Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Tuesday, August 3, 2021

গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের দুই ‘সহযোগী’ গ্রেপ্তার

গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের দুই ‘সহযোগী’ গ্রেপ্তার

গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের দুই ‘সহযোগী’ গ্রেপ্তার

হেলেনা জাহাঙ্গীর

রাজধানীর গাবতলী এলাকা থেকে হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরী নামের দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রেপ্তার দুজন আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে সদ্য অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের সহযোগী।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ মঙ্গলবার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

খন্দকার আল মঈন জানান, আজ দুপুর ১টার দিকে হেলেনা জাহাঙ্গীদের দুই সহযোগীকে গ্রেপ্তারের বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বরে হোটেল ওয়েস্টিনের পেছনে ৩৬ নম্বর সড়কের পাঁচ নম্বরে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায় র‍্যাব। প্রায় চার ঘণ্টা অভিযান চলে। এ সময় তাঁর বাসা থেকে বিদেশি মদ ও মুদ্রা, হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া, ওয়াকিটকি সেট এবং ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয় বলে অভিযান শেষে জানান র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এরপর শুক্রবার বিকেলে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। সেখানে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি মামলা হয়। একটি ডিজিটাল নিরাপত্তা আইনে, আরেকটি মাদকসহ অন্যান্য ধারায়। পরে তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে র‍্যাব-৪-এর একজন পরিদর্শক হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় আরেকটি মামলা করেন

Tuesday, June 22, 2021

 আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামীলিগের পতাকা

আজ ২৩ জুন। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী, ৭৩তম জন্মদিন। ১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন ঢাকার কেএম দাস লেনের ‘রোজ গার্ডেনে’ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারী মুসলিম লীগের প্রগতিশীল কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ নামে পাকিস্তানের প্রথম বিরোধী দলের আত্মপ্রকাশ ঘটে। যেটি বাংলাদেশের বৃহত্তম-প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দলে পরিণত হয়েছে আজ।

প্রতিষ্ঠার পর থেকে দলটি ধর্মনিরপেক্ষ-অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত সমাজ নির্মাণের লড়াই-সংগ্রাম করে। একটি আদর্শ- উন্নত সমৃদ্ধ আধুনিক, প্রগতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক দর্শনের ভিত্তি রচনা করে আওয়ামী লীগ। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন করে ১৯৭১ সালে। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর আওয়ামী লীগে নেমে আসে দুর্যোগ। দ্বিধা-বিভক্ত হয়ে পড়ে বৃহত্তম এই সংগঠনটি। ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরে দল গঠনের কাজে মনোনিবেশ করেন। মাঠেঘাটে ঘুরে বেড়ান। আওয়ামী লীগকে শক্তিশালী করেন পুনরায়।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে। ২০০১ সালে ভোটে পরাজিত হয় আওয়ামী লীগ। শুরু হয় বিএনপি জামাত জোটের অত্যাচার নির্যাতন। তবু দমে যাননি আওয়ামী লীগ প্রধান। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে পুরে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে কারামুক্ত হন শেখ হাসিনা। ২০০৮ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের মতো শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। টানা তৃতীয় মেয়াদে দেশ পরিচালনা করছেন তিনি।

সংগঠনটির প্রথম কমিটিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি ও শামসুল হক সাধারণ সম্পাদক এবং জেলে থাকা অবস্থায় যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রতিষ্ঠার পর ‘মুসলিম’ শব্দটি নিয়ে দলের অভ্যন্তরে আপত্তি উঠে। তাই ১৯৫৫ সালের কাউন্সিলে অসাম্প্রদায়িক নীতি গ্রহণের মাধ্যমে সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। মুক্তি সংগ্রামের সময়ে পূর্ব পাকিস্তান শব্দ দুইটি বাদ পড়ে। বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার শুরু হয়। নির্বাচনি প্রতীক নৌকা হয় ১৯৭০ সালের নির্বাচন থেকে।

দেশের অন্যতম প্রাচীন এ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাঁথা।

দিবসটি উপলক্ষে প্রতিবছর দলটির পক্ষ থেকে নানান কর্মসূচি গ্রহণ করা হয়। এবার করোনাভাইরাসের সকল কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্তভাবে পালন করা হবে। দলটির দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সূর্যোদয়ের সময়ে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। বিকাল ৪ টায় কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।

এছাড়াও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল শ্রদ্ধা জানাবেন। এতে সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান নেতৃত্ব দেবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ সীমিত পরিসরে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণের পাশাপাশি যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য দলীয়, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল জেলা, উপজেলাসহ সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

[সুত্রঃ চাঁদপুর টাইমস]

Saturday, June 19, 2021

ফরিদপুরের আলফাডাঙ্গায় একইসঙ্গে ছাত্রলীগ ও ছাত্রদলে পদ পাওয়া সেই রায়হান রনির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উভয় সংগঠন।

ফরিদপুরের আলফাডাঙ্গায় একইসঙ্গে ছাত্রলীগ ও ছাত্রদলে পদ পাওয়া সেই রায়হান রনির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উভয় সংগঠন।

রায়হান রনি
রায়হান রনি

ফরিদপুরের আলফাডাঙ্গায় একইসঙ্গে ছাত্রলীগ ও ছাত্রদলে পদ পাওয়া সেই রায়হান রনির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উভয় সংগঠন।

শনিবার তাকে আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকেও। তিনি আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়কও ছিলেন।



রায়হান রনি আলফাডাঙ্গা পৌরসভার আলফাডাঙ্গা মৌজার বাসিন্দা। পড়াশোনা করেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে। তিনি আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছিলেন। পরে কীভাবে তিনি এক সঙ্গে দুই সংগঠনে- এ নিয়ে শুরু হয় জোর আলোচনা। তবে বিষয়টি জানাজানি হওয়ার পরই তাৎক্ষণিক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় দুই সংগঠন।

ছাত্রদল ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ছয় মাস আগে গত ২৩ জানুয়ারি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ২১ সদস্যবিশিষ্ট আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। কমিটিতে একজন আহ্বায়ক, নয়জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্যসচিব এবং বাকি সবাই সদস্য। ওই কমিটিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে রায়হান রনির নাম।


অপরদিকে, গত ১২ জুন আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করে আংশিক কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। ঘোষিত ওই পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও রয়েছে মোহাম্মদ রায়হান রনির নাম।


স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রদলের রায়হান রনি ও ছাত্রলীগের মোহাম্মদ রায়হান রনি একই ব্যক্তি।


এ নিয়ে মোহাম্মদ রায়হান রনি বলেন, 'ছাত্রদলের রায়হান রনি আর আমি এক ব্যক্তি না। আমি আজীবন ছাত্রলীগ করেছি। ছাত্রদল আমি করিনি। ছাত্রদলের রায়হান রনিকে আমি চিনিও না।'


ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ানও বলেন, তার জানামতে ছাত্রদলের রায়হান রনি আর ছাত্রলীগের রায়হান রনি এক ব্যক্তি না। এরপরও কেউ যদি প্রমাণ দিতে পারেন এ দুই রনি একজনই, তাহলে রায়হান রনির বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


ছাত্রলীগে কোনো বিতর্কিত লোকের স্থান হবে না, এমনকি অন্য যেকোনো রাজনৈতিক সংগঠন করে ছাত্রলীগে আসা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।


অবশ্য এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পরই শনিবার বিকেলে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তাজিদুল রশীদ চৌধুরী রিয়ান ও সধারণ সম্পাদক ফাহিম আহম্মেদের যৌথ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ রায়হান রনিকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, আলফাডাঙ্গা পৌর শাখা) তার পদ থেকে অব্যাহতি দেওয়া হল।’


শনিবার আরেকটি প্রেস বিজ্ঞপ্তি দেয় জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস জানান, ‘সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শচ্যুতির অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় মোহাম্মদ রায়হান রনিকে (প্রথম যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আলফাডাঙ্গা পৌর শাখা) প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হল’।


এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন বলেন, জেলা থেকে কখন কী কমিটি ঘোষণা করে, আমাদের কাছ থেকে মতামত বা পরামর্শও নেয় না। ছাত্রলীগের এ কমিটি ঘোষণার ক্ষেত্রেও আমার কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি। এখন শুনছি ছাত্রদলের এক নেতা কমিটির বড় পদ পেয়েছেন।


এদিকে নিজেকে শুধু ছাত্রলীগকর্মী দাবি করেছেন রায়হান রনি। শনিবার দুপুরে আলফাডাঙ্গা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।


লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি আজীবন ছাত্রলীগ করেছি। রাজপথে থেকে মিটিং-মিছিল করেছি। আমাকে নিয়ে একটি কুচক্রিমহল হীনস্বার্থ হাসিলে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। যুবদলের যে রায়হান রনির কথা বলা হচ্ছে, সে রায়হান রনি আমি নই। আমি যদি বিএনপির কোনো কর্মী হতাম, তাহলে কোথাও না কোথাও তাদের সঙ্গে আমার ছবি থাকত। আমি এ ভিত্তিহীন মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাই।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমানসহ নেতৃবৃন্দ।


এছাড়া আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লা আল মিলনও জানান, ছাত্রদলের রায়হান রনি ও ছাত্রলীগের মোহাম্মদ রায়হান রনি একই ব্যক্তি।

[সমকাল]
৫৩ দিন হাসপাতালে থাকার পর ফিরেছেন খালেদা জিয়া।

৫৩ দিন হাসপাতালে থাকার পর ফিরেছেন খালেদা জিয়া।

খালেদা জিয়া

দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১৯ জুন) সন্ধ্যার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় তাকে নিয়ে আসা হবে।


বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৭ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন পর আজ ১৯ জুন সন্ধ্যার পর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন।


গত ১১ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা‘য় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। পরে ২৭ এপ্রিল তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়। তিনি করোনামুক্ত হন ৯ মে।

করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পর খালেদা জিয়া পোস্ট কোভিড জটিলতায় ভোগেন। গত ১৩ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জ্বর আসে বলে জানা যায়, যদিও বিষয়টি তার চিকিৎসক ও বিএনপির নেতারা স্বীকার করেননি।

এদিকে গত ১৪ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার কিডনি ও লিভার সঠিকভাবে কাজ করছে না।

এএইচআর/আরএইচ
[ সুত্রঃ ঢাকা পোস্ট ]

Friday, June 18, 2021

বিএনপির রাজনীতি করোনাভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। || ওবায়দুল কাদের

বিএনপির রাজনীতি করোনাভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। || ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি করোনাভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। এ দেশের গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর হচ্ছে বিএনপি। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

শুক্রবার (১৮ জুন) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের সময় তিনি এ কথা জানান। 


তিনি বলেন, বিএনপির হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের মানুষ নরক যন্ত্রণার মধ্যে আছে। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে। আবারও লাশের পাহাড় হবে। প্রতিশোধ প্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে। সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপির হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়।


ওবায়দুল কাদের বলেন, এখন দুটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রথমটি করোনা ও দ্বিতীয়টি হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। করোনা প্রতিরোধের পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতাও মোকাবিলা করতে হবে। 


আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওবায়দুল কাদের দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। ২৩ জুন সূর্যোদয় ক্ষণে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।


একই দিন সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। ২৩ জুন বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা। সভায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 


এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। 


আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হবে এবং বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে অনুরূপ কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।  


তিনি বলেন, মহামারি করোনার কারণে যথাযথভাবে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছি না। তবে ঘরোয়াভাবে সীমিত আকারে অনুষ্ঠান কাটছাঁট করতে হয়েছে। 


আওয়ামী লীগের সব পর্যায়ের শাখার সংগঠনগুলোকে বিশেষ করে মহানগর, জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ডের সংগঠনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করার আহ্বান জানান ওবায়দুল কাদের। 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যেখানে সাংগঠনিক সমস্যা আছে সেখানে নিজ নিজ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আওয়ামী লীগের যেসব কমিটি ইতোমধ্যেই গঠিত হয়েছে, সেসব কমিটি নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিতে পারবেন।


[সুত্রঃ dhakapost.com]

স্বাস্থ্যবিধি মানতে না চাইলে কঠোর হতে হবে || শিক্ষামন্ত্রী

স্বাস্থ্যবিধি মানতে না চাইলে কঠোর হতে হবে || শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাঃ দিপুর মণি


করোনা প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন,
 
করোনায় মৃত্যুর হার শূন্যের কোটায় নামাতে হবে। সেজন্যে চেষ্টা করতে হবে। বড় ধরনের কোনো সমাবেশ করা যাবে না। বেশিরভাগ অনুষ্ঠানাদি ভার্চুয়ালি করতে হবে। সরকারের গুরুত্বপূর্ণ কাজসহ বেশিরভাগ কাজই ভার্চুয়ালি হয়। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাস্থ্যবিধি কেউ যদি মানতে না চান, সেক্ষেত্রে আরেকটু কঠোর হয়ে যান। তিনি বলেন, আমরা (চাঁদপুর জেলা) এখন যে অবস্থায় আছি, তা জাতীয় পর্যায়ের করোনায় আক্রান্তের হারের কাছাকাছি। কিন্তু সীমান্তবর্তী কিছু জেলাতে করোনা পরিস্থিতির অবনতি হলেও এখনও অনেক জেলা খুব ভালো অবস্থানে আছে। আমাদের এই চাঁদপুর জেলাকেও আমরা ভালো অবস্থানে দেখতে চাই।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো মার্কেট, শপিংমল এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যদি স্বাস্থ্যবিধি না মানে, সেক্ষেত্রে ওই সকল প্রতিষ্ঠান জরিমানাসহ প্রয়োজনে সীলগালা করে দিন। দেখবেন এই খবরদারি থাকলে অন্যরাও ঠিক হয়ে যাবে।


গতকাল বৃহস্পতিবার বিকেলে করোনাবিষয়ক চাঁদপুর জেলা কমিটির এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এই কমিটির সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপ্রধানে শিক্ষামন্ত্রী জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনের কাছে চাঁদপুরে করোনার বর্তমান পরিস্থিতি জানতে চাইলে তারা মন্ত্রীকে সার্বিক পরিস্থিতি বর্ণনা করেন। 
এ সময় জেলা প্রশাসক বলেন, মানুষের মধ্যে মাস্ক বা স্বাস্থ্যবিধি মানতে শৈথিল্য চলে এসেছে। বিশেষ করে মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান যারা আমাদেরকে কথা দিয়েছিলো যে, তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে। কিন্তু তারা তাদের কথা রাখছে না।

তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা যদি একটু বেশি সক্রিয় হন, তাহলে আমাদের জন্যে সুবিধা হবে। আমাদের ভ্রাম্যমাণ আদালতগুলো এজন্যে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক বলেন, আমাদের প্রশাসনেরও অনেকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে আমাদের মতলব দক্ষিণের উপজেলা নির্বাহী কর্মকর্তা তার শিশু কন্যাসহ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, চাঁদপুুর এখন ইয়েলো জোনে আছে। 

শিক্ষামন্ত্রী এসব কথা শুনে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলাতে যা যা করণীয় সেটা করতে হবে। জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার ক্ষেত্রে আপনি একটি সভা আহ্বান করেন। তাতে আমিও থাকবো। এই অতিমারি থেকে পরিত্রাণ পেতে হলে সকলের একত্রে কাজ করতে হবে। শূন্যে নামিয়ে আনতে হবে মৃত্যুর হার। আক্রান্তের হারও আরও কমিয়ে আনতে হবে। যারা করোনার সম্মুখসারির যোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে নিয়েও ভার্চুয়ালি হোক আর স্বাস্থ্যবিধি মেনেই হোক সভা আহ্বান করে গণসচেতনতায় তাদেরকে সম্পৃক্ত করতে হবে। আর যারা কাজগুলো করবে, তারা যেনো আক্রান্ত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রাখতে হবে। ক্যাবল টিভির স্ক্রলে গণসচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আমি আবারও বলছি, আমরা আরও ভালো অবস্থানে যেতে চাই। পৃথিবী করোনামুক্ত হোক এটাই আমরা কামনা করছি।


পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) বলেন, পুলিশ বাহিনী চাঁদপুরে যথাযথ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের সদস্যদের মাঝেও কিছুটা আতঙ্ক কাজ করে। সকলে যদি আমরা সচেতন না হই, তাহলে জেলা করোনামুক্ত বা করোনার প্রভাব কমাতে হিমশিম খেতে হবে। তিনি বলেন, আমরা জানি লকডাউন হলে মানুষের কষ্ট হয়। কিন্তু যেভাবে মানুষ চলাফেরা করে বা করতে চায়, সেটা আসলেই ঠিক নয়। এ অবস্থায় রাজনৈতিক মহল, জনপ্রতিনিধির জনসচেতনায় সম্পৃক্ততা প্রয়োজন।

সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ বলেন,
 আমাদের চাঁদপুরে করোনা শনাক্তের হার ছিলো ১৪ ভাগ। জুনে এসে তা দাঁড়িয়েছে ১৬.৭৯ ভাগ। জাতীয় পর্যায়ে এটি ১৬.২৪ ভাগ। আক্রান্তের সংখ্যা এ মাসে একটু বেশি। তবে মৃত্যুর হার কম। এ পর্যন্ত গত ১৫ মাসে ৪৯৯০ জন আক্রান্ত হয়েছে, মৃত্য হয়েছে ১২৩ জনের। তিনি বলেন, ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে এ পর্যন্ত ২৪ হাজার পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, চাঁদপুরে ইতোমধ্যে সিনোভ্যাক্সের ৯ হাজার ছয়শ’ টিকা এসেছে। যা দিয়ে ৪ হাজার ৮শ’ জনকে দুইবারে টিকা দেয়া যাবে। আগামী শনিবার থেকে নতুন করে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে।



তিনি আরো বলেন, আগের ১৫ হাজারের মতো রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি টিকাই দেননি। তবে নতুন করে আসা সিনোভ্যাক্সের টিকা পাবেন ডাক্তার, নার্স ও নার্সিং স্টুডেন্ট, চীনা নাগরিক এবং মেডিকেল শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, যারা টিকা নেননি, তাদেরকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া সিনিয়র সিটিজেন অর্থাৎ ষাটোর্ধ্বদের টিকা নেয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে। মন্ত্রী তাঁর দীর্ঘ বক্তব্যে স্পষ্টভাবে বলেন, আমাদের জেলাকে কীভাবে ভালো রাখা যায়, সে প্রচেষ্টা চালাতে হবে। সকলকে এজন্যে সহযোগিতা করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী ও জেলা তথ্য অফিসার মোঃ মনির হোসেন।

ভার্চুয়াল এ সভায় অংশ নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআইয়ের উপ-পরিচালক শেখ আরমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক খলিলুর রহমান, সমাজসেবার উপ-পরিচালক রজত শুভ্র সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাগণ। শিক্ষামন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী রোববার বিকেল পাঁচটায় জেলার জনপ্রতিনিধিদের নিয়ে এক সভা আহ্বান করা হয়েছে। সেই সভায় শিক্ষামন্ত্রী সংযুক্ত থাকবেন।

[সুত্রঃ  chandpur news]
আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলাদেশ আওয়ামী লীগ
আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।



তিনি শুক্রবার তার রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।

২৩ জুন সূর্যোদয়ক্ষণে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

একই দিন সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

২৩ জুন বিকাল ৩টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা।

সভায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হবে এবং বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে অনুরূপ কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিবসটি পালনের আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, মহামারি করোনার কারণে যথাযথভাবে ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছি না।  তবে ঘরোয়াভাবে সীমিত আকারে অনুষ্ঠানঅ কাটছাট করতে হয়েছে।

[সুত্রঃ সাপ্তাহিক হাজীগঞ্জ]  

Thursday, June 17, 2021

জাতীয় সংসদে রাজধানীর বিভিন্ন ক্লাব, মদ ও জুয়া নিয়ে উত্তপ্ত আলোচনা

জাতীয় সংসদে রাজধানীর বিভিন্ন ক্লাব, মদ ও জুয়া নিয়ে উত্তপ্ত আলোচনা

জাতীয় সংসদ
জাতীয় সংসদ 

জাতীয় সংসদে রাজধানীর বিভিন্ন ক্লাব, মদ ও জুয়া নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে। সংসদে শুধু সংসদের বিরোধী দলই নয়, সরকারি দলের এমপিরাও এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। এসব বন্ধের দাবিও উঠেছে। তারা প্রশ্ন তুলেছেন, কারা করল এসব ক্লাব? পুলিশ এসব জায়গা থেকে টাকা নেয় বলেও দাবি করেন তারা। এ ব্যাপারে বিএনপি ও আওয়ামী লীগের এমপিরা একে-অপরকে দোষারোপ করেন।


বৃহস্পতিবার (১৭ জুন) চিত্রনায়িকা পরীমনির ঘটনার সূত্র ধরে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু পয়েন্ট অব অর্ডারে আলোচনা শুরু করেন। পরে আওয়ামী লীগ-বিএনপিসহ অন্য দলের এমপিরা অংশ নেন। এ সময় মদের অনুমোদন নিয়ে পরস্পরের ওপর দোষারোপ করা হয়। এর প্রেক্ষাপটে আলোচনায় কিছুক্ষণের জন্য সংসদ সরব হয় ওঠে।


জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ছাড়াও আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম, বিএনপির হারুনুর রশীদ, তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবং বিরোধীদলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গা আলোচনায় অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে উপস্থিত ছিলেন।

চুন্নু আলোচনার শুরুতে বলেন, কয়েক দিন ধরে একজন চিত্রনায়িকার বিষয়ে আলোচনা হচ্ছে। যেখানে ঘটনাটি ঘটেছে উত্তরা বোট ক্লাব। কে করল এই ক্লাব? এই ক্লাবের সদস্য কারা হন? শুনেছি ৫০-৬০ লাখ টাকা দিয়ে এর সদস্য হতে হয়। এত টাকা দিয়ে কারা এর সদস্য হন? আমরা তো ভাবতেই পারি না। সারাজীবন এত ইনকামও করি না।

রাজধানীর কয়েকটি ক্লাবের নাম উল্লেখ করে সাবেক প্রতিমন্ত্রী চুন্নু বলেন, এসব ক্লাবে মদ খাওয়া হয়। জুয়া খেলা হয়। বাংলাদেশে মদ খেতে হলে লাইসেন্স লাগে। সেখানে গ্যালন গ্যালন মদ বিক্রি হয়। লাইসেন্স নিয়ে খেতে হলে এত মদ তো বিক্রি হওয়ার কথা নয়। সরকারি কর্মকর্তারা এখানে কীভাবে সদস্য হন? এত টাকা কোথা থেকে আসে?

রাজধানীর অভিজাত এলাকায় ডিজে পার্টি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তিনি বলেন, গুলশান-বারিধারা এলাকায় ডিজে পার্টি হয়। সেখানে ড্যান্স হয়। মদ খাওয়া হয়। এসব আমাদের আইনে নেই, সংস্কৃতিতে নেই, ধর্মে নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন- কেন এসব হচ্ছে? কেন বন্ধ করা হবে না? ওইসব ক্লাবের সদস্য কারা হন? পরীমনির যে ঘটনা সেটা বোট ক্লাবে। ওই জায়গার একজন মালিক আছেন। তিনি যেতেও পারেন না। এসব দেখতে হবে।

[jagonews24.com]