন্ত ঝেংঝউ শহরে ৬১৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাধারণত, এক বছরে শহরটিতে এ পরিমাণ বৃষ্টি হয়। এমন বৃষ্টি ‘হাজার বছরে একবার দেখা যায়’ বলে উল্লেখ করেছে চীনের আবহাওয়া ব্যুরো। ঝেংঝউয়ে বছরে গড়ে ৪৬০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়।


তুমুল বৃষ্টিপাত ও বন্যার মধ্যে হেনানে শিগগির এ দুর্যোগ থামছে না বলে জানিয়েছে আবহাওয়া ব্যুরো। তারা জানিয়েছে, প্রদেশটিতে আগামী তিন দিনও ঝরবে বৃষ্টি। বৃষ্টিপাত ও বন্যার ক্ষয়ক্ষতি সামাল দিতে উপদ্রুত এলাকাগুলোয় ৫ হাজার ৭০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।


চীনে বর্ষাকালে প্রায় প্রতিবছরই বন্যার দেখা দেয়। দেশটিতে নদীর তীরে ব্যাপক হারে বাঁধ নির্মাণ এর জন্য বহুলাংশে দায়ী বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। 

প্রথম আলো

Tuesday, July 20, 2021

বোমা হামলায় ঈদ আনন্দ ম্লান, নিহত ৩৫

বোমা হামলায় ঈদ আনন্দ ম্লান, নিহত ৩৫

বোমা হামলায় ঈদ আনন্দ ম্লান, নিহত ৩৫

ঈদের কেনাকাটার সময় ইরাকে বাগদাদে একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছেন অন্তত ৬০ জন। স্থানীয় সময় সোমবার (১৯ জুলাই) ঈদের আগেরদিন রাতে সাদার সিটি এলাকার একটি জনবহুল মার্কেটে এ বোমা বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে একে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে।


বিস্ফোরণের পরপরই আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেককে দিকবিদিক ছোটাছুটি করতে দেখা যায়। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় হতাহতদের। ইতোমধ্যে আইএসআইএস হামলার দায় স্বীকার করেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো ওই এলাকায় বোমা হামলার ঘটনা ঘটল।


জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে শহরটির বাজারে লোক জমায়েত হয়েছিল। সেখানেই এ বিস্ফোরণ ঘটানো হয়। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু আছে বলে উল্লেখ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। বিস্ফোরণে বাজারের কয়েকটি দোকান পর্যন্ত বিধ্বস্ত হয়ে গেছে।

ইরাকি সেনাবাহিনীর বিবৃতিতে জানা যায়, ওহালিয়াত বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমাটি সধারণ পদ্ধতিতে তৈরি করা হলেও বেশ শক্তিশালী ছিল।

ইরাকের রাষ্ট্রপতি বারহাম সালেহ এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ঈদের আগ মুহূর্তে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া এ ঘটনা অত্যন্ত ঘৃণ্য এবং নিন্দনীয়। এটি আমাদের জন্য একটি দুঃখের ঈদের রাত।

সময় টিভি


মাইক্রোসফটে সাইবার হামলা, চীনের নিন্দায় পশ্চিমারা

মাইক্রোসফটে সাইবার হামলা, চীনের নিন্দায় পশ্চিমারা

মাইক্রোসফটে সাইবার হামলা, চীনের নিন্দায় পশ্চিমারা


চলতি বছরের শুরুতে বড় ধরনের একটি সাইবার হামলার জন্য চীনকে দায়ী করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বৈশ্বিক সাইবার গুপ্তচরবৃত্তির জন্য তারা সোমবার (১৯ জুলাই) চীনের নিন্দা জানিয়েছে।

মাইক্রোসফটে সাইবার হামলা, চীনের নিন্দায় পশ্চিমারা

এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও কানাডাও রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন বলেন, চীনের সাইবার হামলা আমাদের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।-খবর রয়টার্স ও বিবিসির


মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারকে হামলার নিশানা করা হয়েছিল। এতে বিশ্বজুড়ে অন্তত ৩০ হাজার সংস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুক্তরাজ্য বলছে, চীনা সরকার-সমর্থিত শক্তি এই সাইবার হামলায় ভূমিকা রেখেছে। আর ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, চীনা ভূখণ্ড থেকে এই হামলা এসেছে।

যুক্তরাষ্ট্র ও বিদেশে কয়েক ডজন কোম্পানি, বিশ্ববিদ্যালয় ও সরকারি সংস্থাকে হ্যাকিংয়ের টার্গেট করায় চার চীনা নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়। এই চার জনের মধ্যে তিন চীনা নিরাপত্তা কর্মকর্তা ও একজন চুক্তিবদ্ধ হ্যাকার রয়েছেন।

তবে এ নিয়ে জানতে চাইলে ওয়াশিংটনে চীনা দূতাবাসের কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে চীনা কর্মকর্তারা বলেছেন, তারা নিজেরাও হ্যাকিংয়ের শিকার এবং সব ধরনের সাইবার হামলার বিরোধী।

সাইবার হামলার নিন্দা জানিয়ে চীনের বিরুদ্ধে পশ্চিমা শক্তিগুলোর এই বিবৃতি বড় ধরনের জোটেরই প্রতিনিধিত্ব করছে। মার্কিন অভিযোগ ছাড়িয়ে চীনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না থাকার বিষয়টি এতদিন সবার নজরে এসেছিল। মাসখানেক আগে জি৭ ও ন্যাটো সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, আন্তর্জাতিক নিয়মভিত্তিক শাসন ব্যবস্থার জন্য চীন এখন হুমকি।

বিশ্বেরক দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশটির বিরুদ্ধে এভাবে ঐক্যবদ্ধ সরব হওয়ায় সাইবার নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে আমলে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলেন, ঘটনা যে দিকে মোড় নিয়েছে, তা আগের যে কোনো সময়ের চেয়ে সংঘাতিক।

মাইক্রোসফটের দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা এই হামলা চালিয়েছে। এতে এমন একটি ব্যাকডোর রেখে যাওয়া হয়, যাতে তারা মাইক্রোসফটে আরও প্রবেশের সুযোগ পান। এছাড়া অন্য হ্যাকাররাও সেই সুযোগ কাজে লাগাতে চেষ্টা করেন।

যুক্তরাজ্য বলছে, এই সাইবার হামলার কারণে বড় ধরনের গুপ্তচরবৃত্তি আশঙ্কা থেকে যাচ্ছে। এতে ব্যক্তিগত তথ্য ও মেধাস্বত্ব হাতিয়ে নেওয়া সম্ভব। চীনারা যে ব্যাকডোর ব্যবহার করেন, অন্য হ্যাকাররা সেই সুযোগ নিয়ে নেন। এতে র‌্যানসামওয়্যার হামলা ও গুপ্তচরবৃত্তির সুযোগ বেড়ে যায়।

ব্রিটেনে ৭০টি আক্রান্ত সংস্থার জন্য পরামর্শ দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি)। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে চীনা রাষ্ট্রীয় সমর্থিত সাইবার হামলা অপরিণামদর্শী আচরণ। যা তাদের পরিচিত আচরণের মতোই। কাজেই এই পরিকল্পিত সাইবার-নাশকতা অবশ্যই তাদের বন্ধ করতে হবে।

সুত্রঃ সময় টিভি


Saturday, July 10, 2021

মেসিকে প্রথম শিরোপা উপহার দিলেন ডি মারিয়া

মেসিকে প্রথম শিরোপা উপহার দিলেন ডি মারিয়া


মেসিকে প্রথম শিরোপা উপহার দিলেন ডি মারিয়া

কত দিনের অপেক্ষা, কত চোখের জলে ভেসে আক্ষেপে পোড়া - লিওনেল মেসির অপেক্ষা আর শেষ হতে চায় না। দু’পায়ের জাদুকরি কারুকাজে ফুটবলকে দিয়েছেন দু’হাত ভরে। কিন্তু বারবারই ফুটবল তাকে ফিরিয়ে দিয়েছে খালি হাতে। সেই ২০১৪ বিশ্বকাপ, সেই ২০১৫, ২০১৬ কোপা আমেরিকা- প্রতিবারই চোখের জলে বিদায় নিতে হয়েছিল বর্তমান সময়ের গ্রহের সেরা ফুটবলারকে।


অবশেষে ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে মেসি পেলেন প্রথম এবং একমাত্র শিরোপা জয়ের স্বাদ। সে সঙ্গে আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটালেন। বিখ্যাত মারাকানাতেই স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতলেন মেসি।


মেসির শিরোপা আক্ষেপ ঘোচালেন মূলতঃ অ্যাঞ্জেল ডি মারিয়া। যাকে পুরো টুর্নামেন্টে কোচ লিওনেল স্কালোনি খেলিয়েছেন পরিবর্তিত খেলোয়াড় হিসেবে। কিন্তু ফাইনালে এসে বাজিমাত করলেন। ডি মারিয়াকে রাখলেন সেরা একাদশে।


শুরু থেকে মাঠে নেমেই ইতিহাসটা সৃষ্টি করে দিলেন ডি মারিয়া। তার আলতো টোকায় লেখা হলো সেই ইতিহাস। গ্রহের সেরা ফুটবলার মেসিকে অন্তত খালি হাতে ফিরতে হচ্ছে না ফুটবল থেকে। তার হাতে অন্তত একটি বড় শিরোপা তো তুলে দিতে পেরেছেন সেই আলতো টোকায়। যেটি রচিত হয়েছিল ম্যাচের ২১তম মিনিটে।

জাগো নিউজ 

ব্রাজিল ডিফেন্ডারকে ঘুমের ওষুধ খাইয়ে ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা!

ব্রাজিল ডিফেন্ডারকে ঘুমের ওষুধ খাইয়ে ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা!

আগামী ১১ জুলাই ব্রাজিলের ফুটবল তীর্থ মারাকানায় কোপা আমেরিকার শিরোপা জয়ের লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।


ফাইনাল এমনিতেই রোমঞ্চকর, তারমধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ, নেইমার-মেসির শ্রেষ্ঠত্বের লড়াই। সবমিলিয়ে উত্তেজনা আর রোমাঞ্চের পারদ বেড়ে অসীম পর্যায়ে উঠেছে।



এমন ফাইনালই চায় ফুটবলপ্রেমীরা। তার ওপর ১৪ বছর পর দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। যে কারণে ফাইনালকে ঘিরে এখন থেকেই চলছে চুলচেরা বিশ্লেষণ।


ঘাটাঘাটি হচ্ছে অতীত ইতিহাস ও জয়-পরাজয়ের পরিসংখ্যান। শতবছরের বিশ্বকাপের আলোচিত ঘটনাগুলোও সামনে এসে ধরা দিচ্ছে।


এমন মুহূর্তে আলোচনায় এসেছে ১৯৯০ সালের বিশ্বকাপের একটি বিতর্কিত ঘটনা। যা ফুটবল ডিকশনারিতে ‘দ্য হলি ওয়াটার স্ক্যান্ডাল’ নামে পরিচিত।


ফুটবলপ্রেমীদের অনেকেরই জানা সেই ঘটনা। যেখানে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে আনা হয়েছিল গুরুতর এক অভিযোগ।


ওই বিশ্বকাপে অংশ নিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা। শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচে দুর্দান্ত ম্যারাডোনাকে রুখতে যারপরনাই চেষ্টা করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার (লেফট ব্যাক) ব্রাঙ্কো।


অভিযোগ রয়েছে,  ব্রাংকোকে পানির সঙ্গে ঘুমের ওষুধ ট্র্যাঙ্ক্যুলাইজার মিশিয়ে খাইয়েছিলেন আর্জেন্টাইন ফিজিও। যাতে ম্যারাডোনা স্বাচ্ছন্দে নিজের কার্যসিদ্ধি করতে পারেন।


 



ঘটনা সম্পর্কে যা জানা যায়, বিরতির কিছু আগে আর্জেন্টিনার খেলোয়াড় পেদ্রো থ্রলিগো আহত হলে তাকে সেবা করতে আসেন ফিজিও। এ সময় আর্জেন্টাইন ফিজিওর কাছে পানির বোতল চান ব্রাঙ্কো। আর সুযোগের সদ্ব্যবহার করেন আর্জেন্টিনা দলের ফিজিও। ব্রাঙ্কোকে ঘুমের ওষুধ ট্র্যাঙ্ক্যুলাইজার মেশানো পানির বোতল দেন তিনি।  ব্যস, তাতেই কাজ হয়ে যায়। সেই পানি পান করে বিরতির পর মাঠে নামেন ব্রাঙ্কো। ঘুমের ঘোরে চোখ বন্ধ হয়ে আসতে থাকে তার। ম্যারাডোনাকে আটকাবেন কি নিজেকেই সামলাতে পারছিলেন না ব্রাঙ্কো।



আর সুযোগ কাজে লাগান ম্যারাডোনা। ৩ ডিফেন্ডারকে বোকা বানিয়ে ক্লডিও ক্যানিজিয়াকে ডি-বক্সে বল বানিয়ে দেন ম্যারাডোনা। ক্যানিজিয়া ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন অনায়াসেই।


আর ওই গোলেই নব্বইয়ের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায় ব্রাজিলের। ১-০ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা।


ম্যাচ হারের পর ব্রাঙ্কো দাবি করেন, আর্জেন্টাইন ফিজিওর দেওয়া সেই পানি পান করার পর থেকে তার শরীর অসার হতে থাকে। সামনের সবকিছু ঘোলাটে দেখতে থাকেন। আর তার এই দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ১০ মিনিটের মধ্যে গোল আদায় করে আর্জেন্টিনা।


যদিও ব্রাঙ্কোর এই দাবিকে সে সময় ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন। তত্কালীন আর্জেন্টাইন কোচ কার্লোস বিলার্দোও  এমন কিছু ঘটেছিল বলে স্বীকার করেননি।


ব্রাঙ্কোর এমন অভিযোগের বিষয়ে তৎকালীন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সেক্রেটারি ম্যাকরো অ্যান্তনিও টেইক্সেরিয়া বলেন, ‘এটা অত্যন্ত ভয়াবহ অভিযোগ। আমরা এ বিষয়ে সব তথ্য আগামী সপ্তাহে ফিফার কাছে পাঠাব। যদি এর মধ্যে তারা কোনো সত্যতা খুঁজে পায় তবে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে। ’


কিন্তু ফিফা এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সে সময়। এরপর থেকে বিষয়টি ‘দ্য হলি ওয়াটার স্ক্যান্ডাল’ নামে ইতিহাস হয়ে গেল।


ওই ঘটনার ১৫ বছর পর অর্থাৎ ২০০৫ সালে দিয়েগো ম্যারাডোনা এক সাক্ষাৎকারে সবাইকে চমকে দেন। ‘দ্য হলি ওয়াটার স্ক্যান্ডাল’ঘটনাটির কথা স্বীকার করেন। ব্রাঙ্কোকে দেওয়া পানিতে ট্র্যাঙ্ক্যুলাইজার ড্রাগ মেশানো ছিল বলে জানান ম্যারাডোনা।


ম্যারাডোনার এমন সাক্ষাৎকার প্রকাশিত হতে না হতেই ফুঁসে ওঠে সেলেকাওরা। আর্জেন্টাইনদের ধুয়ে দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান।


সবচেয়ে বেশি ঝাঁঝালো মন্তব্য এসেছিল নব্বইয়ে ব্রাজিল দলের কোচ সেবাস্তিও লাজারনির মুখ থেকে। আসাটাই স্বাভাবিক। কারণ ওই ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজার পাশাপাশি লাজারনিরও কোচিং ক্যারিয়ার শেষ হয়ে যায়।


তিনি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, ‘ম্যারাডোনার এই স্বীকারোক্তিতে বোঝা গেল, এটা আর্জেন্টিনা দলের নোংরা ও অপেশাদারিত্বের উদাহরণ। ফিফার এখনই উচিত আর্জেন্টাইন কোচ বিলার্দো আর তাদের ওই ফিজিওকে শাস্তি দেওয়া। ঘটনার ১৫ বছর পার হয়ে গেলেও তাদের শাস্তি দেওয়া উচিৎ। কারণ এমনটা তারা আবারও করবে না সে নিশ্চয়তা কে দেবে?’


তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, গোল ডট কম

Tuesday, July 6, 2021

ফোনের মধ্যে থেকে বেরিয়ে আসবে ড্রোন!

ফোনের মধ্যে থেকে বেরিয়ে আসবে ড্রোন!

মোবাইল ড্রোন


বর্তমানে পাখির চোখে অর্থাৎ আকাশ থেকে ছবি তোলার ক্ষেত্রে ড্রোনের জনপ্রিয়তা তুঙ্গে। যারা ছবি তুলতে পছন্দ করেন, ড্রোন তাদের কাছে আরাধ্য বিষয়। কিন্তু ছবি তোলার জন্য মোটামুটি মানের ড্রোনের দামই নেহায়েত কম নয়। তাই ইচ্ছে থাকলেও পিছিয়ে আসেন অনেকে। তবে কেমন হয় যদি আলাদা করে ড্রোন না কিনে স্মার্টফোন দিয়েই ড্রোনের মতো ছবি তোলা যায়?


এবার সে রকম এক নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো। 



গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভিভো এমন একটি ড্রোনের উপর কাজ করছে, যা স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকবে।


ভিভোর এই পরিকল্পনার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিভোর পরিকল্পনা অনুযায়ী ফোনের মধ্যেই থাকবে বিশেষ ডিট্যাচিং মেকানিজম। তার মাধ্যমেই ফোনের দুটি ক্যামেরা ও কিছুটা অংশ বিছিন্ন হয়ে যাবে মূল শরীর থেকে। এটিই ফোনকে রিমোট হিসেবে ব্যবহার করে ওড়ানো যাবে ড্রোনের মতোই। এতে চারটি ফ্যান ছাড়াও থাকছে দুটি ইনফ্রারেড সেন্সর।


গত বছরেই এই প্রযুক্তির পেটেন্ট জমা দিয়েছে ভিভো। এই ফোন কবে নাগাদ বাজারে আসতে পারে বা আদৌ বাজারে আসবে কিনা, সে বিষয়ে কিছু জানায়নি ভিভো। তবে এটি যদি কনসেপ্ট মডেল হিসেবেও প্রকাশ করা হয়, তা স্মার্টফোনের জগতে যে আলোড়ন সৃষ্টি করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Friday, July 2, 2021

পাকিস্তানের ভারতীয় হাইকমিশনের ওপর অচেনা ড্রোন

পাকিস্তানের ভারতীয় হাইকমিশনের ওপর অচেনা ড্রোন

পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের ওপর একটি অচেনা ড্রোন দেখা গেছে। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে ইসলামাবাদের ভারতীয় স্থাপনায় এই দৃশ্য দেখা গেছে। শুক্রবার (২ জুলাই) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়, গত ২৬ জুন ড্রোনটি দেখা গেলেও বিষয়টি তখন প্রকাশ্যে আসেনি। ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফেয়ার্স জানিয়েছে, ২৬ জুন ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের প্রাঙ্গণে একটি ড্রোন দেখা গেছে। পাকিস্তান ঘটনাটি তদন্ত করবে এবং এরকম সুরক্ষা লঙ্ঘন প্রতিরোধ করবে বলে আশা ব্যক্ত করে মিনিস্ট্রি।


ইত্তেফাক/এসএ

Wednesday, June 30, 2021

 পুরুষ সংকটে পড়েছে ৬ দেশ! আগ্রাধিকার পাবে বাংলাদেশীরা

পুরুষ সংকটে পড়েছে ৬ দেশ! আগ্রাধিকার পাবে বাংলাদেশীরা

 পুরুষ সংকটে পড়েছে ৬ দেশ! আগ্রাধিকার পাবে বাংলাদেশীরা

নারীদের ছবি


ইউরোপের স্বনামধন্য কয়েকটা দেশ আছে যেগুলোতে নারী ও পু’রুষের শতকার হারের মধ্যে অনেক গ’রমিল রয়েছে। রাশিয়া, লাটভিয়া, বেলারুশ, লিথুনিয়া, আর্মেনিয়া, ই উক্রেন এই দেশগুলোতে পুরুষ থেকেও মহিলার সংখ্যা বেশি।

লাটভিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৮.০। লিথুনিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৭.২। আর্মেনিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.৫।


রাশিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.৩। বেলারুশে প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.২। ইউক্রেনে প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.৮৭।


এর মধ্যে বাল্টিক রাষ্ট্র লাটভিয়া সাবেক কমিউনিষ্ট সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে পুঁজিবাদী রাষ্ট্রে প’রিণত হয়েছে প্রায় দুই দশক হতে চললো। কিন্তু, পুঁজিবাদি ব্যব’স্থায় লাটভিয় মহিলারা যতোটা এগিয়েছেন,


ততোটাই পিছিয়ে পড়ছেন সেখানকার পুরুষরা। পুরুষদের চেয়ে মেয়েরা সেখানে গড়ে এগারো বছর করে বেশী বাঁচছেন। ফলে, তৈরী হয়েছে নারী-পুরুষের মধ্যে এক সামাজিক ভারসা’ম্যহী’নতা।


নারী -পুরুষের এই ভারসাম্যহীনতার প্রকৃষ্ট প্রমাণ পাওয়া যায় লাটভিয়া বিশ্ববিদ্যালয়ে – এখানে শিক্ষার্থীদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা ৫০% বেশী। সমাজবিজ্ঞানী বাইবা বেলা বলছেন,


এইসব দেশগুলোতে মেয়েরা যে বয়সে সংসার গড়ার জন্য তৈরী হয় সেই বয়সে দেখা যায় ছেলেরা হয় মা’রা যাচ্ছে নয়তো আ’ত্মহ’ত্যা করছে। আর এই আ’ত্মহ’ত্যার সংখ্যা হচ্ছে তাদের স্বা’ভাবিক মৃ’ত্যুর চারগু’ণ।


নারী-পুরুষের ভার’সাম্যহী’নতা প্রথম বোঝা যায় ৩০ থেকে ৪০ বছর বয়েসীদের মধ্যে – কারণ ঐ বয়সে যে‘কজন মেয়ে মা’রা যাচ্ছে – তার চেয়ে তিনগুণ বেশী মা’রা যাচ্ছে ছেলেরা।


এর অর্থ হচ্ছে, ঐ বয়েসীদের মধ্যে গাড়ী দুর্ঘ’টনা, মা’দকাস’ক্তি, ক’র্মস্থলে দু’র্ঘ’টনা ইত্যাদির ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেদের ঝুঁ’কি বেশী।

[the post bd]

বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ তিনি, নাম লেখালেন গিনেস বুকে

বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ তিনি, নাম লেখালেন গিনেস বুকে

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন পুয়ের্তো রিকোর বাসিন্দা এমিলিও ফ্লোরেস মারকুয়েজ। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ গতকাল বুধবার (৩০ জুন) ১১২ বছর ৩২৬ দিন বয়সী এই মানুষকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।


জানা যায়, এমিলিও ফ্লোরেস মারকুয়েজ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর বাসিন্দা। তিনি ১৯০৮ সালে রাজধানী স্যান জুয়ানের পূর্বাঞ্চলের ক্যারোলিনায় জন্মগ্রহণ করেন। জন্মস্থান থেকে কয়েক মাইল দূরে তার বাড়িতেই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতির সনদপত্র দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।


বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ তিনি, নাম লেখালেন গিনেস বুকে


এমিলিও জানান, আমার বাবা অনেক ভালোবাসা দিয়ে লালন-পালন করেছেন আমাকে। বাবা সবসময় ভাই-বোনদের ভালো কাজ করতে বলতেন। সবসময় অন্যদের সঙ্গে সবকিছু ভাগাভাগি করার কথাও বলতেন।


এর আগে গিনেস বুক অব ওয়ার্ল্ড থেকে বিশ্বের সবচেয়ে জীবিত বয়স্ক মানুষের স্বীকৃতি পেয়েছিলেন রোমানিয়ার ডুমিত্রু কমনেস্কু। ২০২০ সালের ২৭ জুন ১১১ বছর ২১৯ দিন বয়সে মৃত্যু হয় তার। কমনেস্কু মৃত্যুর পর গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এমিলিওর জন্মসনদ সংগ্রহ করে। এতে দেখা যায় এমিলিও কমনেস্কুর থেকেও তিন মাসের বড়।


[ ইত্তেফাক ]

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে জার্মানি ও ইতালি

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে জার্মানি ও ইতালি

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে জার্মানি ও ইতালি


যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও জোট সেনাদের পাশাপাশি সামরিক উপস্থিতির পর, জার্মানি ও ইতালি তাদের বাদ-বাকি সেনাদের প্রত্যাহার করে নিয়েছেI প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্র ও জোটবাহিনী ১১ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করবেI

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী, আনিগ্রেট ক্রাম্প কেরেনবাউর টুইটার মারফত জানান, প্রায় ২০ বছর ধরে সেখানে মোতায়েন থাকার পর, আমাদের সর্বশেষ সেনারা আফগানিস্তান ত্যাগ করেছেI প্রতিরক্ষামন্ত্রী ২০০১ সাল থেকে মোতায়েনরত ১,৫০,০০০ জার্মান পুরুষ ও মহিলা সেনা সদস্যদের সেখানে অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সফলতায় তাঁরা গর্বিত বোধ করতে পারেনI

আফগানিস্তানে জার্মানির সেনাবাহিনী, তাদের ৫৯ জন সেনা সদস্য হারিয়েছেন, যার মধ্যে ৩৯ জন লড়াই বা বিদ্রোহী তালিবানদের হামলায় নিহত হনI

নেটো পরিচালিত সামরিক মিশনে জার্মানির ১১০০ সেনা আফগানিস্তানে থেকে যাবে, যারা আফগান সেনাদের প্রতিক্ষণ, উপদেশ এবং আফগান সেনাদের রণকৌশলে সহায়তা দেবেনI

voabangla

Sunday, June 20, 2021

চড় খাওয়ার পর আপনি কি এখন ঠিক আছেন? ম্যাক্রোকে এক শিশুর প্রশ্ন

চড় খাওয়ার পর আপনি কি এখন ঠিক আছেন? ম্যাক্রোকে এক শিশুর প্রশ্ন

 

ফরাসি প্রেসিডেন্ট

সম্প্রতি জনসম্মুখে ফরাসি প্রেসিডেন্ট ইমানোয়েল ম্যাক্রোকে চড় মেরেছিলেন এক যুবক। ওই যুবক জানিয়েছিলেন ম্যাক্রোর দুর্নীতি এবং একের পর এক ব্যর্থতা ক্ষিপ্ত করে তুলেছিলো তাকে। এ ঘটনায় অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ম্যাক্রো। আর এবার এই ঘটনাট জেরে আরও একবার বিব্রত হতে হলো ম্যাক্রোকে।

ফরাসী প্রেসিডেন্ট ইমানোয়েল ম্যাক্রো একটি স্কুল পরিদর্শনে গেলে তাকে ওইদিনের ঘটনা নিয়ে প্রশ্ন করেছে এক শিশু শিক্ষার্থী। ওই শিক্ষার্থী বলেন, প্রেসিডেন্ট! নাগরিকের চড় খাবার পরে এখন কেমন আছেন?’- এমন প্রশ্ন শুনে হতবাক ও বিব্রত হয়েছেন ম্যাক্রো।

ফরাসি সংবাদপত্র লে ফিগারো জানিয়েছে, ফরাসী প্রেসিডেন্ট একটি স্কুল পরিদর্শন করার সময় নিষ্পাপ ভঙ্গিতে এই প্রশ্ন করে ম্যাক্রোকে মানুষের সামনে বিব্রত করে দিয়েছে এক শিশু। টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আঙুল তুলে ম্যাক্রোকে জিজ্ঞেস করে বসে, ‘চড় খাওয়ার পর আপনি কি এখন ঠিক আছেন?’

আন্তর্জাতিক সংবাদপত্রের খবরে বলা হয়েছে, শিশুটির প্রশ্নের উত্তরে ম্যাক্রো মুচকি হেসে জবাব দেন যে তিনি ঠিক আছেন। এরপর ম্যাক্রো শিশুটিকে বলেন, এভাবে কাউকে থাপ্পড় দেওয়া ঠিক নয়, এটা ভালো কোন কাজ নয়, যে আমাকে থাপ্পড় দিয়েছে সে ভালো কাজ করেনি। তিনি শিশুটিকে আরো বোঝান, স্কুলে সহপাঠীদের সাথে মারামারি করাও ঠিক নয়।

প্রসঙ্গত, জনগণের সঙ্গে সামনাসামনি আলাপ ও সৌহার্দ্য বিনিময় করতে গিয়ে মঙ্গলবার থাপ্পড় খেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। ব্যারিকেডের কাছাকাছি যেতেই তার গালে সজোরে চড় মারেন এক যুবক। পরবর্তীতে ওই যুবককে ১৮ মাসের সাজা দেওয়া হয়।

Monday, June 14, 2021

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শপিং মল কোম্পানির দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শপিং মল কোম্পানির দেউলিয়া ঘোষণার আবেদন

united states bankruptcy court

করোনার বাস্তবতায় যুক্তরাষ্ট্রের অনেক কিছুই বদলে যাচ্ছে। তার মধ্যে অন্যতম ব্যবসা-বাণিজ্য। আলোঝলমলে শপিং মল কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে যে ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছে, তাতে পরিবর্তন আসছে। তার সবশেষ উদাহরণ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শপিং মল কোম্পানির নিজেদের দেউলিয়া ঘোষণা করার আবেদন



ওহাইওভিত্তিক শপিং মল কোম্পানি ‘ওয়াশিংটন প্রাইম গ্রুপ’ স্থানীয় সময় ১৪ জুন আদালতে এ আবেদন জানিয়েছে। দেউলিয়া ঘোষণার আবেদন করে কোম্পানিটি দেনা থেকে দায়মুক্তির আরজি জানিয়েছে। এ আবেদন গৃহীত হলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে থাকা কোম্পানিটির শতাধিক শপিং মল চিরতরে বন্ধ হয়ে যাবে।

ওয়াশিংটন প্রাইম গ্রুপ জানিয়েছে, করোনা মহামারি তাদের শপিং মল ব্যবসার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। তাই তারা দেউলিয়া ঘোষণার আবেদন করতে বাধ্য হয়েছে। এ আবেদন আদালতের অনুমোদন করতে হবে। সে পর্যন্ত তারা ব্যবসা চালিয়ে যাবে।


ওয়াশিংটন প্রাইম গ্রুপের শেয়ার গত এক বছরে অন্তত ৬০ শতাংশ নেমেছে। ওয়াশিংটন প্রাইম গ্রুপের প্রধান নির্বাহী লি কনফর্টি বলেছেন, শপিং মলগুলো পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কোম্পানির অর্থনৈতিক কাঠামো পুনর্বিন্যাস করা হবে।

আমেরিকার শপিং মলনির্ভর খুচরা বাণিজ্যের এ পরিবর্তন দ্রুত ঘটছে। এখন আমাজন ও অন্যান্য অনলাইন ডেলিভারির গাড়ি সর্বত্র দেখা যায়। এ পরিবর্তনের ফলে শপিং মলনির্ভর ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে।

মার্কিন সমাজ ও জীবনধারার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আলোঝলমলে শপিং মল। কিন্তু এখন তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। এ বাস্তবতার কথা অনেকে ভাবতেই পারছে না।


সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে শপিং মলনির্ভর খুচরা ব্যবসা-বাণিজ্যে দ্রুত পরিবর্তন ঘটতে দেখা গেছে। লোকজন ব্যাপকভাবে অনলাইন শপিংয়ের ওপর নির্ভর করছে। এতে ক্রেতা ঘরে বসেই পণ্য হাতে পেয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতি অনলাইন শপিংকে আরও জনপ্রিয় করে তুলেছে।

করোনার কারণে প্রায় এক বছর যুক্তরাষ্ট্রের সব শপিং মল বন্ধ ছিল। শপিং মল পরিচালনার ব্যয়সহ অন্যান্য কারণে এ কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এ কারণে তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বড় বড় শপিং মলে শুধু যে খুচরা ব্যবসার প্রতিষ্ঠান আছে, এমন নয়; এখানে বিনোদন ও সেবা খাতের নানা প্রতিষ্ঠান আছে। এ কারণে শপিং মল বন্ধ হলে এসব প্রতিষ্ঠানের ব্যবসাও অনিশ্চয়তায় পড়বে।

যুক্তরাষ্ট্রের অন্য আরও দুটি শপিং মল কোম্পানি গত বছর নিজেদের দেউলিয়া ঘোষণার আবেদন জানায়। সে আবেদনে খুচরা বাণিজ্যে আসা পরিবর্তনের কথা জানানো হয়।

কোম্পানিগুলো বলছে, শপিং মলে ভাড়া দেওয়া বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠানের কাছে বকেয়া ভাড়া পড়ে আছে। ভাড়াটেরা এখন হ্রাসকৃত মূল্যে দোকান ভাড়া নিতে চায়। কিন্তু শপিং মল পরিচালনার ব্যয় বেড়েছে। ব্যয় অনুযায়ী ভাড়া পাওয়া যাচ্ছে না।

মার্কিন খুচরা বাণিজ্য বিশ্লেষক নেইল সাউন্ডার্স বলেছেন, করোনা মহামারি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসছে ঠিকই; কিন্তু এ মহামারি বেশ কিছু গভীর ক্ষত রেখে যাচ্ছে। এসব সামাল দিতে না পারলে সমাজ ও অর্থনীতির ক্ষতি চিরস্থায়ী হবে।

যুক্তরাষ্ট্রের খুচরা বাণিজ্যের বিশ্লেষকেরা বলছেন, করোনা মহামারি খুচরা বাণিজ্যের ধরন পাল্টানোর কাজটিকে বেগবান করেছে। মানুষ এখন ই-কমার্সের ওপর নির্ভরশীল ও অভ্যস্ত হয়ে উঠেছে। গত এক বছরে যুক্তরাষ্ট্রে ৮০ হাজারের বেশি খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। মহামারিপরবর্তী বাস্তবতায় আরও এমন বহু খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে।

[প্রথম আলো]


মেসির গোলের পরও জিততে পারল না আর্জেন্টিনা

মেসির গোলের পরও জিততে পারল না আর্জেন্টিনা

লিওনেল মেসি চেষ্টা কম করেননি। নিজে দারুণ ফ্রি-কিকে একটা গোল করেছেন। আরও গোল করানোর চেষ্টা করেছেন অনেক। কিন্তু গোল তো হয়ইনি, উল্টো দিকে আর্জেন্টিনা গোল খেয়ে বসেছে।

রিও ডি জেনিরোতে শেষ পর্যন্ত আজ চিলির সঙ্গে ১-১ গোলের ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। মেসির গোলের পরও তাই জয় দিয়ে এবারের কোপা আমেরিকা শুরু করা হলো না লিওনেল স্কালোনির দলের।

মেসি



৩৩ মিনিটে দারুণ ফ্রি-কিকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি, ৫৭ মিনিটে চিলিকে সমতায় ফেরানো গোলটি করেন এদুয়ার্দো ভারগাস। মূলত চিলি পেনাল্টি পেলেও সেটি থেকে আর্তুরো ভিদালের শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, ফিরতি বল জালে জড়ান ভারগাস।



আর্জেন্টিনার একাদশে চমক বলতে তেমন ছিল না। গতকাল থেকে টুইটারে যে একাদশ খেলবে বলে শোনা যাচ্ছিল, সেটিই নামিয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজ। তাঁর সামনে ৪-৩-৩ ছকে রক্ষণের কেন্দ্রে লুকাস মার্তিনেজ কুয়ার্তার সঙ্গী নিকোলাস ওতামেন্দি; আর ডানপাশে গনসালো মন্তিয়েল ও বাঁ পাশে নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গী রদ্রিগো দে পল ও জিওভান্নি লো সেলসো। আর আক্রমণে লিওনেল মেসির সঙ্গী হয়েছেন লওতারো মার্তিনেজ ও নিকোলাস গঞ্জালেস।

অন্যদিকে চিলির আলেক্সিস সানচেজ পায়ের পাতার চোটের কারণে গ্রুপ পর্বে কোনো ম্যাচই খেলতে পারবেন না। তাঁকে ছাড়াই মাঝমাঠে ভিদাল আর চার্লস আরাঙ্গিসকে নিয়ে ৪-৩-৩ ছকে নেমেছে চিলি।
বিজ্ঞাপন




ম্যাচের শুরুর পাঁচ-ছয় মিনিটে চিলিরই দাপট ছিল। পঞ্চম মিনিটে আর্জেন্টিনা গোলকিপার মার্তিনেজ একবার আটকে দেন চিলির ভারগাসের শট। ১২ মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে লো সেলসোর দারুণ পাসটাকে অল্পের জন্য জালে পাঠাতে পারেননি আর্জেন্টিনার স্ট্রাইকার মার্তিনেজ।

চার মিনিট পর আবার আর্জেন্টিনার আক্রমণ। আবার লো সেলসোর ফ্লিক, এবার নিকোলাস গঞ্জালেসের উদ্দেশে। গঞ্জালেসের শটটাতে বিষ ছিল, তবে চিলি গোলকিপার ক্লদিও ব্রাভো দারুণভাবে ঝাঁপিয়ে পড়ে দলকে বাঁচান।

দুই মিনিট পর আবার লো সেলসো-গঞ্জালেস সমন্বয়। ম্যাচের ২০ মিনিট পেরোনোর আগেই তিনবার গোলের সুযোগ পাওয়া গঞ্জালেসের অন্তত একটা গোল তো করাই উচিত ছিল!

আর্জেন্টিনার গোলের অপেক্ষা অবশেষে ৩৩ মিনিটে ঘুচিয়েছেন মেসি। বক্সের একটু বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। দারুণ বাঁকানো শটে সেটিকে জালে জড়িয়ে দেন মেসি। এক সময়ে বার্সেলোনার অনুশীলনে মেসির এমন ফ্রি-কিক হয়তো অনেক সামলেছেন বর্তমানে স্পেনেরই ক্লাব রিয়াল বেতিসের খেলা ব্রাভো। কিন্তু এবার সে অভিজ্ঞতা কাজে এল না।



এ নিয়ে আর্জেন্টিনার জার্সিতে ১৪৫ ম্যাচে ৭৩ গোল হলো মেসির। এর মধ্যে ৩৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে – যে পরিসংখ্যানে আর্জেন্টিনার ইতিহাসে মেসি পেছনে ফেলেছেন গাব্রিয়েল বাতিস্তুতাকে।

৩৮ মিনিটে লওতারো মার্তিনেজ দারুণ সুযোগ হাতছাড়া না করলে আরও এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারত আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে পাল্টা আঘাত হানতে বেশি দেরি করেনি চিলি। ৫৩ মিনিটে প্রথমে মনে হয়েছিল চিলির ভারগাসের শট দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন আর্জেন্টিনা গোলকিপার মার্তিনেজ, কিন্তু পরে ভিএআরে দেখা যায়, সেই শট নেওয়ার সময় বক্সে ভারগাসকে ফাউল করেছেন আর্জেন্টিনা লেফটব্যাক তাগলিয়াফিকো। ব্যস! পেনাল্টি পেল চিলি।

সেখানে আবার নাটক! পেনাল্টি থেকে ভিদালের শট প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন মার্তিনেজ। কিন্তু ফিরতি বল সবার আগে ধরে জালে পাঠান ভারগাস।

আর্জেন্টিনা এরপর চেষ্টা কম করেনি। ৭১ মিনিটে মেসির শট ফিরিয়ে দেন ব্রাভো। ৮০তম মিনিটে নিকোলাস গঞ্জালেস কীভাবে গোল পাননি, সেটাই বরং আশ্চর্য! বক্সের দিকে দারুণ চিপে পাস দেন মেসি, গঞ্জালেসের উদ্দেশে। কিন্তু গঞ্জালেসের হেড উড়ে যায় বক্সের ওপর দিয়ে।

যোগ করা সাত মিনিট সময়ের প্রথমটিতে মেসি একবার দারুণ লাফিয়ে উঠে হেড করেছিলেন। চিলি গোলকিপার ব্রাভো সেবারে পারেননি শট ফেরাতে, কিন্তু চিলির ডিফেন্ডার এনজো রোকো সে যাত্রায় মেসিকে দ্বিতীয় গোল বঞ্চিত করেন।


Tuesday, June 8, 2021

জনসম্মুখে ফ্রান্সের প্রেসিডেন্টকে থাপ্পড়!

জনসম্মুখে ফ্রান্সের প্রেসিডেন্টকে থাপ্পড়!

জনসংযোগের সময় থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। মঙ্গলবার ফ্রান্সের ড্রোম প্রদেশে এই ঘটনা ঘটে।

ইমানুয়েল ম্যাকরন


করোনার কারণে ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের সাথে জনসংযোগ করছিলেন ম্যাকরন। এসময় কথা বলার জন্য অপেক্ষমানদের দিকে এগিয়ে গেলে তাকে সজোরে থাপ্পড় মারেন ওই ব্যক্তি। থাপ্পড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হলেও তাৎক্ষণিকভাবে নিজেকে সামলে নেন ফরাসি প্রেসিডেন্ট।
এসময় তার সাথে থাকা দেহরক্ষীরা ছুটে আসে। আটক করা হয় হামলাকারীসহ ২ জনকে। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স হামলাকে ফরাসি গণতন্ত্রের ওপর হামলা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকতে পারে, সরকারি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এভাবে প্রেসিডেন্টের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই হামলাকে পরোক্ষভাবে পুরো ফ্রান্সের মানুষের ওপর হামলা বলে উল্লেখ করেছেন ক্যাস্টেক্স।

[যমুনা টিভি]