Showing posts with label লালমনিরহাট. Show all posts
Showing posts with label লালমনিরহাট. Show all posts

Monday, June 21, 2021

ঢাকার সঙ্গে চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ

 

লঞ্চঘাট

ঢাকার সঙ্গে চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় কঠোর লকডাউন দেয়া ৭টি জেলার মধ্যে ছাড়াও ঢাকার সঙ্গে চাঁদপুরসহ সারাদেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান ২১ জুন সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধে জরুরি বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিএ জানায়, মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন দেয়া জেলাগুলোর মধ্যে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ থাকবে। একইসঙ্গে দেশের যেকোনো স্থান হতে ছেড়ে যাওয়া যাত্রীবাহী নৌযান পথিমধ্যে এসব জেলার লঞ্চঘাটে ভিড়তেও পারবে না।

পরে রাতে বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা বলেন, লকডাউনের মধ্যে লঞ্চ চলাচল সংক্রান্ত নির্দেশনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ৭টি জেলার লঞ্চ যোগাযোগসহ ঢাকা থেকে সারাদেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল আগামীকাল সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে বিধিনিষেধ (লকডাউন) আরোপ করা হয়েছে।

[সুত্রঃ চাঁদপুর টাইমস]

Friday, June 18, 2021

অ্যাম্বুলেন্সের ভেতরে ৪০ কেজি গাঁজা

অ্যাম্বুলেন্সের ভেতরে ৪০ কেজি গাঁজা

আটকৃত গাঁজা ও অপরাধীরা

লালমনিরহাটের আদিতমারীতে অ্যাম্বুলেন্স থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় অ্যাম্বুলেন্সের চালক সাইদুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ।


আটককৃত সাইদুল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কের আদিতমারী থানা সংলগ্ন এলাকা থেকে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়।

শুক্রবার (১৮ জুন) দুপুরে আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে ওই চালককে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) গুলফামুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে রোগী পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সে করে মাদক কারবারিরা মহিপুর হয়ে বগুড়ার উদ্দেশে ৪০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আদিতমারী থানা সংলগ্ন এলাকা থেকে অ্যাম্বুলেন্সটি আটক করে।

[source: jagonews.com]