Monday, March 28, 2022

পাহাড়িদের নিজেদের তৈরি মোবাইল টাওয়ার || সাপ্তাহিক চাঁদপুর

পাহাড়িদের নিজেদের তৈরি মোবাইল টাওয়ার || সাপ্তাহিক চাঁদপুর




 ____ ছবিতে যে বাশের খুঁটিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পাহাড়িদের নিজেদের তৈরি মোবাইল টাওয়ার। টাওয়ারের মাথায় এনালগ ফোন রেখে দেওয়া হয়েছে। আপনি যদি মোবাইলটা হাতে নেন, কথা বলতে পারবেন না। বাশের মাথায় মোবাইল রেখেই, বাশের গোড়ায় বসে ডায়াল করে লাউডস্পিকার অন করে কথা বলতে হবে। এক ইঞ্চি সরালেই নেটওয়ার্ক গায়েব।

জায়গাটার নাম থুইসাপাড়া।



বান্দরবন থেকে চিম্বুক পাহাড় চান্দের গাড়িতে তিন ঘন্টা পাড়ি দিলেই থানচি। থানচি থেকে মোবাইল নেটওয়ার্ক পাবেন না। কোটিকোটি পাথর ঠেলে পাহাড়ি নদী সাঙ্গু হয়ে নৌকায় তিন ঘন্টা পাড়ি দিলে রেমাক্রি। নেটওয়ার্ক কিন্তু এখনো নেই।

রেমাক্রি থেকে হেঁটে দুই ঘন্টা পাড়ি দিলে নাফাখুম। নাফাখুমের ঝর্নাকে পেছনে ফেলে আরো ঘন্টা তিনেক হাঁটলে জিন্নাপাড়া। সেখানে থাকে ২৬ মারমা পরিবার। এখানেও নেটওয়ার্ক নেই।
জিন্নাপাড়া থেকে একটা পাহাড় ডিঙ্গালেই থুইসাপাড়া। থুইসাপাড়া বাংলাদেশের সবচেয়ে গহীন এলাকার একটি।

আদিম ও আজব জায়গায় যেতে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হবে। মানুষ নেই। দিক ভুলে গেলে কাউকে জিজ্ঞাসা করার উপায় নেই। সাথে রাখতে হয় লোকাল গাইড। পথ চিনে নিতে হয় সাঙ্গুকে দেখে। আপনার দল, সাঙ্গু আর মাঝেমাঝে দুয়েকটা সুপেয় ঝর্না, এই হল আদিমযুগে প্রবেশ করার একমাত্রসঙ্গী।

রোদে ক্লান্ত?
পানি খাবেন?
নদীর পানিই খেতে হবে। পরিষ্কার, টলমলে, শীতল পানি। ঝর্ণার পানি আসে পাথরের ভেতর থেকে। এই পানির নাম খনিজ পানি। মাম-মুক্তা কিংবা ফ্রেস-প্রাণের পানির চাইতেও নিরাপদ এবং সুস্বাদু।

নাস্তা করবেন?
ভাত খাবেন?
উপায় নেই।
তবে কয়েকটা পরিবার আছে যারা কমার্শিয়ালি ট্যুরিস্টদের রান্না করে খাওয়ান। মেন্যু অল্প। ডাল থাকবে। আমার কাছে এই একটা খাবারই ভাল লেগেছে। বনমোরগ কদাচিৎ। পালিত মোরগের মাংস। অথবা ডিম। সাথে অতিরিক্ত হিসেবে আলুভর্তা।

যাত্রাপথে শুরুর দিকে, সাঙ্গুর তীরে ইচ্ছেমত কলা কিনে খেতে পারেন। কলার দাম কম। একটা একটাকা। কলা চাষ হয় খাড়া পাহাড়ের গায়ে।

রাতে পাহাড়ের কিনারে বাশের বেঞ্চে বসে আছি। কারা যেন পাশের পাহাড়টায় আগুন লাগিয়ে দিয়েছে। মশালের মত লাগছে। একটা পাহাড়ের সমান বাশ। তার মাথায় আগুন। যাত্রাপথে অনেকগুলো পাহাড়ে আগুন দেখলাম। পাহাড়িরা ফসল তোলার পর গাছগুলো কেটে দেয়। এরপর একমাস রাখে। শুকোলেই সেগুলোয় আগুন লাগিয়ে পুড়ে ফেলে। আবার চাষ হয় সেখানে।
থানচির গহীন পাহাড়ে অদ্ভুত জিনিসটা হল সেখানে কোন হিংস্র পশু নেই। বাদর, হরিণ, হাতি ঘোড়া কিছু নেই। না থাকার একটামাত্র ব্যাখ্যা হতে পারে সেখানে কোন কাষ্ঠলগাছ নেই। মাইলের পর মাইল জঙ্গল। মাঝেমাঝে কলাগাছের বাগান। বাশের বাগান কিন্তু কাঠ হবে এমন গাছ নেই। বড়গাছ বা ফলের গাছ না থাকায় পাখিও নেই তেমন।

রাতভর জোছনা ছিল। হয়তো ক্লান্তি নিয়ে মাচাঙে বসে আছি খালিগায়ে। জোছনায় ভেসে যাচ্ছে বিস্তীর্ণ প্রান্তর। পাহাড় বেয়ে আসছে শীতল বাতাস। অথচ দিনে আগুনের মত উত্তপ্ত সব।

যাদের বাড়িতে ছিলাম, তাকে রাতে জিজ্ঞাসা করলাম,
‘কারো অসুখ হলে কী করেন?’
কিছুই করে না। অসুখ হলে মারা যায়। ঔষুধ কিংবা হাসপাতাল নেই। বিত্তবান কিংবা ক্ষমতাসীনদের কেউকেউ চারজন মানুষের কাঁধে উঠে থানচি আসে। তবে সেটা অনেক বছরে একবার ঘটে।
কেউ মরলে মাটিতে পুতে রাখে। এক পাহাড়ের ঢালে কয়েকটা এপিটাফ (থুইসাপাড়া যেতে)। এপিটাফের গায়ে ইংরেজি হরফে কী যেন লেখা। সেখানে পোতা আছে অনেকের লাশ।

বিশাল আর্টিকেল ফাঁদার কারণ বলি।
দুপুরে একটা মাচাঙে বসে বিশ্রাম নিচ্ছি। কয়েকজন মারমা মহিলা গোসল করছেন। অনিচ্ছাকৃত চোখ চলে গেল। কোমরের উপরে কাপড় নেই। চোখ সরালাম।
সা সুই মারমা নামে তরুণ নৌচালককে জিজ্ঞাসা করলাম,
‘এখানে ধর্ষণ হলে কী হয়?’
‘ধর্ষণ নেই।’
‘এভাবে খোলেমেলা ঘুরে বেড়াচ্ছে। পর্দা নাই। ধর্ষণ কেন হবে না? আশ্চর্য!’
সা সুই মারমা গলাভর্তি এলাচি ঢালল। এলাচি হল স্থানীয় মদ।
‘কোন মেয়েকে ভাল লাগলে যদি পালিয়ে বিয়ে করো?’
‘কেউ পালিয়ে বিয়ে করে না।’
‘কোন ঘরেই দরজা নাই। যদি চুরি হয়?’
‘চুরি হয় না।’
‘কী হয়? খারাপ কী কী ঘটে জানতে চাই!’
সা সুই একবার তাকাল। সুদর্শন তরুণ। বয়স ২২। কিন্তু কয়েকদিন আগেই এসএসসি পরীক্ষা দিয়েছে। মাসে একবার ট্যুরিস্টদের সাথে গহীনে আসে। তার চোখের ভাষা পড়া যাচ্ছে না। সমতলের চোখমুখ দেখে হাসি কান্না আলাদা করা যায়। মারমাদের যায় না। সবাই দেখতে একই রকম। হাসি আনন্দে কান্নায় তাদের মুখের ভঙ্গি বদলায় না।

শেষ রাতে মাচাঙে বসে থাকতে থাকতেই রাত কেটে যাচ্ছে।
দলের কয়েকজন স্থানীয় উৎকট গাঁজা, চোলাই মদ খেয়ে মাচাঙের উপর নিয়ন্ত্রণহীন নাচছে। নাচের চোটে ঘরবাড়ি দুলছে।

আমি দুনিয়ার বিবিধ খারাপ জিনিস নিয়ে ভাবছি।
থানচি থেকে নৌকায় উঠার সময় ছোটছোট পাথর দেখে যাত্রা শুরু হয়েছিল। যত গহীনে এসেছি ততই বড় হয়ে যাচ্ছিল পথের পাথর। ব্যস্তানুপাতে কমছিল মানবিক ত্রুটি। যেন ছোট পাথরের দুনিয়ার মানুষ বড়পাপের, আর বড় পাথরের দুনিয়ার মানুষ ছোটপাপের।

টানা তিনদিন আমরা সবাই নেটওয়ার্কের বাইরে। মোবাইলগুলো নিতান্তই ক্যামেরা হিসেবে ব্যবহৃত হচ্ছে। অধিকাংশ সময় ব্যাগবন্দি হয়ে ঘুমিয়ে থাকছে। সবাই রোদে পুড়ছে, পাহাড়ে চড়ছে। পানিতে ডুবছে, টানা বারান্দায় ডাল, ভর্তা খাচ্ছে। কেউ মোবাইল চাপছে না। কেউ কাউকে চেনে না কিন্তু সবার জন্য সবার অসীম দরদ। কারো পায়ে ফোস্কা পড়েছে। আরেকজন টেনে নিয়ে যাচ্ছে তার ভারী ব্যাগ। অথচ তারও হয়তো কোমরে বাথা, হাঁটুতে শক্তি নেই।

ঘরে ফিরব।
চতুর্থ রাত একসময় ভোর হল। চাঁদটা ডুবে গেল পাহাড়ের ওপাশে।
থানচি পৌছে সূর্যটাও ডুবল পাহাড়ের ওপাশে।
কিন্তু প্রবেশ করলাম এক বিচিত্র জগতে।
মোবাইলে নেটওয়ার্ক আসল। শ্রী লঙ্কায় যাদের জীবিত রেখে যাত্রা শুরু হয়েছিল তাদের ২৫০ জম মানুষ মারা গেছে বোমা হামলায়। ফেসবুকের টাইমলাইনভর্তি মন খারাপের গল্প। অনেকগুলো ধর্ষণ আর হত্যাকান্ড হয়েছে আমাদের অনুপস্থিতিতে। শুরু হল দ্বিতীয় নরক জীবন।
হায়!
আমি আবার পাহাড়ে যাব।
আমি আবার গহীনে যাব।
.
.
-রাজীব হোসাইন সরকার

Friday, February 4, 2022

এই মাস্ক পড়ে খাওয়া-দাওয়াও করা যাবে! || সাপ্তাহিক চাঁদপুর

এই মাস্ক পড়ে খাওয়া-দাওয়াও করা যাবে! || সাপ্তাহিক চাঁদপুর

 



করোনা থেকে নিজেদের সুরক্ষিত করতে বিশ্ববাসী এখন সবচেয়ে বেশি জোর দিচ্ছে মাস্কের ওপর। তবে দক্ষিণ কোরিয়া এই মাস্ককে পৌঁছে দিয়েছে ভিন্ন মাত্রায়। সেখানে বিশেষ এক ধরনের মাস্কের প্রচলন শুরু হয়েছে, যা কেবলমাত্র নাককে ঢাকতে সক্ষম। মুখ অনাবৃত থাকায় খাওয়া বা পান করায় বার বার মাস্ক মুখ থেকে নামানোর প্রয়োজন পড়ে না। খবর দ্য গার্ডিয়ানের।


নতুন ধরনের এই মাস্কের নাম দেয়া হয়েছে ‘কোস্ক’। ‘কো’ শব্দটি এসেছে নাকের কোরিয়ান প্রতিশব্দ থেকে, অন্যদিকে মাস্কের শেষের অংশ ‘স্ক’ দিয়ে তৈরি হয়েছে কোস্ক শব্দটি। আতমান নামের একটি কোম্পানির উৎপাদিত এই মাস্ক বক্সপ্রতি বিক্রি করা হচ্ছে ৮.১৩ ডলারে। এটি পাওয়া যাচ্ছে কোরিয়ান অনলাইন বেচা-কেনা সংক্রান্ত প্ল্যাটফর্ম কোপাংয়ে।


---সাপ্তাহিক চাঁদপুর ---



মূলত এই মাস্কটি নকশা করা হয়েছে মূল মাস্কের নিচে পরার জন্য। অর্থাৎ নাক ও মুখ আবৃত করে রাখে এমন মাস্কের নিচে পরা যেতে পারে ‘কোস্ক’। ফলে খাওয়া বা কিছু পান করার সময় বড় মাস্কটি খুলে রাখলেও নাককে সুরক্ষা দিয়ে থাকে কোস্ক। এর রয়েছে দুটি অংশ। মুখের অংশটি ওপরে উঠিয়েও খাওয়া দাওয়া চালানো যেতে পারে।


যদিও এই ধরনের মাস্ক নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এর পক্ষে কথা বলছেন। আবার অনেকেরই মত এই মাস্ক আদতে কোনা উপকার দেবে না।


কোভিড ১৯ শুরু হওয়া থেকে আজ অবধি নানান রকমের মাস্ক আবিস্কার করে চলেছেন, বিভিন্ন দেশের লোকজন এর মধ্যে কিছু কিছু মাস্ক পৌছেছে চরম হাসি নিয়ে! 


---সাপ্তাহিক চাঁদপুর ---

আল্লু অর্জুনের স্টাইলে কোটি টাকার রক্ত চন্দন পাচার করতে গিয়ে গ্রেফতার ১ || সাপ্তাহিক চাঁদপুর

আল্লু অর্জুনের স্টাইলে কোটি টাকার রক্ত চন্দন পাচার করতে গিয়ে গ্রেফতার ১ || সাপ্তাহিক চাঁদপুর

 সম্প্রতি আল্লু অর্জুনের পুস্পা ছবির গান কিংবা ডায়ালগ অনুকরণ করতে দেখা গিয়েছে একাধিক নেটিজেনকে। তবে এবার পুস্পার আদলে লাল চন্দন পাচারের চেষ্টা করলো এক ব্যক্তি। তবে পুস্পার মতো মসৃণ কায়দায় কাজ হাসিল করতে পারেনি সে। মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়লো পাচারকারী। ওই পাচারকারীর নাম ইয়াসিন ইয়ানাতুল্লাহ। 



প্রতিবেদনে বলা হয়, একেবারে ফিল্মি কায়দায় কর্নাটক অন্ধ্রপ্রদেশের সীমান্ত থেকে মহারাষ্ট্রে ওই বিপুল পরিমাণ চন্দন কাঠ নিয়ে আসছিল সে। সাংলি এলাকার মিরাজ নগর থেকে গান্ধি চকে ঢোকা মাত্রই সে ধরা পড়ে যায়।


- সাপ্তাহিক চাঁদপুর --- 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চোরাকারবারির হেফাজত থেকে প্রায় আড়াই কোটি টাকার লাল চন্দন কাঠ উদ্ধার করেছে পুলিশ। তবে ছবির খুঁটিনাটি তথ্য ব্যবহার করে অন্ধ্রপ্রদেশ থেকে মহারাষ্ট্র অবধি ওই বিপুল পরিমাণ কাঠ নিয়ে চলে এসেছিল বাস্তবের পুস্পারাজ। কিন্তু মহারাষ্ট্রে নাকা চেকিংয়ের দরুন ধরা পড়ে যায় সে।


পুস্পা ছবিতে বুদ্ধির জোরে মজুর থেকে মাফিয়া হয়ে উঠতে দেখা গিয়েছে আল্লু অর্জুনকে। কখনও কোটি কোটি টাকার কাঠ নদীতে ভাসিয়ে, কখনও আবার তা হৃদে ফেলে দিয়ে পুলিশের হাত থেকে বেঁচেছিল ছবির নায়ক পুস্পা। অন্যরা ফল কিংবা ফুলের আড়ালে কাঠ পাচার করতো। ফলে তারা সহজেই ধরা পড়ে যেতো। কিন্তু পুস্পা লরিতে প্রথমে লাল চন্দন কাঠ ভরে দিতো। এরপর কায়দা করে দুধ ভর্তি করে দিতো ট্রাকে। তবে বাস্তবের পুস্পারাজ কিন্তু আরও এক কদম এগিয়ে গিয়েছিল। সে কায়দা করেছিল অন্য জায়গায়।


পুলিশ জানিয়েছে, আটক করা ট্রাকটির বাইরের দিকে বড় বড় ফল এবং সবজির বাক্স দিয়ে ভরানো হয়েছিল। বাইরে সেঁটে দেয়া হয়েছিল কোভিড-১৯ এসেনশিয়াল প্রোডাক্ট স্টিকারও। তার এই বুদ্ধি কাজেও লেগে যেতো। তবে তীরে এসে তরী ডুবে গেলো এবার। পুলিশের জালে ধরা পড়লো রিয়েল লাইফ পুস্পা।


প্রসঙ্গত এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়িয়েছে পুস্পা। ডায়ালগ থেকে গান, সবকিছুরই রিল ভাইরাল। কেউবা অন্তাভারের তালে কোমর দোলাচ্ছেন, কেউ নাচছেন শ্রীভাল্লি গানে।



----সাপ্তাহিক চাঁদপুর---- 

Monday, August 23, 2021

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার    ।। সাপ্তাহিক চাঁদপুর

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার ।। সাপ্তাহিক চাঁদপুর

 

তামিল অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি, ফাইল ছবি।
তামিল অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি, ফাইল ছবি।

নিজ ফ্ল্যাট থেকে তামিল অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি'র মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 


জ্যাভি রাশিয়ান মডেল ও অভিনেত্রী ছিলেন। পুলিশের প্রথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছেন। ইন্ডিয়া গিল্টজ-এর খবর।



 

তামিল ছবি 'কাঞ্চনা থ্রি'তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন জ্যাভি। উত্তর গোয়ার একটি গ্রামে থাকতেন এই অভিনেত্রী। 



 

স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সংগে বিচ্ছেদ হয় জ্যাভি'র। প্রেমিক ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন তিনি।


এছাড়া ২০১৯-এ যৌন হয়রানির অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এই অভিনেত্রী। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন সেই ফটোগ্রাফার। তাকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

 গুলি করেন লিয়াকত, পা দিয়ে গলা চেপে সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ: আদালতে সিনহার বোন

গুলি করেন লিয়াকত, পা দিয়ে গলা চেপে সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ: আদালতে সিনহার বোন

 

মেজর সিনহা রাশেদ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে আদালতে হাজির করা হয়েছে প্রদীপ-লিয়াকতসহ ১৫ আসামিকে। প্রথম সাক্ষী হিসেবে প্রায় এক ঘণ্টা ধরে সাক্ষ্য নেয়া হয়েছে মামলার বাদী ও মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।

আদালতে শারমিন বলেন, ঊর্ধতন কর্মকর্তাদের যোগসাজসে আসামিরা রাশেদকে হত্যা করেছে। পরিদর্শক লিয়াকত গুলি করার পর ঘটনাস্থলে পৌঁছে গলায় পা দিয়ে চেপে ধরে সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ কুমার দাস। তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

এরপর মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে সাক্ষ্য পরবর্তী আসামিপক্ষের জেরা।

প্রথম দিনের কার্যক্রমের শুরুতেই এ মামলার অভিযোগ গঠনের কোনো সার্টিফাইড কপি পাননি বলে আদালতকে জানান আসামিপক্ষের আইনজীবীরা। এ জন্য সাক্ষ্যগ্রহণ কার্যক্রমে অংশ নিতে অপারগতা জানান তারা। পরে আদালত আশ্বস্ত করলে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। তবে আসামিপক্ষের আইনজীবীদের এমন অভিযোগকে মূলত মামলার বিচার কার্যক্রমকে দীর্ঘায়িত করার কৌশল বলে মনে করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী অ্যাডভোকেট ফরিদুল আলম।

১৫ জন আসামির মধ্যে ১২ জনের আইনজীবী প্রথম সাক্ষীকে জেরা করেছেন। মঙ্গলবার বাকি তিনজনের জেরার পর পরবর্তী সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

Saturday, August 14, 2021

ইউটিউব দেখে হেলিকপ্টার বানিয়ে উড়তে গিয়ে তরুণের মৃত্যু (ভিডিও)

ইউটিউব দেখে হেলিকপ্টার বানিয়ে উড়তে গিয়ে তরুণের মৃত্যু (ভিডিও)

 

ইউটিউব দেখে হেলিকপ্টার বানিয়ে উড়তে গিয়ে তরুণের মৃত্যু

ইউটিউব দেখে হেলিকপ্টার বানিয়ে উড়তে গিয়ে তরুণের মৃত্যু (ভিডিও)

মাধ্যমিকের গণ্ডি না পেরেনো এক তরুণ ইউটিউব দেখে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছাড়াই নিজে নিজে হেলিকপ্টার বানিয়েছিলেন। সেই হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে উড়াতে গিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু হলো তার।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজ্য মহারাষ্ট্রের ফুলসাওয়াঙ্গি গ্রামের বাসিন্দা শেখ ইসমাইল নামে ২৪ বছর বয়সী ওই তরুণ ইউটিউব দেখে এক আসন বিশিষ্ট একটি প্রোটোটাইপ হেলিকপ্টার নির্মাণ করেন। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে স্কুল ছেড়ে দেয়া ইসমাইলের স্বপ্ন ছিল বিস্ময়কর কিছু করে তার গ্রামের সুনাম সারা দেশে ছড়িয়ে দেয়া। তাই তিনি নিজের ডাক নামের সাথে মিলিয়ে ‘মুন্না হেলিকপ্টার’ নির্মাণ করেন।

নিহত ইসমাইলের বন্ধু শচীন গণমাধ্যমকে জানান, থ্রি ইডিয়ট সিমেনার র‌্যাঞ্চো চরিত্র ভীষণ প্রভাবিত করে ইসমাইলকে। তাই তিনি অসাধারণ কিছু করার জন্য গ্রামে বসেই হেলিকপ্টার নির্মাণের সিদ্ধান্ত নেন। পরে ইউটিউবে হেলিকপ্টার বানানোর বিভিন্ন ভিডিও দেখে নিজেই হেলিকপ্টার বানানো শুরু করেন ইসমাইল।

জানা গেছে, হেলিকপ্টারের বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহ করতে ইসমাইলের প্রায় দু’বছর লেগেছিল। স্টিলের পাইপ দিয়ে তিনি হেলিকপ্টারের পাখা বানান। মারুতি ৮০০ ইঞ্জিন ব্যবহার করা হয় হেলিকপ্টারটি চালানোর জন্য। ইসমাইল চেয়েছিলেন ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে পুরো গ্রামের উপর হেলিকপ্টার নিয়ে চক্কর দিতে। এজন্য গত ১০ আগস্ট তিনি বন্ধুদের সামনে হেলিকপ্টারটি পরীক্ষামূলক উড্ডয়ন করেন।

কিন্তু হেলিকপ্টারের ইঞ্জিন চালু করার পরপরই হেলিকপ্টারের পেছনের লেজের অংশ খুলে হেলিকপ্টারের ওপরের পাখায় আঘাত করে। সেই স্টিলের পাখা ইসমাইলের গলায় আঘাত করলে সাথে সাথেই হেলিকপ্টার থেকে অচেতন হয়ে পড়ে যান তিনি।

বন্ধুরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। সূত্র : ইন্ডিয়া টাইমস

Wednesday, August 11, 2021

বুর্জ খলিফার চূড়ায় শুটিং করে তাক লাগালেন নারী

বুর্জ খলিফার চূড়ায় শুটিং করে তাক লাগালেন নারী

 


মাটি থেকে ৮২৮ মিটার উপরে উঠলে অনেকেরই ভয়ে গলা শুকিয়ে আসবে, হাত-পা কাঁপবে। অথচ সেই উচ্চতায় হচ্ছে বিজ্ঞাপনচিত্রের শুটিং, তাতে দেখা যাচ্ছে কেবল এক নারীকে। সম্প্রতি এমনই এক ‘অসাধ্য’ সাধন করেছে আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স। কোনো ধরনের ‘গ্রিন স্ক্রিন’ বা স্পেশাল ইফেক্টস ছাড়াই বুর্জ খলিফার চূড়ায় এক নারীকে দাঁড় করিয়ে বিজ্ঞাপনের শুটিং সেরেছে তারা। কিন্তু কীভাবে?

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, এমিরেটসের বিজ্ঞাপনচিত্রে দেখা যাওয়া ওই সাহসী নারীর নাম নিকোল স্মিথ-লুডভিক। তিনি পেশাদার স্কাইডাইভিং ইনস্ট্রাক্টর। বুর্জ খলিফার চূড়ায় ওঠা হাতেগোনা কিছু মানুষের তালিকায় সম্প্রতি যোগ হয়েছে তার নাম। এর আগে দুবাইয়ের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম ও হলিউড তারকা টম ক্রুজসহ অল্প কয়েকজনের বুর্জ খলিফার চূড়ায় ওঠার সৌভাগ্য হয়েছিল।

কী আছে বিজ্ঞাপনে?
৩০ সেকেন্ডের একটি ভিডিওক্লিপে দেখা যায়, এমিরেটসের কেবিন ক্রুদের ইউনিফর্ম পরা নিকোলের হাতে কয়েকটি সাদা বোর্ড রয়েছে, যাতে আমিরাতকে যুক্তরাজ্যের ভ্রমণ সংক্রান্ত আম্বার তালিকায় যুক্ত করায় খুশি হওয়ার কথা বলা হচ্ছে। শুরুতে এটিকে আর দশটা সাধারণ জায়গার মতো মনে হলেও ক্যামেরা দূরে যেতেই পরিষ্কার হয়ে ওঠে নিকোলের অবস্থান। দেখা যায়, তিনি একা দাঁড়িয়ে রয়েছেন বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চূড়ায়।

কীভাবে হলো বিজ্ঞাপনচিত্রের শুটিং?

এমিরেটস কর্তৃপক্ষের তথ্যমতে, বিজ্ঞাপনটি চিত্রায়িত হয়েছে ব্যাপক পরিকল্পনা, প্রশিক্ষণ, পরীক্ষা আর কঠোর সুরক্ষা প্রোটোকল অনুসরণের ভিত্তিতে। কাজটি মোটেও সহজ ছিল না। ৮২৮ মিটার উঁচু বুর্জ খলিফার চূড়ায় উঠে মাত্র ১ দশমিক ২ মিটার অর্থাৎ চার ফুটের চেয়েও ছোট একটি প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে সব কাজ সারতে হয়েছে মডেলকে।

এমিরেটস জানিয়েছে, বিজ্ঞাপনের মডেল খুঁজতে তাদের নিজস্ব কেবিন ক্রুদের মধ্য থেকেই আগ্রহীদের ডাকা হয়েছিল, তাদের মধ্যে বেশ কয়েকজন যোগ্যও ছিলেন। তবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত একজন পেশাদার স্কাইডাইভার ইনস্ট্রাক্টরকেই বেছে নেয়া হয়। এরপরও বিজ্ঞাপনচিত্রের গোটা শুটিও ও এর প্রস্তুতিকালে নিরাপত্তার বিষয়টি ছিল সর্বোচ্চ অগ্রাধিকারে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষের ভাষ্যমতে, বুর্জ খলিফার চূড়ায় দাঁড়ানোর জন্য একটি পোলযুক্ত কাস্টম প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। ইউনিফর্মের নিচ দিয়ে লুকিয়ে প্ল্যাটফর্মের ওই পোলটি নিকোলের সঙ্গে সংযুক্ত ছিল, এছাড়া চূড়ার আরও দুটি প্রান্তের সঙ্গে সরাসরি বাঁধা ছিলেন তিনি।

সোনালি আলো পেতে শুটিং শুরু হয়েছিল একদম সূর্যোদয়ের সময়। সূর্য ওঠার অনেক আগেই চূড়ায় ওঠা শুরু করে বিজ্ঞাপন সংশ্লিষ্ট টিম। বুর্জ খলিফার ১৬০ তলা থেকে শীর্ষে পৌঁছতে তাদের প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট সময় লেগেছিল বলে জানিয়েছে এমিরেটস কর্তৃপক্ষ।

চূড়ায় পৌঁছতে টিউবের ভেতর কয়েক ধাপে মই সংযুক্ত করতে হয়েছিল বিজ্ঞাপন টিমকে। তারা সেখানে ছিলেন পাঁচ ঘণ্টার মতো। পুরো সিকোয়েন্স ধারণ করতে ব্যবহার করা হয়েছিল একটি ড্রোন।

এমিরেটস জানিয়েছে, ৮২৮ মিটার উঁচুতে ধারণ করা এ বিজ্ঞাপন গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ উচ্চতায় ধারণ করা বিজ্ঞাপনগুলোর মধ্যে অন্যতম।

jagonews24

বুর্জ খলিফার চূড়ায় টম ক্রুজ

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক বলেন, বুর্জ খলিফার চূড়ায় শুটিংয়ের অনুমতি পাওয়া কিছু বিশিষ্টজনের মধ্যে যেতে পেরে আমরা গর্বিত। আমাদের সুন্দর শহর দুবাইকে দেখাতে পেরে আমরা আরও বেশি গর্ববোধ করছি।

জানা গেছে, দর্শকদের জন্য প্রাসঙ্গিক বার্তা সংযোজন করে এমিরেটসের নেটওয়ার্কের বিভিন্ন দেশে বিজ্ঞাপনটি দেখানো হবে। এর প্রথম টিভি ক্যাম্পেইন শুরু হবে যুক্তরাজ্যে।

কেএএ/জেআইএম

Wednesday, August 4, 2021

পরীমনি আটক, বাসায় মদ-মাদক পেয়েছে র‍্যাব  চিত্রনায়িকা পরীমনি |

পরীমনি আটক, বাসায় মদ-মাদক পেয়েছে র‍্যাব চিত্রনায়িকা পরীমনি |

চিত্রনায়িকা পরীমনিফেসবুক লাইভ থেকে
চিত্রনায়িকা পরীমনি ফেসবুক লাইভ থেকে নেয়া 




রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে আজ বুধবার বিকেলে চিত্র নায়িকা পরীমনিকে আটক করেছে র‍্যাব। এখন র‌্যাব পরীমনিকে তাঁর বাসাতেই জিজ্ঞাসাবাদ করছে।



র‌্যাব জানিয়েছেন, পরীমনির বাসায় তল্লাশি চালিয়ে কিছু মাদক দ্রব্য ও মদ পাওয়া গেছে।


আজ সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পরীমনিকে আটকের সত্যতা নিশ্চিত করেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ। তিনি প্রথম আলোকে বলেন, র‍্যাব সদস্যরা বাসার ভেতরে অবস্থান করে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করছে। বাসায় এখনো তল্লাশি চলছে।


আজ বিকেলে র‍্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান চালায়। এর সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে এসে পরীমনি থানা-পুলিশ ও ডিবির কর্মকর্তা এবং তাঁর পরিচিতজনদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বারবার র‍্যাব তাদের পরিচয় দিলে ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। বিকেল ৪ টা ৩৫ মিনিটে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলে র‍্যাব সদস্যরা বাসার ভেতরে ঢোকেন।

Tuesday, August 3, 2021

 ডা. জাহাঙ্গীর কবিরকে সাত দিনের আলটিমেটাম

ডা. জাহাঙ্গীর কবিরকে সাত দিনের আলটিমেটাম

 ডা. জাহাঙ্গীর কবিরকে সাত দিনের আলটিমেটাম
কিটো ডায়েটের পরামর্শদাতা ডা. জাহাঙ্গীর কবিরের বিভ্রান্তিকর ও অবৈজ্ঞানিক ভিডিও কনটেন্ট অনলাইন থেকে না সরালে সাতদিনের মধ্যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এফডিএসআর।

ডা. জাহাঙ্গীর কবির
ডা. জাহাঙ্গীর কবিরকে সাত দিনের আলটিমেটাম

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দিয়ে পরিচিতি পাওয়া ডা. জাহাঙ্গীর কবিরের চিকিৎসাকে অপচিকিৎসা হিসেবে আখ্যা দিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিটিলিস (এফডিএসআর)।


রোববার (১ আগস্ট) ডা. জাহাঙ্গীর কবিরের ঠিকানায় পাঠানো এক চিঠিতে সংস্থাটির পক্ষে বলা হয়, ডা. জাহাঙ্গীর কবির কিটো ডায়েট নিয়ে ভুল এবং অসত্য তথ্য দিয়ে যাচ্ছেন। তিনি এই ডায়েটের স্বল্প ও দীর্ঘমেয়াদী সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কোনো লিখিত বা মৌখিক কাউন্সেলিং করেন না। বরং ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগীদের ব্যাপকভাবে কিটো ডায়েটের পরামর্শ দিয়ে ক্ষতি করছেন। তিনি বিভিন্ন চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনকে হেয় করে মন্তব্য করেছেন। করোনার টিকা নিয়ে ইম্যুনোলজি বিষয়ক ভুল বক্তব্য দিয়েছেন।  

চিকিৎসকদের এই সংগঠন জাহাঙ্গীর কবিরের এসব কার্যক্রমকে ম্যালপ্র্যাকটিস বা অপচিকিৎসা বলে আখ্যা দিয়েছে তা চিকিৎসাবিজ্ঞানের নীতিবিরোধী ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এফডিএসআরের মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আপনার (ডা. জাহাঙ্গীর) সাম্প্রতিক সময়ের কর্মকাণ্ড আমাদের দৃষ্টিগোচর হওয়ায় এই পত্র লিখতে হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন চিকিৎসক হিসেবে আমাদের যেমন নানারকম বিশেষ অধিকার রয়েছে তেমনি দায়িত্বও রয়েছে। এফডিএসআর মনে করে কোনও চিকিৎসকেরও দায়িত্বজ্ঞানহীন কাজ করার ও অসত্য বলার অধিকার নাই এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। আপনি জীবনধারা পরিবর্তন ও এর মাধ্যমে নানারকম ক্রনিক রোগের চিকিৎসা করছেন বলে দাবি করেন। এজন্য অনলাইন ও অফলাইনে মানুষকে সুস্থ জীবন গড়ে তোলার জন্য লাইফস্টাইল বা জীবনধারা পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন। এসবই আপাত দৃষ্টিতে চমৎকার কাজ। কিন্তু আপনার মনে রাখতে হবে আপনার পরামর্শ হতে হবে তথ্য উপাত্ত দিয়ে সমর্থিত ও বিজ্ঞানভিত্তিক। শুধু তাই নয় এই সকল পরামর্শ যাতে কারো ক্ষতির কারণ না হয় সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে।

এতে আরও বলা হয়, আপনি কিটো ডায়েটের পরামর্শ দিচ্ছেন। বিভিন্ন চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনকে হেয় করে মন্তব্য করছেন। টিকা নিয়ে ইম্যুনোলজি বিষয়ক ভুল বক্তব্য দিয়েছেন। আপনি আপনার কোনও লেখায় বা বক্তব্যে আপনার সেবাগ্রহীতাদের কিটো ডায়েটের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কোনও লিখিত বা মৌখিক কাউন্সেলিং করেন না। ইনফর্মড কনসেন্ট নেন না। আপনি ডায়াবেটিক রোগী ও কিডনি রোগীকেও কিটো ডায়েটের পরামর্শ দিয়েছেন বলে আমরা জানি। এই ডায়েটের ফলে দীর্ঘ ও মধ্যমেয়াদী যেসব স্বাস্থ্য ঝুঁকি আছে সেটা নিয়ে আপনি কখনও রোগীদের অবগত করেন না। এটা ম্যালপ্র্যাকটিস। অথচ কিটো ডায়েট এর জন্য রোগীর ইনফর্মড কনসেন্ট নেওয়া বাধ্যতামূলক। এই ডায়েটের ফলে হৃদরোগ বৃদ্ধি ও কিডনির ক্ষতি, মাংসপেশীর ক্ষতি, হাড়ের ক্ষতি সহ নানা রকম প্রতিক্রিয়ার বিষয়গুলি আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে।


চিঠিতে আরও বলা হয়েছে, আপনি সম্প্রতি বলেছেন কোভিড ভ্যাক্সিনের মাধ্যমে শরীরে অ্যান্টিবডি প্রবেশ করানো হয়। আরও বলেছেন ভাইরাসের বিভিন্ন স্ট্রেইনের জন্য ভিন্ন ভিন্ন ভ্যাক্সিন দরকার। এরকম ভুল ও অসত্য তথ্য দিয়ে আপনি আপনার অজ্ঞতাপ্রসূত পোস্ট মারফত কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করেছেন যা জনবিরোধী কাজ। আপনার টিকা নিয়ে অজ্ঞতা দেশের চিকিৎসকদের মর্মাহত ও লজ্জিত করেছে। আপনার কোনও অধিকার নাই মানুষকে ভুল তথ্য দিয়ে ক্ষতি করার।

ডা. জাহাঙ্গীর চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র পোস্ট করে তাতে ওষুধের সংখ্যা নিয়ে কটাক্ষ করেছেন জানিয়ে চিঠিতে বলা হয়, যে রোগীর হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি অসুখ আছে তার জন্য অনেকগুলি ওষুধ প্রয়োজন হতেই পারে। আপনি এটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যঙ্গ করেছেন। শুধু তাই নয় আপনি বলেছেন জীবনধারা বদলালে ওষুধ লাগে না। আর জীবনধারা ভালো না হলে ওষুধ কাজ করে না। এভাবে আপনি ওষুধের প্রয়োজনীয়তাকে অস্বীকার করার চেষ্টা করেছেন যা অসাধু কাজ ছাড়া কিছু না। আপনার কথা অনুযায়ী তাহলে লাইফস্টাইল না বদলালে কোলোস্টেরোল লোয়ারিং এজেন্ট কাজ করার কথা না। উচ্চ রক্তচাপের ওষুধ কাজ করার কথা না। সব ধরনের অ্যাকিউট অ্যাটাকে কোনও ওষুধ কাজে লাগার কথা না। এমনকি ভিটামিনও কাজ করার কথা না। বহু রোগী আছেন হাঁপানির যাদের জীবনধারার সঙ্গে তাদের শ্বাসকষ্টের সম্পর্ক নাই। আপনার কথা অনুযায়ী ইনহেলার ও অ্যালার্জির ওষুধও কাজ করার কথা না। তার মানে আপনি ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করছেন।

এতে বলা হয়, রক্তকে অ্যাসিডিক করা বিষয়ে আপনার বক্তব্যের কোনও ভিত্তি নাই। আপনি লিখেছেন ডায়াবেটিসের ওষুধ কিডনি নষ্ট করে। আপনি একাধিকবার বলেছেন লাইফস্টাইল মডিফিকেশন করলে ওষুধ লাগবে না। যে রোগের কারণের মধ্যে লাইফস্টাইল আছে সেখানে ওষুধের দরকার নাই। এরকম ভুল কথা বলা অন্যায় কারণ আপনি জানেন যে রোগের কারণ বা রোগের প্রভাবক দূর করলেই রোগ সেরে যায় না। শরীরের বন্ধু টিস্যু আছে যা একবার নস্ট হলে তা রিভার্স করা যায় না। আপনি নিজে কিটো ডায়েটের ভয়ঙ্কর প্রতিক্রিয়া নিয়ে মানুষকে অবগত করেন না কিন্তু চিকিৎসকরা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে রোগীদের বলে না, বিনাকারণে ইনসুলিন দেয় এসব একথা বলে বিষোদগার করেন।

আপনি যে ধরনের কর্মকাণ্ড করছেন তা চিকিৎসা বিজ্ঞানের নীতিবিরোধী ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানিয়ে চিঠিতে বলা হয়, আপনি নিয়মিত বিভিন্ন চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন যা চিকিৎসাবিজ্ঞানের পাঠ্যপুস্তকে বর্ণিত রোগ নিরাময়ের পদ্ধতির সঙ্গে সাংঘর্ষিক। সামাজিক মাধ্যমে নানারকম ভুল ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন যা মানুষের জন্য ক্ষতিকর।

চিঠিতে এসব অপচিকিৎসার ভুল ও বিকৃত তথ্য অপসারণের আহ্বান জানিয়ে বলা হয়, চিকিৎসকদের বিরুদ্ধে বিষোদগারের জন্য দুঃখ প্রকাশ করবেন। নতুবা দেশের আইন অনুযায়ী এফডিএসআর ব্যবস্থা নেবে।

এ বিষয়ে ডা. জাহাঙ্গীর কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের দুই ‘সহযোগী’ গ্রেপ্তার

গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের দুই ‘সহযোগী’ গ্রেপ্তার

গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের দুই ‘সহযোগী’ গ্রেপ্তার

হেলেনা জাহাঙ্গীর

রাজধানীর গাবতলী এলাকা থেকে হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরী নামের দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রেপ্তার দুজন আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে সদ্য অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের সহযোগী।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ মঙ্গলবার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

খন্দকার আল মঈন জানান, আজ দুপুর ১টার দিকে হেলেনা জাহাঙ্গীদের দুই সহযোগীকে গ্রেপ্তারের বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বরে হোটেল ওয়েস্টিনের পেছনে ৩৬ নম্বর সড়কের পাঁচ নম্বরে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায় র‍্যাব। প্রায় চার ঘণ্টা অভিযান চলে। এ সময় তাঁর বাসা থেকে বিদেশি মদ ও মুদ্রা, হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া, ওয়াকিটকি সেট এবং ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয় বলে অভিযান শেষে জানান র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এরপর শুক্রবার বিকেলে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। সেখানে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি মামলা হয়। একটি ডিজিটাল নিরাপত্তা আইনে, আরেকটি মাদকসহ অন্যান্য ধারায়। পরে তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে র‍্যাব-৪-এর একজন পরিদর্শক হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় আরেকটি মামলা করেন

Monday, August 2, 2021

চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী আটক।

চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী আটক।

 চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী আটক।

চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী আটক


চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড থেকে এক যুবককে আটক করেন চাঁদপুর মডেল থানার পুলিশের এক টহল টিম।

শ্যামল (৪০) নামের এক যুবক ৫ নং ওয়ার্ডের রাস্তায় একটি ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিল। এতে করে এলাকাবাসী ঐ যুবককে সন্দেহ করে তার পরিচয় জানতে চায় যুবকটি পরিচয় না দিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতে থাকে। এক পর্যায়ে ওই এলাকার সাইফ মাল নামের এক যুবক সন্দেহজনক ব্যক্তি শ্যামলের অটো রিকশাটি চেক করে একটি গাঁজার প্যাকেট পায়।


তৎক্ষণাৎ এলাকাবাসী চাঁদপুর মডেল থানা কে ঘটনাটি বিস্তারিত জানান, এলাকাবাসীর খবর শুনে চাঁদপুর মডেল থানার পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা ব্যবসায়ী শ্যামল জানায় বিষ্ণুপুরের মাদক ব্যবসায়ী সাদ্দামের কাছ থেকে গাঁজা পাইকারি দরে কিনে মতলব নিয়ে বিক্রি করে।


গত ১৫ দিন আগে বিষ্ণুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে নাসির পাটোয়ারী নামের এক যুবককে পুলিশ গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে আদালতে চালান করে। এছাড়াও বিষ্ণুপুর ৪ নং ওয়ার্ডে শাহাদাত প্রধানিয়া নামের এক যুবক দাপিয়ে গাঁজার ব্যবসা করে যাচ্ছে। এতে করে সমাজের ১৬ থেকে ৫০ বছর বয়সের পুরুষেরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং সমাজকে বিপর্যয় ফেলে দিচ্ছে। প্রশাসন বারবার এই সমস্ত মাদক ব্যবসায়ীদের কে শাস্তি দিও কোন প্রকার বৈধ পথে তাদেরকে আনতে পারছে না।


বিষ্ণুপুর ইউনিয়নের জনগণ জানান….


এই সমস্ত মাদক ব্যবসায়ীদের কে নির্মূল না করলে সমাজ ও পরিবেশ মাদকের আড্ডাখানা হয়ে যাবে। এবং যুবসমাজ নষ্ট হয়ে যাবে বিষ্ণুপুরের জনগণ আরো জানায় যে, প্রশাসনকে আরও কঠোর হয়ে এই সমস্ত মাদক ব্যবসায়ীদের কি নির্মূল করতে হবে

Source: voiceofchandpur

Friday, July 30, 2021

চাঁদপুরে ট্রাকের নিচে মোটরসাইকেলচালক, লাশ টেনে নিয়ে গেল ৫ কিলোমিটার

চাঁদপুরে ট্রাকের নিচে মোটরসাইকেলচালক, লাশ টেনে নিয়ে গেল ৫ কিলোমিটার

চাঁদপুরে ট্রাকের নিচে মোটরসাইকেলচালক, লাশ টেনে নিয়ে গেল ৫ কিলোমিটার

road accident

চাঁদপুরে বৃহস্পতিবার ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেলচালক। তাঁর লাশ প্রায় পাঁচ কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রাক। বিষয়টি খেয়াল করে এলাকাবাসী ট্রাকটির গতি রোধ করেন। আটক করেন ট্রাকচালককে।

নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন মিজি (৫০)। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে গাছের গুঁড়িবোঝাই ট্রাকটি (যশোর-ট ১১-৪৩৮০) চাঁদপুর হয়ে কুমিল্লার নাঙ্গলকোটের দিকে যাচ্ছিল। বিশালাকৃতির ট্রাকটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ধরে এগোচ্ছিল। বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে সেটি চাঁদপুরের চানখার বাজার এলাকায় পৌঁছায়। ফাঁকা সড়কে ট্রাকটি চাঁদপুরগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। মোটরসাইকেল ও এর চালক নাসির উদ্দিন ট্রাকের নিচে আটকা পড়েন। 

এ অবস্থায় কিছু দূর যাওয়ার পর ট্রাকের নিচ থেকে মোটরসাইকেলটি পড়ে যায়। কিন্তু চালক নাসির উদ্দিনের মৃতদেহ ট্রাকের নিচেই আটকা ছিল। বিষয়টি খেয়াল করেন ঘোষেরহাট এলাকার সিএনজিচালিত অটোরিকশার কয়েকজন চালক। তাঁরা বিষয়টি মহামায়া বাজারের একজনকে ফোনে জানান। সড়ক দুর্ঘটনার স্থান থেকে পাঁচ কিলোমিটার দূরের ওই বাজারের লোকজন ট্রাকটির গতি রোধ করেন। তাঁরা ট্রাকচালককে আটক করতে পারলেও তাঁর সহযোগী পালিয়ে যান। ট্রাকচালকের নাম গোলাম মোস্তফা ডাবলু। তিনি যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা।


চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ট্রাক জব্দ করে থানায় এনেছে। ট্রাকচালককে আটক করে আপাতত থানায় রাখা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Sunday, July 25, 2021

টিকটক থেকে টাকা ইনকাম করুন

টিকটক থেকে টাকা ইনকাম করুন


রেফার এবং ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম

আপনি আপনার বন্ধুদের রেফার করে টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন। ভিডিও দেখেও টাকা ইনকাম করার সম্ভব। আমি নিজেও টাকা ইনকাম করেছি এখান থেকে।

যেসব মাধ্যমে টাকা তুলতে পারবেন:

  • মোবাইল রিচার্জ – ১০ টাকা হলেই যেকোন অপারেটরে রিচার্জ নিতে পারবেন।
  • ব্যাংক – ৫০ টাকা হলে তুলতে পারবেন।
  • বিকাশ – ৫০ টাকা হলে তুলতে পারবেন

এবার নিচে রেফার এবং ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম করার টিউটরিয়ালটি দেয়া হলো। প্রথমে আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করুন। তারপর হলুদ আইকনটিতে ক্লিক করুন।

ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম (1)

হলুদ আইকনে ক্লিক করার পর নিচের মতো ছবি আসবে এবার BD61529217 Invite Code এই কোডটি বসান। তাহলে ৫টা পেয়ে যাবেন। উল্লেখ করা প্রয়োজন কোডটি আমার রেফারেল লিংক। তাই, আমার লিংক ব্যবহার করলে, অতিরিক্ত কিছু সুবিধা অবশ্যই আমার পক্ষ থেকে পাবেন।

ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম (1)

Find out how তে ক্লিক করলে আপনি আপনার Invitation Code টি পেয়ে যাবেন। তারপর সেই কোডটি আপনি আপনার বন্ধুদের টিকটক অ্যাকাউন্টে যুক্ত করতে বলুন। যুক্ত করলে আপনি ২০ টাকা পাবেন, আর আপনার বন্ধু পাবে ৫ টাকা।

ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম (2)

তারপর আরও বেশি টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য বেশি বেশি ভিডিও দেখতে থাকুন। যত বেশি ভিডিও দেখবেন তত বেশি পয়েন্ট হতে থাকবে।

ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম (3)

এবার, টিকটক থেকে টাকা ইনকাম করার শেষ ধাপ। এখন আপনি টাকা তুলবেন, ব্যাংক বা বিকাশে তুলতে কালো চিহ্নিত স্থানে ক্লিক করবেন। আর রিচার্জ নিতে চাইলে লালটাতে।

ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম (4)

হাজীগঞ্জে মাস্ক না পরায় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা - সাপ্তাহিক চাঁদপুর

হাজীগঞ্জে মাস্ক না পরায় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা - সাপ্তাহিক চাঁদপুর

মাস্ক না পরায় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা - সাপ্তাহিক চাঁদপুর 




হাজীগঞ্জে মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। উপজেলা প্রশাসনের পক্ষে শনিবার ও শুক্রবার দিনব্যাপী হাজীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি ২৬ জনকে মোট ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জনস্বার্থে হাজীগঞ্জ বাজারসহ আশ-পাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মাস্ক না পরায় ২৬ মামলায় ২৬ জনকে পৃথক পৃথকভাবে মোট ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন। এর মধ্যে শনিবার ১৬ মামলায় ১৬ জনকে মোট ২ হাজার ২৫০ টাকা ও শুক্রবার ১০ মামলায় ১০ জনকে মোট ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কহীন লোকদের বিনামূল্যে মাস্ক দেয়া হয়। এসময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইলশেপাড়
চাঁদপুরে বিধি-নিষেধ না মানায় ১শ’ ৩০ মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। - সাপ্তাহিক চাঁদপুর

চাঁদপুরে বিধি-নিষেধ না মানায় ১শ’ ৩০ মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। - সাপ্তাহিক চাঁদপুর

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে চাঁদপুর জেলা সদরে জেলা প্রশাসনের ৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় বিনা প্রয়োজনে ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ১শ’ ৩০ মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টা চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশগ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

সরেজমিনে দেখা যায়, এদিন সকাল ৬টা থেকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন পুলিশ সদস্যদের নিয়ে ওয়ারলেস বাজার, বাবুরহাট এলাকার মতলব রোডে ও মহামায়া বাজার এলাকায় লকডাউন প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এসময় বহু মানুষকে করোনারোধকল্পে সচেতন ও সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত মনিটরিং করার জন্য বাবুরহাটের মতলব রোডে আসেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।

এদিকে চাঁদপুর জেলার প্রবেশদ্বারসহ সব গুরুত্বপূর্ণ স্থানে জনসমাগম ও আইন বহির্ভূত যান চলাচল নিয়ন্ত্রণে জেলা পুলিশ, কুমিল্লা সেনানিবাস থেকে আসা বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ব্যাটেলিয়ান আনসার সদস্যরা সকাল থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে।

করোনা মহামারির প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় সারাদেশের মতো চাঁদপুরেও গত ২৩ জুলাই থেকে চলছে কঠোর বিধি-নিষেধ। শুরু থেকে জনসাধারণকে বিধি-নিষেধ মানাতে মাঠে তৎপর রয়েছে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

ইলশেপাড়

এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত

এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত

 এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত - সাপ্তাহিক চাঁদপুর

২০২২ সালের মাধ্যমিক স্তরের (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশে চলমান কঠোর বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট স্থগিত করা হয়েছে।



শনিবার (২৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।


আদেশে জানানো হয়, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ১৪ জুন থেকে চলমান রয়েছে। ইতিমধ্যে গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার আরোপিত বিধিনিষেধের কারণ এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।


ইতিমধ্যে ঈদুল আজহার আগে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কাজ দেওয়া হয়েছে। সেটি শেষ করে জমা দেওয়ার পর দ্বিতীয় সপ্তাহের কাজ দেওয়া হবে বলে জানা গেছে।


এদিকে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও তবে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে।


ইত্তেফাক/এএএম


Friday, July 23, 2021

পদ্মা সেতুর পিলারে ধাক্কা: ফেরির মাস্টার সাময়িক বরখাস্ত

পদ্মা সেতুর পিলারে ধাক্কা: ফেরির মাস্টার সাময়িক বরখাস্ত

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগা রো রো ফেরি শাহ জালাল। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। -সাপ্তাহিক চাঁদপুর

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগা রো রো ফেরি শাহ জালাল। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে


পদ্মা সেতুর একটি পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার নৌ রুটে চলাচলরত ফেরি শাহ্ জালালের মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 


আজ শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে এই বরখাস্তের কথা জানানো হয়। এ ছাড়া এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 


বিআইডব্লিউটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচলরত ফেরি শাহজালাল সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিআইডব্লিউটিসি আজ এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এই ঘটনা ঘটে। রো রো ফেরি শাহ্ জালাল মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট যাচ্ছিল। পথে পদ্মা সেতুর একটি পিলারে ফেরিটি ধাক্কা খায়। 



ফেরি শাহ্ জালালের সাময়িক বরখাস্ত হওয়া মাস্টার আবদুর রহমানের ভাষ্য, নদীর মধ্যে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের কাছে এলে ফেরির বৈদ্যুতিক সার্কিট পড়ে যায়। এতে স্টেয়ারিংও বন্ধ হয়ে যায়। নদীর প্রবল স্রোতে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটিতে ফেরিটির ধাক্কা লাগে। পরে ফেরিটি শিমুলিয়া ঘাটে আনা হয়।


এ ঘটনায় ফেরির অন্তত ২৫ যাত্রী ও স্টাফ আহত হয়েছেন। ফেরি শাহ্ জালালও ক্ষতিগ্রস্ত হয়েছে। 


নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, পদ্মা সেতুর যে পিলারে ফেরিটি ধাক্কা খেয়েছে, তার কোনো ক্ষতি হয়েছে কি না, তা তাঁরা এখনো জানেন না। সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


জাহাঙ্গীর আলম জানান, চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


এর আগে গত মঙ্গলবার পদ্মা সেতুর ১৬ নম্বর একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ফুটো হয়ে যায়।

মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেদের মুখে হাঁসি || সাপ্তাহিক চাঁদপুর

মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেদের মুখে হাঁসি || সাপ্তাহিক চাঁদপুর

 মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেদের মুখে হাঁসি || সাপ্তাহিক চাঁদপুর

 
ইলিশ মাছ
ইলিশ মাছ


৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নেমেছে নোয়াখালীর হাতিয়া উপকূলের জেলেরা। শুক্রবার (২৩ জুলাই) মধ্যরাত থেকে মেঘনার বিভিন্ন পয়েন্টে মাছ শিকার করছে অনেক জেলে। বাকিরা জাল প্রস্তুত করে শনিবার (২৪ জুলাই) রাতে নদীতে নামবে।

জেলেরা জানায়, মাছের প্রজননের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত উপকূলীয় এলাকায় মাছ ধরাতে নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর শুক্রবার মধ্যরাত থেকে আমরা মাছ শিকারে নামছি।

তারা আরও জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আমাদের জালে প্রচুর পরিমাণে রূপালি ইলিশ ধরা পড়েছে। তবে এইবার মাছের সাইজ তুলনামূলকভাবে ছোট। তারপরও আমাদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ায় আমরা খুঁশি।

এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদীতে মাছ শিকারে নামতে পারায় উপজেলার জেলে পল্লীগুলোতে আনন্দের জোয়ার বইছে, হাসি ফুটেছে জেলেদের মুখে। তবে শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত বৃষ্টি হওয়ায় নদী কিছুটা উত্তাল। সবকিছু চাপিয়ে মাছ ধরতে পারায় খুঁশি জেলেরা।

Thursday, July 22, 2021

লঞ্চের ছাদে খোলা আকাশের নিচে কাটবে রাসেলের বাসর রাত

লঞ্চের ছাদে খোলা আকাশের নিচে কাটবে রাসেলের বাসর রাত

লঞ্চের ছাদে খোলা আকাশের নিচে কাটবে রাসেলের বাসর রাত

লঞ্চের ছাদে
ছবিঃ আরটিভি 


বিয়ের কথা চলছিল আগে থেকেই। গত ঈদে হওয়ার কথা ছিল বিয়ে। কিন্তু করোনায় কারণে তা হয়নি। তাই এবার ঈদে সেই বিয়ে সারেন। বিয়ের আনুষ্ঠানিকতা বলতে আকদ পর্যন্ত হযেছে।


লকডাউনের কারণে আর আতিথেয়তার আয়োজন করা সম্ভব হয়নি। ছুটতে হয়েছে কর্মস্থলে। সেখানেও বিপত্তি। নতুন বউ নিয়ে রাসেলের যাওয়ার ইচ্ছা ছিল লঞ্চের কেবিনে। তাও হলো না। অস্বাভাবিক যাত্রীর চাপে শেষে লঞ্চের ছাদেই ঠাঁই হয়েছে নবদম্পতির। বরিশাল থেকে ঢাকাগামী পারাবত-১০ লঞ্চের ছাদে নবদম্পতির এ চিত্র দেখা যায়।


ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলসম্যানের কাজ করা রাসেল বলেন, চেষ্টা করছিলাম লঞ্চে একটি কেবিন সংগ্রহ করার। কিন্তু পাইনি। নতুন বউ নিয়ে এভাবে খোলা আকাশের নিচে যেতে কেমন দেখায়! আর একটা দিন পরে লকডাউন দিলে আর সমস্যা হতো না। না পারলাম কোরবানির মাংস খেতে না পারলাম বিয়েটা ভালোভাবে করতে।


রাসেলের বোন পারভিন জানান, তাদের বাড়ি জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে। বিয়ের কথাবার্তা ঠিক ছিল গত ঈদে। কিন্তু তখন লকডাউন পড়বে দেখে বিয়ের আয়োজন করা হয়নি। এরপর উভয় পরিবার মিলে সিদ্ধান্ত নেয় কোরবানির ঈদে। এজন্য ঈদের পরের দিন বিয়ের আয়োজন করা হয়। গতকালও জানতাম না শুক্রবার (২৩ জুলাই) থেকে আবার লকডাউন দিবে। আজ দুপুরে শুনেছি তখন কেবল আকদ হয়েছে। কিন্তু লকডাউন ঘোষণার পরপরই খাওয়া-দাওয়া না করেই নতুন বউ নিয়ে ঢাকা রওনা দিয়েছি। কিছু করার নেই।

Rtv

আর্জেন্টাইন ফুটবলারদের উপর মরিচের গুঁড়া ছিটালো ব্রাজিল পুলিশ, গ্রেফতার ৩

আর্জেন্টাইন ফুটবলারদের উপর মরিচের গুঁড়া ছিটালো ব্রাজিল পুলিশ, গ্রেফতার ৩

 আর্জেন্টাইন ফুটবলারদের উপর মরিচের গুঁড়া ছিটালো ব্রাজিল পুলিশ, গ্রেফতার ৩

আর্জেন্টাইন ফুটবলারদের উপর মরিচের গুঁড়া ছিটালো ব্রাজিল পুলিশ, গ্রেফতার ৩
অ্যাথলেটিকোর টানেলে সংঘর্ষ, আহত অ্যাথলেটিকো খেলোয়াড় স্যাভিও। ছবি: সংগৃহীত



আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের উপর মরিচের গুঁড়ার স্প্রে ছিটিয়েছে ব্রাজিল পুলিশ। এছাড়া বোকার ৩ খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যায়।


গত রাতে (২১ জুলাই) কোপা লিবার্তোদোরেসের রাউন্ড অব সিক্সটিনের খেলায় আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স ও ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো মিনেইরোর ম্যাচের পর রেফারির গোল বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে দু’দলের খেলোয়াড়রা সংঘর্ষে লিপ্ত হয়। তখন বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের উপর মরিচের গুঁড়া প্রয়োগ করে ব্রাজিলের পুলিশ।


জানা গেছে, বোকা জুনিয়র্সের খেলোয়াড়রা অ্যাথলেটিকো মিনেইরোর ড্রেসিংরুমে প্রবেশের চেষ্টা চালায়। অন্যদিকে মিনেইরোর খেলোয়াড়রাও বোকার খেলোয়াড়দের উপর পানির বোতল ছুঁড়ে মারতে থাকলে টানেলে ব্যাপক এক বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের উপর পেপার স্প্রে বা মরিচের গুঁড়া প্রয়োগ করে। সংঘর্ষে দু’ক্লাবেরই বেশ কিছু খেলোয়াড় আহত হয়েছেন। তবে আঘাতগুলো গুরুতর নয় বলে জানা গেছে।


অ্যাথলেটিকো মিনেইরোর অফিসিয়াল টুইট বার্তায় বলা হয়েছে, তাদের ফুটবল ডিরেক্টর রদ্রিগো কায়তানোর উপরেও হামলার চেষ্টা চালানো হয়। বোকার খেলোয়াড়রা তাদের সামনে যাকেই পাচ্ছিল তাকেই মারছিল। পরিস্থিতি সামাল দিতেই পুলিশ মরিচের গুঁড়া প্রয়োগ করতে বাধ্য হয়।


ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড়, বর্তমানে বোকায় খেলা মার্কোস রোহোকে একটি অগ্নি নির্বাপণযন্ত্র হাতে অ্যাথলেটিকোর ড্রেসিং রুমের দিকে তেড়ে যেতে দেখা যায়।


বোকা জুনিয়র্সের হেড অব ফুটবল ও ক্লাব লেজেন্ড হোয়ান রোমান রিকুয়েমে বলেছেন, মরিচের গুঁড়া স্প্রে করা হলে খেলোয়াড়রা নিজেদের বাঁচাতে চেষ্টা করবেই।


কোপা লিবার্তোদোরেসের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে বোকা জুনিয়র্স ও অ্যাথলেটিকো মিনেইরোর ম্যাচটি গোলশূন্য ড্র হয়। প্রথম লেগের ম্যাচও গোলশূন্য ড্র হবার পর এই ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ গোলে জয় পায় অ্যাথলেটিকো মিনেইরো।


প্রথম লেগের ম্যাচেও বোকার একটি গোল বাতিল হয়েছিল রেফারির সিদ্ধান্তে। দ্বিতীয় লেগেও ম্যাচ চলাকালীন বোকা জুনিয়র্সের গোল ভিএআরের মাধ্যমে বাতিল করেন রেফারি। সে ঘটনাকে কেন্দ্র করে শেষ বাঁশি বাজার পর মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা। ম্যাচের পর টানেলেও আবার ক্লাব দুটির খেলোয়াড়দের মধ্যে ঘটে সংঘর্ষ। বোকা জুনিয়র্সের মিডফিল্ডার ডিয়েগো গঞ্জালেস বলেছেন, আমরা একটা চমৎকার গোল করেছিলাম। কিন্তু রেফারি তা বাতিল করে দেয়। যে কেউ এটি দেখতে পারে। আমাদের জয় বঞ্চিত করা হয়েছে। জয় আমাদের প্রাপ্য ছিল।

 যমুনা টেলিভিশন